Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
আন্দোলনে সম্পৃক্ততার জন্য এনবিআর চেয়ারম্যানের কাছে দুঃখ প্রকাশ করলেন কর্মকর্তারা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 July, 2025, 07:05 pm
Last modified: 08 July, 2025, 07:10 pm

Related News

  • ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • বড় ছাড় দিলেও রাজস্ব আদায় কীভাবে বাড়বে, সে হিসাব দিলেন এনবিআর চেয়ারম্যান
  • কর ফাইলে বাড়তি স্বর্ণ দেখিয়ে কর ফাঁকি দেওয়া ঠেকাতে ১৫% গেইন ট্যাক্স আরোপের প্রস্তাব এনবিআরের
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

আন্দোলনে সম্পৃক্ততার জন্য এনবিআর চেয়ারম্যানের কাছে দুঃখ প্রকাশ করলেন কর্মকর্তারা

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন সদস্য বলেন, ‘ইনকাম ট্যাক্স ক্যাডারের কর্মকর্তারা চেয়ারম্যানের কাছে ব্যাচভিত্তিক ক্ষমা চেয়েছেন। এসব ব্যাচের মধ্যে মূলত ২৯ থেকে ৪০ ব্যাচের কর্মকর্তারা ছিলেন।’
টিবিএস রিপোর্ট
08 July, 2025, 07:05 pm
Last modified: 08 July, 2025, 07:10 pm
এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। ছবি: টিবিএস

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাম্প্রতিক আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তাদের একটি অংশ নিজেদের সম্পৃক্ততার জন্য ভুল স্বীকার করে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (৮ জুলাই) চেয়ারম্যানের সঙ্গে দেখা করা এসব কর্মকর্তাদের মধ্যে অপেক্ষাকৃত জুনিয়রদের সংখ্যাই বেশি ছিল।

এনবিআরের কয়েকজন কর্মকর্তা জানান, এই দুঃখপ্রকাশের মধ্য দিয়ে আন্দোলন ও পরবর্তী ঘটনাপ্রবাহ থেকে সৃষ্ট অস্বস্তিকর পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে এবং কর্মকর্তাদের মধ্যে কাজের আত্মবিশ্বাস ফিরে আসবে।

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন সদস্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ইনকাম ট্যাক্স ক্যাডারের কর্মকর্তারা চেয়ারম্যানের কাছে ব্যাচভিত্তিক ক্ষমা চেয়েছেন। এসব ব্যাচের মধ্যে মূলত ২৯ থেকে ৪০ ব্যাচের কর্মকর্তারা ছিলেন।'

তিনি আরও বলেন, 'এর ফলে মাঠপর্যায়ে কাজের পরিবেশ ও শৃঙ্খলা ফিরে আসবে বলে আমরা আশা করছি।'

ওই সময়ে উপস্থিত আরেক কর্মকর্তা টিবিএসকে জানান, 'আয়কর বিভাগের প্রায় ৬০ জন কর্মকর্তা ব্যাচভিত্তিকভাবে চেয়ারম্যানের সঙ্গে দেখা করে নিজেদের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন।'

ওই কর্মকর্তা আরও বলেন, 'চেয়ারম্যান তাদের বলেছেন, "আমার পক্ষে ক্ষমা করতে সমস্যা নেই। কিন্তু রাষ্ট্রীয় বিষয়ে ক্ষমা করা বা সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমার নেই।"'

তবে এ বিষয়ে কথা বলার জন্য এনবিআর চেয়ারম্যানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এ ছাড়া কর বিভাগের তিনজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা চেয়ারম্যানের কাছে যাওয়া প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি। 
 
Related Topics

টপ নিউজ

এনবিআর / এনবিআর চেয়ারম্যান / এনবিআর আন্দোলন / ট্যাক্স ক্যাডার / আয়কর / ক্ষমা চাওয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • বড় ছাড় দিলেও রাজস্ব আদায় কীভাবে বাড়বে, সে হিসাব দিলেন এনবিআর চেয়ারম্যান
  • কর ফাইলে বাড়তি স্বর্ণ দেখিয়ে কর ফাঁকি দেওয়া ঠেকাতে ১৫% গেইন ট্যাক্স আরোপের প্রস্তাব এনবিআরের
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]