Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
‘সংরক্ষিত স্থান’: পাহাড়পুর বৌদ্ধবিহারে যৌথসভা করতে চায় বিএনপি, অনুমতি মেলেনি এখনো

বাংলাদেশ

খোরশেদ আলম
13 June, 2025, 06:15 pm
Last modified: 13 June, 2025, 06:24 pm

Related News

  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • ট্রল করে, অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

‘সংরক্ষিত স্থান’: পাহাড়পুর বৌদ্ধবিহারে যৌথসভা করতে চায় বিএনপি, অনুমতি মেলেনি এখনো

‘সেখানে অনুষ্ঠান করার বিষয়ে আপনার কাছ থেকে প্রথম শুনলাম। এমন কোনো চিঠি আমি পাইনি।’
খোরশেদ আলম
13 June, 2025, 06:15 pm
Last modified: 13 June, 2025, 06:24 pm
পাহাড়পুর বিহার জাদুঘর। ছবি: উইকিমিডিয়া কমন্স/ফাইল

নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে রাজশাহী বিভাগীয় বিএনপি যৌথ সমন্বয় সভা করার পরিকল্পনা করেছে।

আগামী ১৯ জুন এই সভা হওয়ার কথা থাকলেও সংরক্ষিত এই স্থানের জন্য এখনো সরকারি অনুমতি মেলেনি।

নওগাঁ জেলা বিএনপির নেতারা জানান, সভা আয়োজনের জন্য বদলগাছীর পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সেমিনার রুম ব্যবহারের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন তারা।

তবে জেলা প্রশাসক আব্দুল আউয়াল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সেখানে অনুষ্ঠান করার বিষয়ে আপনার কাছ থেকে প্রথম শুনলাম। এমন কোনো চিঠি আমি পাইনি।'

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের বরাতে নওগাঁ জেলা বিএনপি জানিয়েছে, ১৯ জুন সকাল ১১টায় পাহাড়পুর বৌদ্ধবিহার অডিটোরিয়ামে এই যৌথ সভা অনুষ্ঠিত হওয়ার কথা। এ লক্ষ্যে তারা প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠানের অনুমতি নিতে পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টডিয়ান ফজলুল করিম আরজুর কাছে যান নওগাঁ জেলা বিএনপির নেতাকর্মীরা। তবে কাস্টডিয়ান জানান, সেখানে কোনো অনুষ্ঠান করার অনুমতি দেওয়ার এখতিয়ার তার নেই।

অনুমতির বিষয়ে জানতে চাইলে কাস্টডিয়ান আরজু বলেন, 'ঐতিহাসিক এমন স্থানে অনুষ্ঠান করতে হলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের অনুমতি লাগবে। কেউ অনুমতি নিয়ে এলে আমাদের কোনো আপত্তি নেই। তবে অনুমতি ছাড়া কাউকে কোনো সহযোগিতা করা যাবে না।'

তিনি আরও বলেন, 'গত পাঁচ বছরে রাজনৈতিক কোনো অনুষ্ঠান পাহাড়পুর বা দেশের অন্য কোনো প্রত্নতাত্ত্বিক স্থানে হতে দেখিনি।'

নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ বলেন, 'ঈদের আগেই জেলা প্রশাসকের কাছে অনুমতির জন্য আবেদন করেছি। ঈদের ছুটির কারণে এখনো অনুমতিপত্র হাতে আসেনি। আশা করছি অনুমতি পাব এবং সেখানেই আমাদের সভা অনুষ্ঠিত হবে।'

Related Topics

টপ নিউজ / সারাদেশ

পাহাড়পুর / বৌদ্ধ বিহার / বিএনপি / নওগাঁ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • ট্রল করে, অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]