Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
‘পুলিশ কাঠামোগতভাবে কাজ না করলে সরকারও অনেক কিছু করতে পারে না’: শ্রম ও নৌ উপদেষ্টা

বাংলাদেশ

10 August, 2025, 03:55 pm
Last modified: 10 August, 2025, 03:58 pm

Related News

  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭
  • ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ
  • অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

‘পুলিশ কাঠামোগতভাবে কাজ না করলে সরকারও অনেক কিছু করতে পারে না’: শ্রম ও নৌ উপদেষ্টা

এম সাখাওয়াৎ হোসেন বলেন, ‘পুরো স্ট্রাকচার ভেঙে ফেলেছে আগের সরকার— আইনশৃঙ্খলা বাহিনী, সিভিল প্রশাসন, এমনকি সেনাবাহিনীও। প্রত্যেক জায়গায় ফ্যাসিবাদ ঢুকে পড়েছিল।’
10 August, 2025, 03:55 pm
Last modified: 10 August, 2025, 03:58 pm
নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ফাইল ছবি: সংগৃহীত।

শ্রম ও নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, পুলিশ এখনও কাঠামোগতভাবে কাজ করছে না। আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন না করলে সরকারের পক্ষে অনেক কিছুই করা সম্ভব হয় না।

রোববার রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, 'পুরো স্ট্রাকচার ভেঙে ফেলেছে আগের সরকার— আইনশৃঙ্খলা বাহিনী, সিভিল প্রশাসন, এমনকি সেনাবাহিনীও। প্রত্যেক জায়গায় ফ্যাসিবাদ ঢুকে পড়েছিল। রাষ্ট্রের কোথাও ফাঁকা জায়গা ছিল না। এরকম পরিস্থিতিতে আপনি এক বছরে কতটা পরিবর্তন আনতে পারবেন?'

শ্রম উপদেষ্টা জানান, বর্তমান সরকার একটি নতুন কাঠামো দাঁড় করানোর চেষ্টা করছে, যাতে পরবর্তী সরকার কাজ এগিয়ে নিতে পারে। 'একটা চিঠি দিয়ে পেছনে লোক পাঠাই, গিয়ে বসে থাকো, কাজ শেষ হলে নিয়ে আসো— এভাবে কাজ করতে হচ্ছে,' বলেন তিনি।

বক্তব্যে তিনি শ্রম খাতের নানা সমস্যার কথাও তুলে ধরেন। সাখাওয়াত হোসেন বলেন, 'বিজিএমইএর সভাপতিকে এমপি হতে হবে— এমন পরিস্থিতিতে তিনি আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) গিয়ে কথা বলতে পারেন না। লেবার সেক্টরে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট রয়েছে।'

তিনি জানান, ব্যর্থ মালিকদের কয়েকটি কারখানা বর্তমানে শ্রম মন্ত্রণালয়ের হাতে রয়েছে এবং এগুলো বিক্রির চেষ্টা চলছে। কারণ শ্রম কল্যাণ তহবিল থেকে শ্রমিকদের বেতন পরিশোধে ঋণ নেওয়ার পর মালিকরা বিদেশে চলে গেছেন।

শ্রমিক অধিকার বিষয়ে তিনি বলেন, একসময় ৪২ জন শ্রমিক নেতা কারাগারে ছিলেন, বর্তমানে একজন আছেন। নারী শ্রমিকদের বেতন-ভাতা ও অধিকার নিয়ে কাজ করতে গিয়ে দেখা গেছে, নির্মাণ খাতের বড় বড় কোম্পানি শ্রম কল্যাণ তহবিলে নিবন্ধিত নয়। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়ে জানানো হয়েছে, নিবন্ধন না করলে সরকারি কাজে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, শিক্ষা খাতেও দলীয় বিভাজন সমস্যা তৈরি করছে। আমির খসরু মাহমুদ চৌধুরীর উদ্দেশে তিনি বলেন, 'শিক্ষকদের মধ্যে দলাদলি বন্ধ করুন এবং কনফ্লিক্ট অব ইন্টারেস্ট কমিয়ে আনুন।'

সাখাওয়াত হোসেন মনে করেন, উন্নয়ন শুধু মেট্রোরেল বা এক্সপ্রেসওয়েতে নয়, বরং যেখানে মানুষ বঞ্চিত, সেখানেই উন্নয়ন প্রয়োজন। তিনি বলেন, 'ব্যর্থতা থাকলে সেটা শুধু আমার নয়, জনগণেরও আছে। আপনারা সঠিক দায়িত্ব পালন করেননি।'
 
Related Topics

টপ নিউজ

শ্রম ও নৌ উপদেষ্টা / ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন / পুলিশ / কাঠামোগতভাবে কাজ / সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭
  • ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ
  • অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]