Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
গোপালগঞ্জে পরিস্থিতির জেরে সেনাবাহিনী গুলি করেছে, গণগ্রেপ্তার হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 July, 2025, 03:25 pm
Last modified: 20 July, 2025, 04:21 pm

Related News

  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত
  • চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে ক্ষোভ: অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের গুলিতে আহত ২ সাংবাদিক
  • দেশের প্রয়োজনে মাঠে ছিল সেনাবাহিনী, এখন ধীরে ধীরে ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান
  • ‘রাষ্ট্রপতি আমাকে ফোন করে বললেন, ঢাকায় যেন কোনো সৈন্য ঢুকতে না পারে’

গোপালগঞ্জে পরিস্থিতির জেরে সেনাবাহিনী গুলি করেছে, গণগ্রেপ্তার হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি বলেন, ‘গোপালগঞ্জে আস্তে আস্তে ১৪৪ ধারা উঠিয়ে নেওয়া হবে। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটি কথাই বলেছি, কোনো অবস্থায় যেন দুষ্কৃতিকারী ছাড়া না পায়। আর যে অপরাধ করেনি সে যেন ধরা না পড়ে। গোপালগঞ্জে গণগ্রেপ্তার হচ্ছে না, যারা অন্যায় করেছে, কেবল তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে।’
টিবিএস রিপোর্ট
20 July, 2025, 03:25 pm
Last modified: 20 July, 2025, 04:21 pm
ছবি: ইউএনবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী গুলি চালিয়েছে। তিনি বলেন, 'যে সময় যে পরিস্থিতি, সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।'

রোববার (২০ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা এবং ঢাকা মেট্রোপলিটন ও তৎসংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।

গোপালগঞ্জে ১৪৪ ধারা প্রসঙ্গে তিনি বলেন, 'গোপালগঞ্জে আস্তে আস্তে ১৪৪ ধারা উঠিয়ে নেওয়া হবে। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটি কথাই বলেছি, কোনো অবস্থায় যেন দুষ্কৃতিকারী ছাড়া না পায়। আর যে অপরাধ করেনি সে যেন ধরা না পড়ে। গোপালগঞ্জে গণগ্রেপ্তার হচ্ছে না, যারা অন্যায় করেছে, কেবল তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে।'

সংবাদ সম্মেলনের শুরুতে উপদেষ্টা বলেন, 'আজ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকে আমরা শুনলাম তারা কিভাবে কাজ করছেন, আগে কী পরিস্থিতি ছিল, এখন কী পরিস্থিতি রয়েছে। তারা জানিয়েছেন, তারা দায়িত্ব নেওয়ার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয়নি, সেটি আপনারাই বলতে পারবেন।'

গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, 'ঘটনা ঘটেছে, এটাতো অস্বীকার করছি না। এটাতো রাজনীতি। রাজনীতি করতে গেলে অনেক কিছুই হয়। আমরা যখন রাজনীতি করতাম, তখন ইউনিভার্সিটিতে কত ধরনের ঘটনাই ঘটেছে। তবে ঘটনার পরে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, সেটিই মূল কথা। আমরা ব্যবস্থা নিতে পারছি কিনা, সেটাই দেখার বিষয়।'

গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলি চালানোর বিষয়ে তিনি পুনরায় বলেন, 'যে সময় যে পরিস্থিতি, সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।'

এ সময়, আওয়ামী লীগও অতীতে এমন ব্যাখ্যা দিতো—এক সাংবাদিকের এমন মন্তব্যে উপদেষ্টা কোনো জবাব না দিয়ে শুধু হেসে দেন।

ছাত্রলীগের ডাকা হরতাল নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আওয়ামী লীগের তরফ থেকে একটি হরতাল ডাকা হয়েছে। হরতাল হয়েছে কিনা সেটা বলেন? দুটি গাড়িই (পোড়ানো) হয়েছে, এটা সত্যি। নাশকতা হয়েছে। তবে অন্যান্য হরতালের সময় নাশকতার মাত্রা আরও বেশি ছিল। এবার আমরা অনেকটা কমিয়ে আনতে পেরেছি কিনা, সেটি আপনারাই বিচার করবেন।'

গোপালগঞ্জে মৃত্যুর ঘটনায় এখনো মামলা হয়নি—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, 'পুলিশ মামলা করবে কি করবে না, একটি কমিটি গঠন করা হয়েছে। তারাই এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।'

বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, 'এই আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? তাদের প্রস্তুতি আছে। আরও তো অনেক সময় রয়েছে। আমাদের প্রস্তুতি রয়ে গেছে, ট্রেনিং চলছে। আমরা ট্রেনিং করিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না।'

গোপালগঞ্জে নয়জন শিশুকে আটক রাখা হয়েছে—এমন অভিযোগ এক সাংবাদিকের কাছ থেকে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'এরকম কোনো খবর আমার কাছে নেই।' পরে তিনি জানতে চান, কোন গণমাধ্যমে এ তথ্য এসেছে। তাকে জানানো হয়, দৈনিক সমকালে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এ সময় তিনি বলেন, 'গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারা। তবে সেটি হতে হবে শালীন ভাষায় এবং শৃঙ্খলার সাথে।'

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা / জাহাঙ্গীর আলম চৌধুরী / গোপালগঞ্জ / সেনাবাহিনী / গুলি / আইন শৃঙ্খলা পরিস্থিতি / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত
  • চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে ক্ষোভ: অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের গুলিতে আহত ২ সাংবাদিক
  • দেশের প্রয়োজনে মাঠে ছিল সেনাবাহিনী, এখন ধীরে ধীরে ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান
  • ‘রাষ্ট্রপতি আমাকে ফোন করে বললেন, ঢাকায় যেন কোনো সৈন্য ঢুকতে না পারে’

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]