Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলনে মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 July, 2025, 11:55 am
Last modified: 13 July, 2025, 12:00 pm

Related News

  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক
  • বিদেশি মাকড়সা কিংবা সাপ কেন আনা হচ্ছে বাংলাদেশে?
  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে তৃতীয় দিনের মতো সংঘর্ষ, আহত ২০
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলনে মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা

ফলাফল ঘোষণার পর ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা মির্জা ফয়সল আমিনের গাড়ি ভাঙচুর করেন।
টিবিএস রিপোর্ট
13 July, 2025, 11:55 am
Last modified: 13 July, 2025, 12:00 pm
কোলাজ: টিবিএস

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সল আমিনের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সমীরউদ্দিন স্মৃতি ডিগ্রি কলেজ চত্বরে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনে নেতৃত্ব নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সবাইকে শান্ত করতে গিয়ে হামলার শিকার হন তিনি।

ফলাফল ঘোষণার পর ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা মির্জা ফয়সল আমিনের গাড়িও ভাঙচুর করেন।

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মির্জা ফয়সল আমিনকে রক্ষা করতে গিয়ে বিএনপির এক কর্মী উজ্জ্বল আহত হন। তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, বিএনপির উপজেলা পর্যায়ের এই সম্মেলনে ফল ঘোষণায় দেরি হওয়ায় প্রায় দুই ঘণ্টা ধরে উত্তেজনা চলছিল। অস্থির পরিস্থিতির কারণে ফলাফল ঘোষণা করতে দ্বিধায় ছিলেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রাত ৮টার দিকে আয়োজকদের আহ্বানে ঠাকুরগাঁও শহর থেকে সম্মেলনস্থলে আসেন মির্জা ফয়সল আমিন। তিনি ফলাফল ঘোষণা করার পরপরই একদল বিএনপি কর্মী প্রতিবাদ জানিয়ে চেয়ার ছোড়াছুড়ি শুরু করেন। হামলার সময় মির্জা ফয়সল আমিনের গাড়ির সামনের ও পেছনের কাচ ভেঙে যায়।

ঘটনার সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ। তিনি বলেন, "ফলাফল ঘোষণা শেষে আমরা যখন কলেজ ভবনের তৃতীয় তলা থেকে নিচে নামছিলাম, তখনই হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হামলায় যারা জড়িত, তাদের শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।"

গাড়িতে থাকা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা রাশেদ আলী বলেন, "কষ্ট করে আমরা মির্জা ফয়সল আমিনকে নিরাপদে বের করে অন্য একটি গাড়িতে উঠিয়ে দিই। তবে আশপাশে আলো না থাকায় হামলাকারীদের চেনা যায়নি।"

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল শুরু হয় শনিবার দুপুর আড়াইটায়। নতুন নেতৃত্ব নির্বাচনে কাউন্সিলরদের সরাসরি ভোটে শুরু হয় নির্বাচন। 

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হলেও গণনার সময় উত্তেজনা দেখা দেয়, বিশেষ করে সভাপতি পদে মাত্র দুই ভোটের ব্যবধান থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

বিলম্ব ও উত্তেজনার পর শেষ পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হন অ্যাডভোকেট সৈয়দ আলম, সাধারণ সম্পাদক হন টিএম মাহবুবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন আয়ান চৌধুরী।

Related Topics

টপ নিউজ

বিএনপি / সংঘর্ষ / ভাঙচুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • কোলাজ: টিবিএস
    ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
    বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

Related News

  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক
  • বিদেশি মাকড়সা কিংবা সাপ কেন আনা হচ্ছে বাংলাদেশে?
  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে তৃতীয় দিনের মতো সংঘর্ষ, আহত ২০
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

Most Read

1
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

3
কোলাজ: টিবিএস
খেলা

ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
বাংলাদেশ

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]