Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
কয়েকজনকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না: ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 July, 2025, 02:20 pm
Last modified: 26 July, 2025, 02:22 pm

Related News

  • আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীল নকশা শুরু করেছে: হাসনাত আবদুল্লাহ
  • দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল
  • কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি?
  • ‘গুজবে কান দেবেন না’: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুল
  • স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

কয়েকজনকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না: ফখরুল

টিবিএস রিপোর্ট
26 July, 2025, 02:20 pm
Last modified: 26 July, 2025, 02:22 pm
ছবি: টিবিএস

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে দেশ চালানো যায় না। এই সহজ-সরল কথাটা আমাদের সবাইকে উপলদ্ধি করতে হবে। 

শনিবার (২৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত 'জুলাই বিপ্লব: প্রত্যাশা ও প্রাপ্তি' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'দেশে এখন একটা জগাখিচুড়ি অবস্থা চলছে। কিছু কিছু রাজনৈতিক দল পিআর [সংখ্যানুপাতিক] পদ্ধতিতে নিবার্চনের কথা বলছে, যার সাথে বাংলাদেশের জনগণের কোনো সম্পর্ক নাই। সাধারণ মানুষ তো বোঝেই না আনুপাতিক নির্বাচন কী। তাদের জিজ্ঞেসস করেন আনুপাতিক পদ্ধতি কী, তারা বলতে পারবে না। জনগণ জানে দল থেকে একজনকে প্রার্থী দেবে, তাকে ভোট দেবে।'

তিনি আরও বলেন, 'জাতি একটা ক্রান্তিকাল পার হচ্ছে। আমরা অপেক্ষা করছি একটা গণতন্ত্রে উত্তরণের পথে; যে রাজনীতি, অর্থনীতি দেশের মানুষের জন্য কল্যাণকর হবে সেটা নিরূপণ করা।'

আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, 'আওয়ামী লীগ বাংলাদেশের যে ক্ষতিটা করেছে, সেটা খুব কম সময়ে পূরণ হওয়ার নয়। বিচার বিভাগ, আইন, স্বাস্থ্য খাতসহ সকল কিছু নষ্ট করে দিয়েছে। শুধু তা-ই নয়, তারা দীর্ঘ ১৫ বছর অত্যাচার-নির্যাতন করে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর স্ট্রাকচার (গঠন) ধ্বংস করেছে।'

সংস্কারের বিষয় টেনে তিনি বলেন, 'বেগম খালেদা জিয়া রাষ্ট্র মেরামতের জন্য ২০১৬ সালে ভিশন টুয়েন্টি-থার্টি ঘোষণা করেন। এখন টেলিভিশন, টক শো-তে যে সংস্কারের কথা হচ্ছে, এ বিষয়গুলো নিয়ে আমাদের নেতা তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা দিয়েছেন। এটা দিয়ে দেশের আমূল রাজনৈতিক অর্থনৈতিক পরিবর্তন আনা সম্ভব।'

তিনি বলেন, 'সংস্কার সহসাই হয় না। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হয়। আপনি চাইলেন, কালকে পুলিশ ঘুষ নেয়া বন্ধ করে দেবে? এটা মনে করার কোনো কারণ নাই। তবে এমনভাবে তৈরি করতে হবে, যাতে পুলিশ ঘুষ না খায়। আমাদের উন্নয়নের পথে আমলাতন্ত্র একটা বড় বাধা।'

বিএনপির এই নেতা বলেন, 'দেশ পরিচালনার জন্য জনপ্রতিনিধি দরকার। জনগণের প্রতিনিধি নির্বাচন করতে গেলেই বলে, বিএনপি শুধু নির্বাচন চায়। নির্বাচন কেন চাই? নির্বাচন না হলে আমি প্রতিনিধি পাব কোথা থেকে? পার্লামেন্টে যাবে কী করে, পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কী করে?'

মির্জা ফখরুল আরও বলেন, 'সবার আগে আমাদের বড় দরকার সততা। এই সততা ছাড়া বিএনপি কিন্তু জনগণের কাছে দাঁড়াতে পারবে না।'

বিএনপির নেতাকর্মীদের নানা কর্মকাণ্ডের ইঙ্গিত করে তিনি বলেন, 'আজকাল পত্রপত্রিকায় যে খবর আসে, এই খবরগুলো বিএনপির সঙ্গে যায় না। এই খবরগুলো জিয়াউর রহমানের সঙ্গে যায় না। সুতরাং, অবশ্যই বিএনপি যারা করবেন, তারা জিয়া রহমানকে অনুসরণ করবেন। সবার আগে নিজেকে সৎ হতে হবে।'
 

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল / মির্জা ফখরুল ইসলাম আলমগীর / বিএনপি / রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
    প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
    মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

Related News

  • আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীল নকশা শুরু করেছে: হাসনাত আবদুল্লাহ
  • দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল
  • কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি?
  • ‘গুজবে কান দেবেন না’: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুল
  • স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি

6
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]