Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
৯০-এর গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো ছাত্র-জনতার সঙ্গে প্রতারণা করেছিল: নাহিদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 July, 2025, 09:25 pm
Last modified: 29 July, 2025, 10:40 pm

Related News

  • গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে: নাহিদ
  • মেটার নীতিমালায় নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশের ১৩ এমপিকে ফেসবুকে আয়ের সুযোগ দেওয়া হচ্ছে!
  • জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এনসিপির ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ

৯০-এর গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো ছাত্র-জনতার সঙ্গে প্রতারণা করেছিল: নাহিদ

দেশব্যাপী চলমান দেশ গড়তে জুলাই পদযাত্রার ২৯তম দিনে মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে গাজীপুর মহানগরীর ঐতিহাসিক রাজবাড়ীর (জেলা প্রশাসক কার্যালয়) সামনের সড়কে আয়োজিত পদযাত্রা পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
29 July, 2025, 09:25 pm
Last modified: 29 July, 2025, 10:40 pm
ছবি: টিবিএস

৯০-এর গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো ছাত্র-জনতার সঙ্গে প্রতারণা করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্ববায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, '৯০-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিকগুলো ছাত্রদের সঙ্গে, জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তিন দলীয় জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল, কিন্তু সেই রূপরেখা কোনো দল মানে নাই। ফলে আমরা এবার আর কোনো প্রতারণার সুযোগ দেবো না।'

দেশব্যাপী চলমান দেশ গড়তে 'জুলাই পদযাত্রা'র ২৯তম দিনে মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে গাজীপুর মহানগরীর ঐতিহাসিক রাজবাড়ীর (জেলা প্রশাসক কার্যালয়) সামনের সড়কে আয়োজিত পদযাত্রা পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় নাহিদ বলেন, 'আমরা বলেছি ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতে হবে। এর কোনো বিকল্প আমরা দেখতে চাই না। সরকার জুলাই সনদের খসড়া ঘোষণা প্রকাশ করেছে। আমরা বলেছিলাম জুলাই সনদ, সংস্কার নিয়ে ঐকমত্য হলে হবে না, সংস্কার কীভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে ঐক্যমত্য হওয়া লাগবে।'

তিনি বলেন, 'জুলাই সনদ হতে হবে। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে। নির্বাচনে যেই দলই সরকার গঠন করে ক্ষমতায় আসুক, তাকে এই সনদ বাস্তবায়নে বাধ্যবাধকতা থাকতে হবে।'

নাহিদ বলেন, 'আমরা আশা করব ৫ আগস্টের মধ্যে অন্তর্বর্তী সরকার এবং সব রাজনৈতিক দল জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র জারি করতে পারবে। আমাদের আকাঙ্ক্ষিত গণঅভ্যুত্থানের এক বছর আমরা সকলে একসঙ্গে উদযাপন করতে পারব এবং বিজয় উদযাপন করতে পারব।'

তিনি বলেন, 'গাজীপুর সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে লড়াই-সংগ্রামে এগিয়ে রয়েছে। জেলায় আন্দোলন ও আমরা গাজীপুরবাসীকে আমাদের সঙ্গে পেয়েছি। এই গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের মত দুষ্কৃতিকারীকে আমরা বিতাড়িত করেছি। কিন্তু দুঃখের বিষয় এখনও জাহাঙ্গীরের সহযোগিরা গাজীপুরের বিভিন্ন জায়গায় রয়ে গেছে। আমরা তাদেরকেও খুব শিগগিরই বিতাড়িত করব ইনশাল্লাহ।'

এনসিপির এই নেতা বলেন, 'আমরা শুনেছি গাজীপুরে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা। আমি হুঁশিয়ার করতে চাই, বাংলাদেশের যতদিন গণঅভ্যুত্থানের শক্তি জীবিত আছে, রাজপথে গণঅভ্যুত্থানের শক্তি সক্রিয় আছে; আওয়ামী লীগ ও মুজিববাদী শক্তি আর কোথাও দাঁড়াতে পারবে না। গাজীপুর থেকেই প্রতিরোধ গড়ে তোলা হবে।'

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, 'আমরা গাজীপুরে শহীদ পরিবার এবং আহত ভাই-বোনদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তাদেরকে নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে।'

তিনি বলেন, 'আমরা প্রশাসনের উদ্দেশে বলতে চাই, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের দায়িত্ব নিতে হবে। তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।'

সমাবেশে এনসিপির মুখ্য সংগঠন সার্জিস আলমের সঞ্চালনায় আরও ব্ক্তব্য রাখেন- এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য যুগ্ম সংগঠক আলী নাসের খান, এনসিপির গাজীপুর অঞ্চলের সমন্বয়ক মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ, এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সংগঠক এম এম সোহাইল, আব্দুল্লাহ আল মহিন। সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ডা. সামান্তা শারমিন ও তাসনিম জারাসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Related Topics

টপ নিউজ

এনসিপি / নাহিদ ইসলাম / ৯০-এর গণঅভ্যুত্থান / জাতীয় নাগরিক পার্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • ছবি: সংগৃহীত
    কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

Related News

  • গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে: নাহিদ
  • মেটার নীতিমালায় নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশের ১৩ এমপিকে ফেসবুকে আয়ের সুযোগ দেওয়া হচ্ছে!
  • জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এনসিপির ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

4
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

6
ছবি: সংগৃহীত
খেলা

কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]