Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
৬ মাসে সংশোধিত ৯ লাখ এনআইডি, ৭৬ হাজারের মতো আবেদন অনিষ্পন্ন: ইসি সচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 July, 2025, 01:45 pm
Last modified: 02 July, 2025, 01:47 pm

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল ইসি 

৬ মাসে সংশোধিত ৯ লাখ এনআইডি, ৭৬ হাজারের মতো আবেদন অনিষ্পন্ন: ইসি সচিব

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, ‘প্রতি মাসে নাগরিকদের এনআইডি সংশোধন নিয়ে আবেদন কমছে। ভোগান্তিও কমে এসেছে। আশা করি, ভবিষ্যতে এনআইডি সেবা নিয়ে আর কোনো হয়রানির অভিযোগ থাকবে না।’
টিবিএস রিপোর্ট
02 July, 2025, 01:45 pm
Last modified: 02 July, 2025, 01:47 pm
আজ (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ‘এনআইডি সংশোধন সংক্রান্ত ক্র্যাশ প্রোগ্রাম’-এর অগ্রগতি তুলে ধরে এসব কথা বলেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। ছবি: টিবিএস

জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে নাগরিকদের ভোগান্তি কমেছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

বুধবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে 'এনআইডি সংশোধন সংক্রান্ত ক্র্যাশ প্রোগ্রাম'-এর অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, চলতি বছরের শুরুতে, ১ জানুয়ারি পর্যন্ত, অনিষ্পন্ন এনআইডি সংশোধনের আবেদন ছিল ৩ লাখ ৭৮ হাজার ৮০৬টি। এরপর ৩০ জুন পর্যন্ত ছয় মাসে নতুন আবেদন পড়ে ৬ লাখ ৫ হাজার ৫২০টি।

তিনি জানান, সব মিলিয়ে ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি আবেদনের মধ্যে 'ক্র্যাশ প্রোগ্রামে' নিষ্পন্ন হয়েছে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি।

আখতার আহমেদ বলেন, 'প্রতি মাসে নাগরিকদের এনআইডি সংশোধন নিয়ে আবেদন কমছে। ভোগান্তিও কমে এসেছে। আশা করি, ভবিষ্যতে এনআইডি সেবা নিয়ে আর কোনো হয়রানির অভিযোগ থাকবে না।'

তিনি আরও বলেন, 'আগে প্রতি মাসে গড়ে এক লাখ করে আবেদন পড়ত, এখন তা কমে প্রায় ৮০ হাজারে নেমে এসেছে। বর্তমানে অনিষ্পন্ন আবেদন রয়েছে ৭৬ হাজার ৬৯৪টি।'

তিনি জানান, এনআইডি সংশোধনকে ঘিরে দীর্ঘদিন ধরে নাগরিক হয়রানির অভিযোগ থাকলেও বর্তমান কমিশনের উদ্যোগে তা ধীরে ধীরে কমে আসছে।

ইসি সচিবালয় জানিয়েছে, সংশোধনের মাত্রা অনুযায়ী আবেদনগুলোকে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রতিটি আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য ও দলিলাদি যাচাই, শুনানি শেষে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন করে দেওয়া হচ্ছে।

২০২০ সাল থেকে এ পর্যন্ত ৫৪ লাখ ৭৬ হাজার ১১টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে চার ক্যাটাগরিতে নিষ্পন্ন হয়েছে ৫৩ লাখ ৯৯ হাজার ৪২০টি।

আখতার আহমেদ বলেন, 'আমার মনে হয়, নাগরিক সেবায় মানুষের ভোগান্তি কমেছে। ছয় মাসে আবেদনের পরিমাণ তুলনামূলকভাবে কমেছে। আগামী কয়েক মাসে তা সন্তোষজনক পর্যায়ে আসবে এবং হয়রানির অভিযোগ থাকবে না।'

৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর নানা অভিযোগের ভিত্তিতে কয়েকজন রাজনীতিকসহ অনেকের এনআইডি 'লক' করা হয়েছে।

এ বিষয়ে প্রশ্ন করা হলে সচিব বলেন, 'নানা কারণে এনআইডি লক করা হয়ে থাকে। বিশেষ করে এনআইডির অপব্যবহার রোধে এই ব্যবস্থা নেওয়া হয়।'

Related Topics

টপ নিউজ

জাতীয় পরিচয়পত্র / এনআইডি / নির্বাচন কমিশন / এনআইডি সংশোধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল ইসি 

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]