Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
‘জিরো ট্যাক্স রিটার্ন’ দেওয়া বেআইনি, হতে পারে জেল: এনবিআর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 August, 2025, 01:35 pm
Last modified: 10 August, 2025, 01:38 pm

Related News

  • আরো কর ছাড়ের পরিকল্পনা: ৩ মাস পরপর ভ্যাট পরিশোধ; সোনা বিক্রির ক্যাপিটাল গেইনস ট্যাক্স কমে ৫% হতে পারে
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
  • রাজস্বদাতা ব্যক্তি-প্রতিষ্ঠান বেড়েছে ১১.৮৬ শতাংশ: সংসদে অর্থমন্ত্রী
  • অর্থবছরের প্রথম ১১ মাসে এনবিআরের রেকর্ড ৩.৬০ লাখ কোটি টাকা রাজস্ব আদায় 
  • ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

‘জিরো ট্যাক্স রিটার্ন’ দেওয়া বেআইনি, হতে পারে জেল: এনবিআর

আসল তথ্য না দিয়ে সবকিছু ‘শূন্য’ দেখানো ফৌজদারি অপরাধ। মিথ্যা তথ্য দেওয়ার শাস্তি হিসেবে পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে বলে জানিয়েছে এনবিআর।
টিবিএস রিপোর্ট
10 August, 2025, 01:35 pm
Last modified: 10 August, 2025, 01:38 pm
জাতীয় রাজস্ব বোর্ড। ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে 'জিরো রিটার্ন' বা শূন্য তথ্য দিয়ে আয়কর রিটার্ন দাখিলের ব্যাপারে ভুল ধারণা ছড়ানো হচ্ছে। তবে আইন অনুসারে এমন কোনো রিটার্ন জমা দেওয়ার সুযোগ নেই এবং এটি বেআইনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভুল তথ্য অনুযায়ী, করদাতারা তাদের আয়কর রিটার্নের সব খালি ঘর 'শূন্য' পূরণ করেও রিটার্ন জমা দিতে পারেন। কিন্তু এনবিআর বলেছে, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী প্রত্যেক করদাতাকে তাদের প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে রিটার্নে দেখাতে হবে।

আসল তথ্য না দিয়ে সবকিছু 'শূন্য' দেখানো ফৌজদারি অপরাধ। মিথ্যা তথ্য দেওয়ার শাস্তি হিসেবে পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে বলে জানিয়েছে এনবিআর।

করদাতাদের জানানো হয়েছে, করযোগ্য আয় না থাকলেও সঠিক তথ্য দেখানো বাধ্যতামূলক। 'জিরো রিটার্ন' নামে কোনো রিটার্ন আইনের মধ্যে নেই এবং এ ধরনের রিটার্ন দেওয়া যাবে না।

জাতীয় রাজস্ব বোর্ড আশা করছে, সবাই দায়িত্বশীল নাগরিক হিসেবে আইন মেনে রিটার্ন জমা দিয়ে দেশের উন্নয়নে অংশ নেবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুল তথ্যের ফাঁদে পড়বেন না।

Related Topics

টপ নিউজ

জাতীয় রাজস্ব বোর্ড / জিরো ট্যাক্স রিটার্ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • আরো কর ছাড়ের পরিকল্পনা: ৩ মাস পরপর ভ্যাট পরিশোধ; সোনা বিক্রির ক্যাপিটাল গেইনস ট্যাক্স কমে ৫% হতে পারে
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
  • রাজস্বদাতা ব্যক্তি-প্রতিষ্ঠান বেড়েছে ১১.৮৬ শতাংশ: সংসদে অর্থমন্ত্রী
  • অর্থবছরের প্রথম ১১ মাসে এনবিআরের রেকর্ড ৩.৬০ লাখ কোটি টাকা রাজস্ব আদায় 
  • ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]