Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
প্রধান বিচারপতি নিয়োগে দুটি বিষয়ে ঐক্যমত, এই মাসেই সনদ প্রস্তুতের বিষয়ে আশাবাদী: আলী রীয়াজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 July, 2025, 06:10 pm
Last modified: 10 July, 2025, 06:12 pm

Related News

  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • সঠিক রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই উন্নয়ন ও স্থিতিশীলতা সম্ভব: পরিকল্পনা প্রতিমন্ত্রী
  • জুলাই সনদ নিয়ে আলোচনাকে ‘অপ্রয়োজনীয়’ বললেন এমপি রনি, সংসদে হইচই
  • গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধান বিচারপতি নিয়োগে দুটি বিষয়ে ঐক্যমত, এই মাসেই সনদ প্রস্তুতের বিষয়ে আশাবাদী: আলী রীয়াজ

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের মতানৈক্য নেই। সবাই একই উদ্দেশ্যে কাজ করছে এবং এ মাসের মধ্যেই জুলাই সনদ প্রস্তুত সম্ভব হবে।’
টিবিএস রিপোর্ট
10 July, 2025, 06:10 pm
Last modified: 10 July, 2025, 06:12 pm
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ফাইল ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত দুটি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। পাশাপাশি চলতি মাসেই সনদ প্রস্তুত করার বিষয়ে আশাবাদ জানিয়েছেন তিনি।

তিনি বলেন, প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত দুটো বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। সংবিধানের বিদ্যমান ৯৫ নম্বর অনুচ্ছেদ পরিবর্তনের বিষয়ে ঐক্যমত তৈরি হয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। বিদ্যমান নিয়মানুযায়ী রাষ্ট্রপতির কোন বাধ্যবাধকতা নেই যে আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন।

জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় ধাপেএকাদশতম দিনের আলোচনার পর বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
এসময় তিনি বলেন, দুটি কারণে এ বিষয়ে এখনও চূড়ান্ত ঐক্যমত আসেনি। কারণ আপিল বিভাগের কর্মে জ্যেষ্ঠতম একজনকে না দুইজনের মধ্যে থেকে প্রধান বিচারপতি নিয়োগ করা হবে। এটা নিয়ে দুটো মত আছে। আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছি মতামত পুনর্বিবেচনা করে আরও সুনির্দিষ্টভাবে অগ্রসর হওয়া যায় কি না।

আলী রীয়াজ বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা আরও একটু অগ্রসর হয়েছি। বিগত আলোচনার ভিত্তিতে আজকে ঐক্যমত কমিশন প্রধান উপদেষ্টার নিয়োগ নিয়ে দুটো প্রস্তাব দিয়েছিল, যার মূল বিষয় ছিল আইনসভা থেকে প্রধান উপদেষ্টার নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা। 

তিনি বলেন, এ বিষয়ে দলগুলো মতামত দিয়েছে, সে পরিপ্রেক্ষিতে ঐক্যমত কমিশন আরও সুস্পষ্ট ও সুনির্দিষ্ট প্রস্তাব রাখবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো চাচ্ছে কার্যত যতদূর সম্ভব একটি ত্রুটিহীন ব্যবস্থা হয়, দীর্ঘদিনের আন্দোলনের আকাঙ্খার প্রতিফলন হয় এবং ভবিষ্যতে বিতর্কের মুখে না পড়ে। এসমস্ত বিষয় মাথায় রেখেই বিবেচনা করা হচ্ছে।

জরুরি অবস্থা নিয়ে আলী রীয়াজ বলেন, জরুরি অবস্থার বিধান সংশোধনে গত সভায় সবাই একমত হয়েছে। এখন বিষয়গুলোকে আরও সুস্পষ্ট করার জন্য আলোচনা চলমান আছে। যেমন: অভ্যন্তরীণ গোলযোগ না রাখার ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। এখন কীভাবে, কখন, কোন অবস্থায় জরুরি অবস্থা বহাল থাকবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে।

তিনি বলেন, কেউ বলছে মন্ত্রীসভায় আলোচনা করে, আবার কেউ বলছে পার্লামেন্টে আলোচনা করে জরুরি অবস্থা ঘোষণা করার বিষয়ে। আলোচনা এখনও চলমান আছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে কথা বলছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। ছবি: ইউএনবি

আলী রীয়াজ বলেন, আলোচনায় অগ্রগতি হচ্ছে, যার থেকে আমরা আশাবাদী হতে পারি যে এ মাসের মধ্যে আমরা একটি সনদ প্রস্তুত করতে পারব। প্রতিনিই আমরা বেশ খানিকটা অগ্রসর হচ্ছি। কারণ এগুলো তাড়াহুড়োর বিষয় না।

তিনি বলেন, ক্ষেত্রবিশেষে শব্দ, বাক্য বিবেচ্য হচ্ছে। সেগুলো বিবেচনা করেই আমরা অগ্রসর হচ্ছি। রাজনৈতিক দলগুলো সম্পূর্ণ আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ অবস্থায় এখানে আসছে, পরস্পরের মতামতকে শ্রদ্ধা করছে। এই ধারা অব্যাহত থাকলে এই মাসের মধ্যে জাতীয় সনদের দিকে যেতে পারব।

এর আগে আজ সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার শুরুতে আলী রিয়াজ বলেন, 'রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের মতানৈক্য নেই। সবাই একই উদ্দেশ্যে কাজ করছে এবং এ মাসের মধ্যেই জুলাই সনদ প্রস্তুত সম্ভব হবে।'

যে সব বিষয়ে আলোচনা অগ্রসর হয়েছে, তা কমিশন দ্রুত নিষ্পত্তি করতে চায় বলেও জানান তিনি।

তিনি বলেন, 'প্রথম পর্যায়ের দুমাসের আলোচনায় অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে, যা জাতীয় সনদ তৈরির ক্ষেত্র অনেকটা এগিয়ে নিয়ে গেছে। রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়গুলোতে একমত হওয়া প্রয়োজন।'

'রাষ্ট্রকে এমন একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, যাতে করে ভবিষ্যতে কখনো ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে', যোগ করেন কমিশনের এই সহসভাপতি।

আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

আলোচনায় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত আছেন বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

Related Topics

টপ নিউজ

জাতীয় ঐক্যমত্য কমিশন / জুলাই সনদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • সঠিক রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই উন্নয়ন ও স্থিতিশীলতা সম্ভব: পরিকল্পনা প্রতিমন্ত্রী
  • জুলাই সনদ নিয়ে আলোচনাকে ‘অপ্রয়োজনীয়’ বললেন এমপি রনি, সংসদে হইচই
  • গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]