Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
হাসিনাকে কেন পুশ ইন করছেন না: ভারতকে রিজভী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 July, 2025, 03:25 pm
Last modified: 28 July, 2025, 03:33 pm

Related News

  • ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ‘ককরোচ পার্টি’, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • ইকোকার্ডিওগ্রাফি সোসাইটি অব বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন
  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

হাসিনাকে কেন পুশ ইন করছেন না: ভারতকে রিজভী

ভারতের প্রতি প্রশ্ন ছুঁড়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, মুসলমান। তাকে কেন পুশ ইন করছেন না? যে সমস্ত দুর্বৃত্ত পালিয়ে গেছে ভারতে, তাদের তো পুশ ইন করছেন না।’
টিবিএস রিপোর্ট
28 July, 2025, 03:25 pm
Last modified: 28 July, 2025, 03:33 pm
রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

ভারতে বসবাসরত বাঙালি মুসলমানদের জোর করে বাংলাদেশে 'পুশ ইন' করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ নিয়ে ভারতের প্রতি প্রশ্ন ছুঁড়ে তিনি বলেন, 'শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, মুসলমান। তাকে কেন পুশ ইন করছেন না? যে সমস্ত দুর্বৃত্ত পালিয়ে গেছে ভারতে, তাদের তো পুশ ইন করছেন না।'

সোমবার (২৮ জুলাই) নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, 'ভারতে হাজার হাজার বছর ধরে বসবাস করলেও মুসলমান ধর্মাবলম্বী এবং বাংলা ভাষাভাষী হওয়ায় তাদের জোর করে বাংলাদেশে পুশ ইন করা হচ্ছে। সরকারের উচিত পুশব্যাক করা। আগে আমরা দেখেছি চেষ্টা হয়েছে, তখন পুশব্যাক করা সম্ভব হয়েছিল। এখন কেন হচ্ছে না?'

রিজভীর অভিযোগ, 'ভারত বাংলাদেশে তাদের পছন্দের সরকার চায়, জনগণ সেটা পছন্দ করুক বা না করুক তাতে তাদের কিছু যায়-আসে না। মনোনীত ব্যক্তি থাকতে হবে। এটা করে কারা? যারা প্রভুত্বকারী, সাম্রাজ্যবাদী দেশ। তারা যখন অন্য দেশ দখল করতে চায় বা প্রভাব বিস্তার করতে চায়, শেখ হাসিনা তখন সেই প্রতিভু ছিলেন। এই কারণেই তাদের মন খারাপ।'

বিএনপির কোনো নেতাকর্মী অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বলার কথাও জানান রিজভী।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের পরিচালনায় মিলাদ মাহফিলে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ।

Related Topics

টপ নিউজ

বিএনপি / রুহুল কবির রিজভী / পুশ ইন / ভারত / শেখ হাসিনা / মুসলমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ‘ককরোচ পার্টি’, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • ইকোকার্ডিওগ্রাফি সোসাইটি অব বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন
  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]