Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
বাংলাদেশই বিএনপির স্থায়ী ঠিকানা: মির্জা আব্বাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 July, 2025, 06:00 pm
Last modified: 14 July, 2025, 06:05 pm

Related News

  • আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীল নকশা শুরু করেছে: হাসনাত আবদুল্লাহ
  • সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে জুলাই অভ্যুত্থানে তার ভূমিকা তদন্তের দাবি এনসিপির
  • দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল
  • সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির
  • উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার: হাসনাত

বাংলাদেশই বিএনপির স্থায়ী ঠিকানা: মির্জা আব্বাস

বিএনপিকে জনপ্রিয় দল উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসবে এই ভেবে বিএনপির বিরুদ্ধে এসব করছে। বিএনপিকে আওয়ামী লীগের দিকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। বিএনপিকে জনগণ ভালোবাসে। এই দলকে এত সহজে জনগণের মন থেকে উপড়ে ফেলা যাবে না।’
টিবিএস রিপোর্ট
14 July, 2025, 06:00 pm
Last modified: 14 July, 2025, 06:05 pm
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি: ইউএনবি

'আওয়ামী লীগ গেছে যেই পথে, বিএনপি যাবে সেই পথে'- এমন স্লোগানের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমাদের কোথাও যাওয়ার রাস্তা নাই। এই বাংলাদেশই আমাদের স্থায়ী ঠিকানা।

সোমবার (১৪ জুলাই) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মিডফোর্ড হাসপাতালে সমানের ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে হত্যার প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, 'যেই ছেলেকে হত্যা করা হলো সেই ছেলে ও তার পরিবারের সদস্যরা বিএনপির সমর্থক।'

এই ঘটনা সহ্য করার মত নয় উল্লেখ করে তিনি বলেন, 'আমরা বাংলাদেশে এই ঘটনার পুনরবৃত্তি কখনো দেখতে চাই না। ঘটনা ঘটলো কী? আর এর থেকে ফায়দা নেবার চেষ্টা করতেছে কারা? এটা একটু আপনাদের ভাবতে হবে।' 

তিনি আরও বলেন, 'একজন ক্যামেরাম্যান এই ঘটনার ছবি তুলেছে। কোন নড়াচড়া নাই কোন কাঁপুনি নাই। খেয়াল করে দেখবেন ভিডিওটি একেবারে মনে হয় "তৈরি করা ভিডিও"।'

মির্জা আব্বাস বলেন, এই ঘটনার সঙ্গে বাস্তব এবং সত্যিকারের বিএনপির কোন সম্পর্ক নাই। আমি দেখাতে পারবো মাহিম নামের একটা ছেলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের ছবি আছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ছেলের সঙ্গে এনসিপি নেতাদের ছবি আছে। কিন্তু বিএনপির উপরে দায় দেওয়ার চেষ্টা করছে।'

বিএনপিকে জনপ্রিয় দল উল্লেখ করে তিনি বলেন, 'বিএনপি ক্ষমতায় আসবে এই ভেবে বিএনপির বিরুদ্ধে এসব করছে। বিএনপিকে আওয়ামী লীগের দিকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। বিএনপিকে জনগণ ভালোবাসে। এই দলকে এত সহজে জনগণের মন থেকে উপড়ে ফেলা যাবে না।'

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু প্রমুখ।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ন অপপ্রচার এবং মিডফোর্ড ও সারাদেশে নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবিতে এ সমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর  উত্তর ও দক্ষিণ বিএনপি। সমাবেশ শেষে মিছিল করে দলটি। নয়াপল্টন-কাকরাইল-মৎসভবন হয়ে জাতীয় প্রেসক্লাব গিয়ে শেষ হয় মিছিল।
 
Related Topics

টপ নিউজ

বিএনপি / মির্জা আব্বাস / বিএনপির স্থায়ী কমিটির সদস্য / মিটফোর্ড হত্যাকাণ্ড / এনসিপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীল নকশা শুরু করেছে: হাসনাত আবদুল্লাহ
  • সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে জুলাই অভ্যুত্থানে তার ভূমিকা তদন্তের দাবি এনসিপির
  • দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল
  • সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির
  • উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার: হাসনাত

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]