Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
‘একই মামলায় কেন বারবার রিমান্ডে নেবে; কেন, আবারও কেন?’: আদালতে সোলাইমান সেলিম 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 August, 2025, 02:35 pm
Last modified: 11 August, 2025, 02:37 pm

Related News

  • চেক ডিজঅনার মামলায় আসামির বদলে প্রক্সি দিতে এসে আটক নারী
  • নতুন মামলায় কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • চিত্রনায়ক সালমান শাহ-র দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিলের নির্দেশ
  • 'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী
  • হত্যা মামলায় দায়রা আদালতেও জামিন হয়নি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের

‘একই মামলায় কেন বারবার রিমান্ডে নেবে; কেন, আবারও কেন?’: আদালতে সোলাইমান সেলিম 

টিবিএস রিপোর্ট
11 August, 2025, 02:35 pm
Last modified: 11 August, 2025, 02:37 pm
ছবি: টিবিএস

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার লালবাগ থানাধীন আজিমপুর এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. সোলাইমান সেলিমের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে রিমান্ড শুনানির আগে নিজের আইনজীবীর উদ্দেশে তিনি বলেন, 'একই মামলায় কয়বার রিমান্ডে নেবে? কেন, আবারও কেন? আমি তো যা বলার, সব বলেছি।'

সোমবার (১১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াকের আদালতে আইনজীবীর সঙ্গে পরামর্শকালে তিনি এ উদ্বেগের কথা জানান। 

এদিন সকাল ৯টার দিকে সোলাইমান সেলিমকে প্রিজন ভ্যানে করে আদালতের হাজতখানায় আনা হয়। পরে সোয়া ১০টার দিকে বুলেটপ্রুফ জ্যাকেট, হাতকড়া ও হেলমেট পরানো হয়। আদালত চত্বরে ব্যারিকেড তৈরি করে সারিবদ্ধভাবে দাঁড়ান পুলিশ সদস্যরা। পুলিশের ঢালপার্টি আসামিদের সামনে ও পেছনে সাধারণ পুলিশ সদস্যদের প্রহরায় হাজতখানা থেকে সাড়ে ১০টায় বের করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলায় নেওয়া হয়। এরপর হেলমেট ও জ্যাকেট খুলে কাঠগড়ায় ওঠানো হয়। 

পরে আইনজীবীর সঙ্গে কথা বলেন সোলাইমান সেলিম। আইনজীবীর কাছে জানতে চান, 'আজকে কোন মামলার শুনানি।' আইনজীবী বলেন, 'আপনার রিমান্ড আবেদন আছে।' সোলাইমান বলেন, 'আমার কোন মামলায় রিমান্ড চেয়েছে?' তখন আইনজীবী বলেন, 'লালবাগের খালিদ সাইফুল্লাহ হত্যা মামলা। এ মামলায় আগেও আপনাকে রিমান্ডে নিয়েছে।'

তখন সোলাইমান সেলিম বলেন, 'শুধু শুধু আবার কেন রিমান্ড চাচ্ছে? একই মামলায় কয়বার রিমান্ডে নেবে? কেন, আবারও কেন? আমি তো যা যা বলার, সব বলেছি।' পরে কাঠগড়ার সামনের দিকে গিয়ে আইনজীবীর সঙ্গে কথা বলেন। বিচারক আদালতে হাজির হলে তার আইনজীবী শুনানির জন্য দাঁড়ান। 

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ কোতয়ালী জোনাল টিমের পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন ৭ দিনের রিমান্ড আবেদন করেন। 

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বলেন, 'ওনাকে আগেও এ মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা নতুনভাবে এ মামলায় ওনার সংশ্লিষ্টতা পেয়েছে। বেসরকারি টেলিভিশনের ৫ মিনিট ৮ সেকেন্ডের একটি অরিজিনাল ভিডিওর ১ মিনিট ৯ সেকেন্ড ৩ মিনিটের সময় ছাত্রজনতার উপর হামলার জন্য তাকে নির্দেশ দিতে দেখা যায়। এই হত্যাকাণ্ডে সেখানে কোন কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে, কারা কারা জড়িত ছিল জানা দরকার। '

তিনি আরও বলেন, 'ওনার বাবা ছিলেন এ আসনের সংসদ সদস্য। ওনাদের ইন্ধনেই সব হামলা হয়েছে। ওনাদের রিমান্ডে নেওয়া হলে সব বিষয় জানা যাবে। সেজন্য ৭ দিনের রিমান্ড চাচ্ছি।'

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার বলেন, 'ঢাকা-৭ আসনের যত ধরনের ঘটনা হয়েছে, এর জন্য তারা দায়ী। তার বাবা পূর্বে সংসদ সদস্য ছিলেন। এরপর তিনি [সোলাইমান] এ আসনের সংসদ সদস্য হন। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারা হামলা করেছেন।'

আসামিপক্ষের আইনজীবী বলেন, 'প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তিনি [সোলাইমান সেলিম] এ মামলায় জড়িত না। ওনাকে চার দিনের রিমান্ডে নিয়ে এ মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। তখনও মামলার তদন্ত কর্মকর্তা ওনাকে এ মামলায় সংশ্লিষ্ট করার মতো কিছুই পাননি। এখনও পাওয়ার মতো কিছু নেই। যদি জিজ্ঞাসা করতে হয়, জেলগেটেও জিজ্ঞাসা করতে পারে। রিমান্ডে নিতে হবে কেন? আমি ওনার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করছি।' পরে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে আদালতের এজলাসে ওঠানোর সময় সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন বলেন, 'আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমি ঘটনাস্থলে কখন যাইনি, ছিলামও না। আমি থাকি কোথায়, আর মামলাগুলোর ঘটনাস্থল কোথায়!'
 

Related Topics

টপ নিউজ

সোলাইমান সেলিম / আদালত / বৈষম্য বিরোধী আন্দোলন / রিমান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • চেক ডিজঅনার মামলায় আসামির বদলে প্রক্সি দিতে এসে আটক নারী
  • নতুন মামলায় কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • চিত্রনায়ক সালমান শাহ-র দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিলের নির্দেশ
  • 'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী
  • হত্যা মামলায় দায়রা আদালতেও জামিন হয়নি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]