Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
টানা ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি শুরু; পেট্রাপোলে আটকা শত শত পণ্যবাহী ট্রাক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 June, 2025, 09:20 pm
Last modified: 15 June, 2025, 09:28 pm

Related News

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ
  • বেনাপোল সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি
  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়েছে ৮,০০০ টাকা
  • ফিরেছে চিরচেনা ব্যস্ততা, বেনাপোল দিয়ে প্রবেশের অপেক্ষায় পণ্যবাহী ৯০০ ট্রাক

টানা ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি শুরু; পেট্রাপোলে আটকা শত শত পণ্যবাহী ট্রাক

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ওপারের ইন্টারনেট লাইন খারাপ থাকায় পণ্য ঢুকাতে পারছে পেট্রাপোল বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ।
টিবিএস রিপোর্ট
15 June, 2025, 09:20 pm
Last modified: 15 June, 2025, 09:28 pm
ছবি: সংগৃহীত

ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটি শেষে রোববার (১৫ জুন) সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। সন্ধ্যা পর্যন্ত ৬৬ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হলেও, ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে মাত্র ১০টি পণ্যবাহী ট্রাক।

জানা যায়, পেট্রোপোল বন্দরে সার্ভার জটিলতার কারণে কার্যক্রম ব্যাহত হয়েছে। তাই ওপারের ট্রাক টার্মিনালে বাংলাদেশি পণ্যবাহী ট্রাকের লাইন পড়ে গেছে।

এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবেন বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, দীর্ঘ ঈদের ছুটির পর রোববার সকাল থেকে দু'দেশের মধ্যে রপ্তানি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে।

তিনি বলেন, পেট্রাপোলে অনলাইন সিস্টেমে ত্রুটির কারণে মাত্র ১০ পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে বেনাপোলে, যেখানে সাধারণত প্রতিদিন ৪৫০ ট্রাক পণ্যবাহী ট্রাক প্রবেশ করে। পুরোদমে কাজ শুরু হতে দুই থেকে তিনদিন সময় লাগবে।

তিনি আরও বলেন, বন্দরে পণ্যজট কমাতে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে, তবে প্রচণ্ড গরমে বন্দর অভ্যন্তরে বা ওপেন ইয়ার্ডে হ্যান্ডলিং শ্রমিকরা কাজ করতে হিমশিম খাচ্ছেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ওপারের ইন্টারনেট লাইন খারাপ থাকায় পণ্য ঢুকাতে পারছে পেট্রাপোল বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ।

তিনি বলেন, দেশের ৮০ ভাগ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে। আমদানিকারকরা গ্রামে ঈদ করতে যাওয়ায় এখনও ঢাকায় তাদের অফিস খোলেনি।

তাই বন্দর থেকে পণ্য খালাসও তেমন নেয়া হচ্ছে না। পুরোপুরি কাজ শুরু হতে দু'একদিন লেগে যাবে বলে তিনি জানান।

এদিকে, ঈদের ছুটিতে ভারত ও বাংলাদেশের মধ্যে টানা ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় ওপারের পেট্রাপোল বন্দর এলাকায় তীব্র ট্রাকজট সৃষ্টি হয়েছে।

ভারতের পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় শত শত পণ্যবাহী ট্রাক পেট্রাপোল বন্দর এলাকা, বন্দরের ট্রাক টার্মিনাল, পেট্রাপোল পার্কিং ও বনগাঁ পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি বলেন, 'ঈদে টানা ১০ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ সময় পাসপোর্ট যাত্রী পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল। ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম সীমিত থাকায় এ সময় যাত্রীদের চাপ ছিল না। যাতায়াতকৃত যাত্রীদের যেন দুর্ভোগ পোহাতে না হয় সে জন্য ইমিগ্রেশনের কর্মকর্তা-কর্মচারীদের স্ট্যান্ডবাই রাখা হয়েছিল।'

বেনাপোল শুল্কভবনের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, টানা ছুটি শেষে বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তারা কর্মস্থলে যোগ দিয়েছেন। প্রথম দিনে কাস্টম হাউসে ব্যবসায়ীদের উপস্থিতি কম থাকায় কর্মকর্তারা সকাল থেকে দুপুর পর্যন্ত কাটিয়েছেন একে অপরের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

গতকাল রোববার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হলেও ঢিমেতালে চলছে, তবে দুই এক দিনের মধ্যে পুরোদমে কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

এ ব্যাপারে যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ উদ্দিন টিপু জানান, টানা ছুটি শেষে ব্যবসায়ীরা অপেক্ষায় রয়েছেন কখন তাদের মালামাল আসবে। কিন্তু পেট্রাপোলে ইন্টারনেট জটিলতার কারণে তাদের কার্যক্রম বন্ধ থাকায় বাংলাদেশি ব্যবসায়ীরা তাদের আমদানিকৃত পণ্যবাহী ট্রাক আনতে পারছেনা। এতে করে তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে।

দেরিতে মালামাল পৌঁছানোর কারণে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। বিশেষ করে শিল্পের কাঁচামাল না আসার কারণে কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হতে পারে।

Related Topics

টপ নিউজ

বেনাপোল / পেট্রাপোল বন্দর / পণ্যবাহী ট্রাক / আমদানি-রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ
  • বেনাপোল সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি
  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়েছে ৮,০০০ টাকা
  • ফিরেছে চিরচেনা ব্যস্ততা, বেনাপোল দিয়ে প্রবেশের অপেক্ষায় পণ্যবাহী ৯০০ ট্রাক

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]