Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
অপরিশোধিত আমদানি এলসির বিপরীতে ফোর্সড লোন তৈরি করতে বললেন গভর্নর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 July, 2025, 09:30 am
Last modified: 09 July, 2025, 09:33 am

Related News

  • রুপালী ব্যাংকের ফোর্সড লোন ১.৮৭ বিলিয়ন ডলার, আরও দুর্বল হচ্ছে আর্থিক অবস্থা
  • ১১ মাসের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ আমদানি এলসি খোলার রেকর্ড
  • অর্থনৈতিক মন্দায় নভেম্বরে আমদানি এলসি নিষ্পত্তি ১০ শতাংশ কমেছে
  • আমদানি ও বিনিয়োগে সতর্কতা, অক্টোবরে এলসি খোলা কমেছে ১২ শতাংশ
  • বিনিয়োগ ও ভোগব্যয় কমায় জুনে এলসি খোলার পরিমাণ ৫ বছরে সর্বনিম্ন

অপরিশোধিত আমদানি এলসির বিপরীতে ফোর্সড লোন তৈরি করতে বললেন গভর্নর

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এ নির্দেশনা দেন তিনি।
টিবিএস রিপোর্ট
09 July, 2025, 09:30 am
Last modified: 09 July, 2025, 09:33 am
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। স্কেচ: টিবিএস

পণ্য আমদানির পর গ্রাহক যদি এলসির (লেটার অফ ক্রেডিট) পেমেন্ট না করে, সেসব গ্রাহকদের বিপরীতে বাধ্যতামূলকভাবে ফোর্সড লোন তৈরি করতে দেশের ব্যাংকগুলোকে কড়া নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এ নির্দেশনা দেন তিনি। সভায় রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে গভর্নর বলেন, "কোনো গ্রাহক নির্ধারিত সময়ে আমদানির বিল পরিশোধ না করলে নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ব্যাংকের উচিত ফোর্সড লোন তৈরি করা। কিন্তু অনেক ব্যাংক তা করছে না।"

তিনি এ ধরনের অনিয়ম ভবিষ্যতে যেন না ঘটে, সে বিষয়ে ব্যাংকগুলোকে কঠোরভাবে সতর্ক করেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, "সভায় বলা হয়েছে, অনেক ব্যাংক তাদের 'নেট ওপেন পজিশন' ভালো দেখানোর জন্য বা 'সিঙ্গেল বোরোয়ার এক্সপোজার লিমিট' ঠিক রাখার জন্য গ্রাহকের পেমেন্ট না পেলেও ফোর্সড লোন তৈরি করে না। গভর্নর মহোদয় বিষয়টি কঠোরভাবে করতে নির্দেশনা দিয়েছেন।"

সভায় অংশ নেওয়া একাধিক ব্যাংকের এমডি জানিয়েছেন, ট্রেজারি বিল কেনায় গ্রাহকদের উৎসাহিত করতে বলা হয়েছে। পাশাপাশি তিনি সঞ্চয়পত্রের মাধ্যমে সরকারের ঋণ নেওয়া কমিয়ে আনতে চান।

গভর্নর আরও নির্দেশনা দেন, যেসব ব্যাংকের বিদেশে এক্সচেঞ্জ হাউজ রয়েছে, তারা যেন মার্কেট রেটের চেয়ে বেশি দামে ফরেন কারেন্সি না কেনে।

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, "গভর্নর মহোদয় ক্যাশলেস সোসাইটি গঠনে গুরুত্ব দিয়েছেন। ব্যাংকগুলোর মোবাইল অ্যাপ ব্যবহারকারী বাড়ানো ও ডিজিটাল লেনদেন বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব বলে ওনাকে জানিয়েছি।"

একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, "যেসব পণ্য রপ্তানি হচ্ছে, সেগুলোর দাম ঠিকভাবে নির্ধারিত হচ্ছে কি না, তা নজরে রাখতে বলা হয়েছে। আমদানিকৃত পণ্যের দামের যাচাই সহজ হলেও রপ্তানিপণ্যের ক্ষেত্রে তা তুলনামূলক জটিল। কারণ, অধিকাংশ রপ্তানি চুক্তিনির্ভর হওয়ায় একই পণ্যের দাম ভিন্ন হতে পারে। তবে প্রাইস হিস্ট্রি বিশ্লেষণ করে আমরা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানার চেষ্টা করব।"
 

Related Topics

টপ নিউজ

আমদানি এলসি / এলসি পেমেন্ট / ফোর্সড লোন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • রুপালী ব্যাংকের ফোর্সড লোন ১.৮৭ বিলিয়ন ডলার, আরও দুর্বল হচ্ছে আর্থিক অবস্থা
  • ১১ মাসের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ আমদানি এলসি খোলার রেকর্ড
  • অর্থনৈতিক মন্দায় নভেম্বরে আমদানি এলসি নিষ্পত্তি ১০ শতাংশ কমেছে
  • আমদানি ও বিনিয়োগে সতর্কতা, অক্টোবরে এলসি খোলা কমেছে ১২ শতাংশ
  • বিনিয়োগ ও ভোগব্যয় কমায় জুনে এলসি খোলার পরিমাণ ৫ বছরে সর্বনিম্ন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]