Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
‘মেয়র’ পরিচয়ে নগর ভবনে সভা: ইশরাক বললেন, ‘জনগণের দাবি’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 June, 2025, 05:55 pm
Last modified: 16 June, 2025, 06:13 pm

Related News

  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০% ছাড়, ডাক্তারের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
  • ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • শিশুহত্যা-ধর্ষণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সরকারি দলের লোকেরা জড়িত: জামায়াত নেতা তাহের

‘মেয়র’ পরিচয়ে নগর ভবনে সভা: ইশরাক বললেন, ‘জনগণের দাবি’

ইশরাক বলেন, ‘শুধু নগর ভবনের এই অনুষ্ঠান নয়, যেকোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে আয়োজকেরা ব্যানারে আমাকে মেয়র হিসেবে লেখেন। বিষয়টি আমার নয় ‘জনগণের দাবি’।
টিবিএস রিপোর্ট
16 June, 2025, 05:55 pm
Last modified: 16 June, 2025, 06:13 pm
‘মেয়র’ পরিচয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন আজ (১৬ জুন) নগর ভবনের ভেতরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। ছবি: হাসান মেহেদী

'মেয়র' পরিচয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করার পর বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, বিষয়টি 'জনগণের দাবি'। 

মতবিনিময় সভা শেষে আজ সোমবার সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইশরাক বলেন, 'শুধু নগর ভবনের এই অনুষ্ঠান নয়, যেকোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে আয়োজকেরা ব্যানারে আমাকে মেয়র হিসেবে লেখেন। বিষয়টি আমার নয় 'জনগণের দাবি'।

তিনি বলেন, 'বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে এটা প্রতিষ্ঠা পেয়েছে। যারা বিষয়টি নিয়ে কথা তোলার চেষ্টা করছেন তাদের বলব, তারা যেন নিজেদের জ্ঞান আরেকটু পরিমার্জিত করে সমৃদ্ধ করে কথা বলেন। কারণ নির্বাচন কমিশন যে গেজেট প্রকাশ করেছে, সেখানে স্পষ্টভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে।'

আরও পড়ুন: 'মেয়র' পরিচয়ে নগর ভবনে সভা করলেন ইশরাক

মতবিনিময় সভার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, 'আপনারা সবাই জানেন কিছুদিন যাবৎ ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। যার কারণে আগামী দিনগুলা ঢাকা শহরকে নিরাপদ রাখার জন্যে মশক নিধন নিয়ন্ত্রণ যে কর্মসূচি রয়েছে নগর ভবনের, সেটিা বেগবান করার জন্য ধারাবাহিকভাবে বিভিন্ন দপ্তরের কর্মচারীদের সঙ্গে আমরা বৈঠক করছি। পর্যায়ক্রমে ঢাকা দক্ষিণ সিটির সব বিভাগের কর্মীদের সঙ্গে বৈঠক করব।'

তিনি বলেন, 'প্রত্যেকটি ওয়ার্ডের সচিবদের সঙ্গে বৈঠক করব। পরশুদিন আমরা স্বাস্থ্য বিভাগের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দদের সঙ্গে বৈঠক করব।'

সেবা কার্যক্রম শুরু করলেও এক্ষেত্রে আন্দোলন থেকে সরে আসার কোনো 'সুযোগ নেই' বলে জানান ইশরাক। তিনি বলেছেন, নগর ভবনের ফটকে 'তালা ঝুলবেই'। কারণ বিষয়টিকে আন্দোলনের প্রতীক হিসেবে দেখছেন তারা।

এ সংকট সমাধানে মেয়র হিসেবে শপথ পড়ানোর অনুমতি দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ চেয়েছেন ইশরাক। নাহলে লাগাতার অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। 

তিনি অভিযোগ করে বলেন, 'দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হয়নি। এতদিন আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয় নাই। কোনো ধরনের আলোচনার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই।'

উল্লেখ্য, আজ (১৬ জুন) নগর ভবনের ভেতরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন ইশরাক। সেখানে তিনি নিজেকে নগর ভবনের 'মাননীয় মেয়র' হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে টাঙানো ব্যানারেও ইশরাককে 'মাননীয় মেয়র' বলে উল্লেখ করা হয়, যদিও তিনি মেয়র হিসেবে এখনো আনুষ্ঠানিকভাবে শপথ নেননি।

Related Topics

টপ নিউজ

ইশরাক হোসেন / বিএনপি / ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন / মেয়র / শপথ / ডেঙ্গু / মতবিনিময় সভা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০% ছাড়, ডাক্তারের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
  • ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • শিশুহত্যা-ধর্ষণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সরকারি দলের লোকেরা জড়িত: জামায়াত নেতা তাহের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]