Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: প্রেস সচিব

বাংলাদেশ

তৈয়বুর রহমান সোহেল, কুমিল্লা
19 July, 2025, 08:20 pm
Last modified: 19 July, 2025, 08:25 pm

Related News

  • রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম
  • নির্বাচন পরবর্তী শতাধিক সহিংসতা; যশোরে তিন দিনে আহত দেড় শতাধিক
  • দায়িত্ব পালনে ৯০% সফল অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস সচিব
  • গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?
  • বিএনপির দক্ষিণাঞ্চলের ‘দুর্গ’ পুনরুদ্ধার; ২১ আসনের ১৬টিতেই সরাসরি জয়

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: প্রেস সচিব

তিনি আরও বলেন, দেখবেন, বৃষ্টির সময় শেষ হলেই বাংলাদেশের আনাচে-কানাচে নির্বাচনের হাওয়া বইবে। আমি বলব, অনেক বছর দেশের তরুণরা ভোট দিতে পারেনি। এবারের তরুণ ভোটাররা নির্বাচন নিয়ে যথেষ্ট আগ্রহী থাকবে।
তৈয়বুর রহমান সোহেল, কুমিল্লা
19 July, 2025, 08:20 pm
Last modified: 19 July, 2025, 08:25 pm

কুবির অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। ছবি: টিবিএস

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন যেসময়ে বলা হয়েছে ঠিক সে সময় হবে। আপনারা দেখবেন একটি সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ একটা নির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসে ওয়ান অব দ্য বেস্ট নির্বাচন হবে। আমরা আবারও বলি নির্বাচন নিয়ে কোনো ধরনের কোন অনিশ্চয়তা নেই। নির্বাচন ভালো হবে। নির্বাচনের জন্য যে পরিবেশ সেটি ঠিক করা হবে। লেবেল প্লেয়িং ফিল্ড থাকবে সবার জন্য। কোনো ক্যান্ডিডেট বলতে পারবেন না, তার প্রতি কোনো অন্যায় করা হচ্ছে।

আজ শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্টে অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা জানান।

পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, এ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলছে। বুঝতে হবে-এখন সবাই কথাবার্তা বলছে, কেউ বয়কট করছে না। প্রতিদিন ভালো পরিবেশে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হচ্ছে। অনেক দেশে এ ধরনের বিষয় নিয়ে দুই-তিন বছর লেগে যায়। সেখানে আমাদের দলগুলো যে ধরনের আন্তরিকতা দেখাচ্ছে, সে কারণে দ্রুত অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হচ্ছে।

আটটি বিষয়ে ইতোমধ্যেই সবাই ঐকমত্যে পৌঁছেছে। সাতটি বিষয়ে আলোচনা চলছে এবং তিনটি বিষয়ে এখনো আলোচনা হয়নি। তবে খুব ভালো একটি রেজাল্ট আসবে এবং এরপর জুলাই সনদ-এ সবাই স্বাক্ষর করবে বলেও আশা প্রকাশ করেন শফিকুল আলম। 

এ সময় তিনি আরও বলেন, দেখবেন, বৃষ্টির সময় শেষ হলেই বাংলাদেশের আনাচে-কানাচে নির্বাচনের হাওয়া বইবে। আমি বলব, অনেক বছর দেশের তরুণরা ভোট দিতে পারেনি। এবারের তরুণ ভোটাররা নির্বাচন নিয়ে যথেষ্ট আগ্রহী থাকবে।

'দ্য নেক্সট ওয়েভ' প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি। অনুষ্ঠানে বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী, অ্যাস্ট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর ও সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ।  

Related Topics

টপ নিউজ

প্রেস সচিব / জাতীয় নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম
  • নির্বাচন পরবর্তী শতাধিক সহিংসতা; যশোরে তিন দিনে আহত দেড় শতাধিক
  • দায়িত্ব পালনে ৯০% সফল অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস সচিব
  • গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?
  • বিএনপির দক্ষিণাঞ্চলের ‘দুর্গ’ পুনরুদ্ধার; ২১ আসনের ১৬টিতেই সরাসরি জয়

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]