Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
উদ্বোধনের ৮ বছর পরও অব্যবহৃত চট্টগ্রামের প্রথম মাল্টিলেভেল স্বয়ংক্রিয় পার্কিং

বাংলাদেশ

মো. মাসুদ
18 June, 2025, 11:20 am
Last modified: 18 June, 2025, 11:20 am

Related News

  • আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর
  • বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়া, হাসপাতালে ভর্তি ২ শতাধিক
  • নেতা-কর্মীদের ভারে ভেঙে পড়ল অর্থমন্ত্রী আমির খসরুর ত্রাণ বিতরণের মঞ্চ
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি
  • বন্যায় চট্টগ্রামের মানিক পাঠান গ্রামের ৬৫ শতাংশ বসতঘর ক্ষতিগ্রস্ত, সরকারি ত্রাণ পায়নি বহু পরিবার

উদ্বোধনের ৮ বছর পরও অব্যবহৃত চট্টগ্রামের প্রথম মাল্টিলেভেল স্বয়ংক্রিয় পার্কিং

চালকরা পার্কিংটিকে 'ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ' মনে করে কেউ সেখানে গাড়ি রাখতে আগ্রহী নন।
মো. মাসুদ
18 June, 2025, 11:20 am
Last modified: 18 June, 2025, 11:20 am
জাপান, জার্মানি ও চীনের প্রযুক্তিগত সহায়তায় নির্মিত এই সাত তলা বিশিষ্ট ভবনটির নির্মাণে খরচ হয়েছে ৪ কোটি টাকা। ট্রে-ভিত্তিক পদ্ধতিতে এখানে ২৯টি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন

যানজট নিরসনের লক্ষ্যে ২০১৭ সালে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় শহরের প্রথম মাল্টিলেভেল স্বয়ংক্রিয় ডিজিটাল কার পার্কিং চালু করেছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। উদ্বোধনের পর থেকে তা অব্যবহৃত অবস্থায়ই রয়ে গেছে।

জাপান, জার্মানি ও চীনের প্রযুক্তিগত সহায়তায় নির্মিত এই সাত তলা বিশিষ্ট ভবনটির নির্মাণে খরচ হয়েছে ৪ কোটি টাকা। ট্রে-ভিত্তিক পদ্ধতিতে এখানে ২৯টি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে।

চালকরা পার্কিংটিকে 'ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ' মনে করে কেউ সেখানে গাড়ি রাখতে আগ্রহী নন। অনেকেই আশঙ্কা করছেন যে প্রযুক্তিগত কোনো ত্রুটি হলে তাদের গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।

ফলস্বরূপ, যাত্রীরা পার্কিং সুবিধাটি ব্যবহার না করায় নিউ মার্কেটের সামনের সড়কে বেআইনি পার্কিং অব্যাহত রয়েছে, যা এলাকায় স্থায়ী যানজট বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

স্বয়ংক্রিয় পার্কিং ব্যবস্থায় গাড়িগুলো ট্রেতে রাখা হতো, যা স্বয়ংক্রিয়ভাবে তলায় ঘুরে চলত। প্রতি ঘণ্টা পার্কিংয়ের জন্য চার্জ ছিল ২০ টাকা। এটি কার্ড-ভিত্তিক সিস্টেম হওয়ার কথা ছিল, কিন্তু কর্তৃপক্ষ সিস্টেমটি বাস্তবায়ন করতে না পারায় নগদ অর্থ নেওয়ার ব্যবস্থা নিয়েছে।

প্রথম ছয় তলায় প্রতিটি তলায় পাঁচটি ট্রে রয়েছে, যার মধ্যে একটি ট্রে গাড়ি চলাচলের জন্য খালি রাখা হয়। সপ্তম তলায় পাঁচটি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে, ফলে মোট ধারণক্ষমতা ২৯টি গাড়ি।

তবে, পরিকল্পনা অনুযায়ী সিস্টেমটি কখনোই কার্যকর হয়নি, কারণ মানুষ এটি ব্যবহার এড়িয়ে চলেছে। সময়ের সাথে দক্ষ অপারেটর এবং যন্ত্রপাতির সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এই পার্কিং ভবন সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়েছে।

ফোরাম ফর প্ল্যানড চিটাগাংয়ের সহ-সভাপতি সুবাশ বড়ুয়া এই প্রকল্পের সমালোচনা করে বলেন, 'এই কোটি কোটি টাকার প্রকল্পগুলোর কোনো ফিজিবিল্যাটি স্টাডি নেই। এগুলো জনগণের করের টাকা। তারা ইচ্ছেমতো অর্থ অপচয় করবে এটা গ্রহণযোগ্য নয়। তাদের এমনভাবে অর্থ অপচয় করার অধিকার নেই। সবার উচিত এসব বিষয়ে কথা বলা, আওয়াজ তোলা।'

তিনি আরও অভিযোগ করেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সব প্রকল্পই ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, 'তাদের নিজেদের ঠিকাদার থাকে। টাকা তাদের লোকজনের পকেটে চলে যায়।  রেট নিয়ে নয় ছয় করে। শুধু এখানে না দেশের প্রায় সব প্রকল্পে সেক্রেটারি থেকে  নিচের লেভেল পর্যন্ত একটি দুষ্টুচক্র কাজ করে এদের বিচারের আওতায় আনতে হবে।'

যোগাযোগ করলে, সিডিএ'র চেয়ারম্যান মো. নুরুল করিম বিষয়টি স্বীকার করে বলেন, 'নিউ মার্কেট এলাকায় অনেক সমস্যা রয়েছে, যার মধ্যে গাড়ি পার্কিং, এসকেলেটর এবং দোকানের বিষয়ও আছে। গাড়ি পার্কিং ঠিক করা সম্ভব। এটি ধীরে ধীরে করতে হবে।'

তিনি আরও বলেন, 'সিডিএ'র তহবিলের অবস্থা খুব খারাপ। পূর্ববর্তী সরকার কর্তৃপক্ষকে দেউলিয়া করে গেছে। আমরা মার্কেট কমিটির সঙ্গে বসেছি। প্রথমে এসকেলেটরগুলো ঠিক করব। তারপর ধীরে ধীরে বাকি কাজ শুরু করব।'

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / মাল্টিলেভেল সয়ংক্রিয় পার্কিং / অব্যবহৃত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর
  • বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়া, হাসপাতালে ভর্তি ২ শতাধিক
  • নেতা-কর্মীদের ভারে ভেঙে পড়ল অর্থমন্ত্রী আমির খসরুর ত্রাণ বিতরণের মঞ্চ
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি
  • বন্যায় চট্টগ্রামের মানিক পাঠান গ্রামের ৬৫ শতাংশ বসতঘর ক্ষতিগ্রস্ত, সরকারি ত্রাণ পায়নি বহু পরিবার

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]