Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 28, 2026
বিদেশি অর্থায়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ৭ বাধ্যতামূলক শর্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 July, 2025, 11:00 am
Last modified: 30 July, 2025, 11:02 am

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • জলবায়ু-সহনশীল কৃষি ও পরিবেশবান্ধব উদ্যোগ বিকাশে ৭০ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • অর্থবছরের ১০ মাসে বিদেশি ঋণের ছাড় ও প্রতিশ্রুতিতে বড় ঘাটতি, বেড়েছে পরিশোধের চাপ
  • অর্থবছরের ১০ মাসে এডিপির অর্ধেক টাকাও খরচ করতে পারেনি মন্ত্রণালয়-বিভাগগুলো
  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের

বিদেশি অর্থায়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ৭ বাধ্যতামূলক শর্ত

ইআরডি জানিয়েছে, এই নির্দেশনা কেবল চলমান নয়, বরং ভবিষ্যৎ (পাইপলাইনে থাকা) সব প্রকল্পের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
টিবিএস রিপোর্ট
30 July, 2025, 11:00 am
Last modified: 30 July, 2025, 11:02 am
প্রতীকী ছবি: সংগৃহীত

বৈদেশিক অর্থায়নে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পগুলোতে সময়মতো অগ্রগতি নিশ্চিত ও ব্যয় কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখতে ৭টি বাধ্যতামূলক শর্ত জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

ইআরডির ফরেন এইড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টস (এফএবিএ) উইং থেকে সোমবার ইস্যু করা পরিপত্রে বলা হয়েছে, উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষরের আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে এসব শর্ত পূরণ করতে হবে।

এফএবিএ উইং প্রধান সৈয়দ আশরাফুজ্জামান স্বাক্ষরিত পরিপত্রে আরও বলা হয়, বিদেশি ঋণে বাস্তবায়িত প্রকল্পগুলোতে অর্থের সময়-মূল্য নিশ্চিত করা এবং অকার্যকর বিলম্ব এড়াতে প্রকল্প প্রস্তুতির শুরু থেকেই কিছু নির্দিষ্ট পদক্ষেপ বাধ্যতামূলকভাবে মানতে হবে।

ঋণচুক্তির আগে সংশ্লিষ্ট প্রকল্পের ডিপিপি ও টি-এপিপি পরিকল্পনা কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রণয়ন করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। একইসঙ্গে প্রকল্প পরিচালকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের কাজ সম্পন্ন করতে হবে।

ভূমি অধিগ্রহণের প্রক্রিয়াও চুক্তির আগেই সম্পন্ন করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন পরিকল্পনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দাখিল করতে হবে।

পূর্ত, পণ্য বা সেবা কাজের ব্যয় প্রাক্কলন ও দরপত্র দলিলের খসড়া প্রস্তুত করতে হবে। দরপত্র আহ্বান থেকে শুরু করে চুক্তি প্রদানের আগ পর্যন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

উন্নয়ন সহযোগী ও ইআরডির সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত হওয়া ঋণচুক্তির অনুবর্তী হিসেবে যদি সাবসিডিয়ারি ঋণচুক্তির প্রয়োজন হয়, তবে অর্থ বিভাগের সম্মতি নিতে হবে।

প্রকল্প সংশ্লিষ্ট পরিষেবা স্থানান্তর বিষয়ে বাস্তবায়নকারী সংস্থা ও সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সময়বদ্ধ সমঝোতা সম্পাদন করতে হবে।

ইআরডি জানিয়েছে, এই নির্দেশনা কেবল চলমান নয়, বরং ভবিষ্যৎ (পাইপলাইনে থাকা) সব প্রকল্পের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ফলে প্রকল্প পরিকল্পনার শুরু থেকেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের অধীন সংস্থাগুলোকে সক্রিয়ভাবে কাজ করতে হবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, কাঠামোগত ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন না হলে কোনো প্রকল্পের ঋণচুক্তি স্বাক্ষরের অনুমতি দেওয়া হবে না।

Related Topics

টপ নিউজ

ইআরডি / বিদেশি প্রকল্প / প্রকল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান
  • ছবি: সংগৃহীত
    জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
    এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • জলবায়ু-সহনশীল কৃষি ও পরিবেশবান্ধব উদ্যোগ বিকাশে ৭০ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • অর্থবছরের ১০ মাসে বিদেশি ঋণের ছাড় ও প্রতিশ্রুতিতে বড় ঘাটতি, বেড়েছে পরিশোধের চাপ
  • অর্থবছরের ১০ মাসে এডিপির অর্ধেক টাকাও খরচ করতে পারেনি মন্ত্রণালয়-বিভাগগুলো
  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  

2
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

3
মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   

5
এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
খেলা

এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]