Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে রপ্তানি হলো ‘মেইড ইন বাংলাদেশ’ সোলার প্যানেল

বাংলাদেশ

সাজ্জাদুর রহমান
23 June, 2025, 02:05 pm
Last modified: 23 June, 2025, 02:21 pm

Related News

  • হিউম্যানয়েড ও রোবট: বৈশ্বিক উৎপাদনের আধিপত্য ধরে রাখতে চীনের সহায়ক হতে পারে
  • প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি শুরু
  • অপ্রচলিত বাজারে কোথাও প্রবৃদ্ধি, কোথাও ধাক্কা বাংলাদেশের রপ্তানিতে
  • এআই প্রযুক্তির প্রসার ও ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রে চীনের ‘সবুজ জ্বালানি’ পণ্য রপ্তানিতে বড় উল্লম্ফন
  • আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে রপ্তানি হলো ‘মেইড ইন বাংলাদেশ’ সোলার প্যানেল

২০২৫ সালের ১৯ জুন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ক্লিনগ্রিড ইনকরপোরেশনের কাছে প্রথম চালানটি পাঠানো হয়।
সাজ্জাদুর রহমান
23 June, 2025, 02:05 pm
Last modified: 23 June, 2025, 02:21 pm

দেশীয় শিল্পগোষ্ঠী ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রেডিয়েন্ট অ্যালায়েন্স যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো সোলার (সৌর) পিভি মডিউল রপ্তানির মধ্য দিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সরবরাহ চেইনে যুক্ত করল।

রেডিয়েন্টের এক শীর্ষ কর্মকর্তা জানান, ২০২৫ সালের ১৯ জুন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ক্লিনগ্রিড ইনকরপোরেশনের কাছে প্রথম চালানটি পাঠানো হয়। ২১৫ কোটি টাকারও বেশি মূল্যের চার বছর মেয়াদি এ রপ্তানি চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি ২০২৮ সাল পর্যন্ত মোট ৬৪ দশমিক ৬০ মেগাওয়াট সোলার মডিউল সরবরাহ করবে। এর মধ্যে ২০২৫ সালেই ১২ দশমিক ৪০ মেগাওয়াট পাঠানোর পরিকল্পনা রয়েছে।

আশুলিয়ার সাভারে অবস্থিত রেডিয়েন্ট অ্যালায়েন্সের সম্পূর্ণ স্বয়ংক্রিয় কারখানায় ১০০ ও ২০০ ওয়াট ক্ষমতার সোলার মডিউল উৎপাদিত হচ্ছে। বছরে ৬০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার এ কারখানাটি দেশের অন্যতম আধুনিক উৎপাদন প্ল্যান্ট।

রেডিয়েন্ট অ্যালায়েন্সের প্রধান নির্বাহী মাসুদুর রহিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, "এটা শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, বরং পুরো দেশের জন্যই একটি বড় অর্জন। আমরা প্রমাণ করছি— 'মেইড ইন বাংলাদেশ' এখন বৈশ্বিক ক্লিনটেক বাজারেও প্রতিযোগিতা করতে সক্ষম।"

শিল্পসংশ্লিষ্টরা বলছেন, এই রপ্তানির মাধ্যমে সোলার প্যানেল উৎপাদনে বাংলাদেশ একটি সম্ভাবনাময় নতুন দেশ হিসেবে উঠে আসছে। বর্তমানে এই খাতের নেতৃত্বে রয়েছে চীন, ভারত ও ভিয়েতনাম। এদিকে, ২০২৬ সালের জন্য আরও ৩০০ মেগাওয়াট সোলার মডিউল সরবরাহের বিষয়ে একটি নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে, যা স্থানীয় উৎপাদনের প্রতি আন্তর্জাতিক আস্থার ইঙ্গিত দেয়।

রহিম বলেন, "বাংলাদেশ থেকে কোনো স্থানীয় কোম্পানির সোলার পিভি মডিউল রপ্তানির ঘটনা এটাই প্রথম।" তিনি জানান, রেডিয়েন্ট অ্যালায়েন্স প্রায় ১০ বছর ধরে সোলার হোম সিস্টেমের জন্য পণ্য তৈরি করছিল, যা কেবল দেশের বাজারেই ব্যবহার হতো।

তিনি আরও বলেন, "এখন আমরা আন্তর্জাতিক বাজারের জন্য পণ্য তৈরি করছি।" এ লক্ষ্যেই সম্প্রতি নতুন একটি উৎপাদন লাইন চালু করা হয়েছে।

রেডিয়েন্টের কারখানায় ৫০ ওয়াট থেকে ৭০০ ওয়াট পর্যন্ত বিভিন্ন ক্ষমতার সোলার পিভি মডিউল তৈরি হচ্ছে। এই কারখানায় কোম্পানিটি প্রায় ২ কোটি ডলার বা প্রায় ২২০ কোটি টাকা বিনিয়োগ করেছে।

বাংলাদেশ সোলার মডিউল প্রস্তুতকারক সমিতির (এসএমএমএবি) সাধারণ সম্পাদক গোলাম বাকী মাসুদ বলেন, "এটি প্রমাণ করে বাংলাদেশ এখন উন্নত মানের নবায়নযোগ্য জ্বালানির পণ্য তৈরি করে রপ্তানি করতে পারছে।" তিনি আরও বলেন, "এটা আমাদের বহু দিনের স্বপ্ন ছিল। আমরা এই দিনের জন্য অপেক্ষা করছিলাম।"

তিনি জানান, যুক্তরাষ্ট্রে চীনা সোলার প্যানেলের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করায় বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে।

সোলার মডিউল ম্যানুফ্যাকচারারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এসএমএমএবি) সভাপতি ও রহিমআফরোজ রিনিউয়েবল এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনাওয়ার মিসবাহ মঈন বলেন, "যুক্তরাষ্ট্রে রেডিয়েন্টের রপ্তানি উদ্যোগ দেশীয় অন্যান্য উৎপাদকদের জন্য অত্যন্ত উৎসাহজনক।"

তিনি বলেন, "এর আগে আমরা নেপালে খুব ছোট আকারের প্যানেল রপ্তানি করেছিলাম। এখন বড় আকারের প্যানেল তৈরির প্রয়োজন, যার জন্য বড় বিনিয়োগ দরকার।"

দেশীয় সোলার প্যানেল উৎপাদকরা জানিয়েছেন, বাজারে স্বল্পদামে নিম্নমানের বিদেশি প্যানেল ঢুকে পড়ায় তারা প্রতিযোগিতায় টিকতে হিমশিম খাচ্ছেন। এতে স্থানীয় উৎপাদন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং গুণগত মান বজায় রাখা যাচ্ছে না।

এসএমএমএবি সভাপতি বলেন, "দেশে মান নিয়ন্ত্রণের কোনো কার্যকর ব্যবস্থা নেই।"

শিল্পসংশ্লিষ্টরা জানান, সরকারি নজরদারির অভাবে বিদেশি প্যানেলগুলো কম দামে বাজারে বিক্রি হচ্ছে, কিন্তু সেগুলোতে প্রযুক্তিগত ও নিরাপত্তা মান নিশ্চিত করা হচ্ছে না। এতে দেশীয় পণ্যের সঙ্গে সমানভাবে প্রতিযোগিতা করা সম্ভব হচ্ছে না।

এই খাতকে সুরক্ষা দিতে দীর্ঘদিন ধরে এসএমএমএবি দাবি করে আসছে—সরকারি সোলার প্রকল্পগুলোতে বাধ্যতামূলকভাবে স্থানীয় পণ্য ব্যবহারের একটি কোটার ব্যবস্থা চালুর জন্য। প্রস্তাব অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্র, স্কুল, হাসপাতালসহ বিভিন্ন সরকারি স্থাপনায় ব্যবহৃত সোলার মডিউলের একটি নির্দিষ্ট অংশ স্থানীয় উৎপাদকদের কাছ থেকে সংগ্রহ করতে হবে।

মুনাওয়ার মঈন বলেন, "আমরা কোনো বিশেষ সুবিধা চাই না। চাই শুধু এমন একটি নীতিগত সহায়তা, যাতে দেশীয় শিল্প মাথা তুলে দাঁড়াতে পারে।"

 

Related Topics

টপ নিউজ

সোলার প্যানেল / সোলার মডিউল / রপ্তানি / নবায়নযোগ্য শক্তি / যুক্তরাষ্ট্রে রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
    বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়
  • ছবি: সংগৃহীত
    এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

Related News

  • হিউম্যানয়েড ও রোবট: বৈশ্বিক উৎপাদনের আধিপত্য ধরে রাখতে চীনের সহায়ক হতে পারে
  • প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি শুরু
  • অপ্রচলিত বাজারে কোথাও প্রবৃদ্ধি, কোথাও ধাক্কা বাংলাদেশের রপ্তানিতে
  • এআই প্রযুক্তির প্রসার ও ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রে চীনের ‘সবুজ জ্বালানি’ পণ্য রপ্তানিতে বড় উল্লম্ফন
  • আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
খেলা

বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়

3
ছবি: সংগৃহীত
খেলা

এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?

4
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]