Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

বাংলাদেশ

বাসস
11 June, 2025, 04:50 pm
Last modified: 11 June, 2025, 04:58 pm

Related News

  • হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদনের আদেশ ১২ জুলাই
  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • নির্বাচনের দুই দিন আগে বিশেষ গেজেট, এক বছরের জন্য ভিভিআইপি ড. ইউনূস
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

যুক্তরাজ্যে সরকারি সফরের দ্বিতীয় দিনে আজ (বুধবার) ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। দিনভর রাজনীতি ও কূটনীতির নানা গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নিচ্ছেন তিনি।
বাসস
11 June, 2025, 04:50 pm
Last modified: 11 June, 2025, 04:58 pm
যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েল এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: বাসস

যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েল আজ বুধবার (১১ জুন) লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দিয়ে এতথ্য জানায় রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাসস।

যুক্তরাজ্য সফরে থাকা প্রধান উপদেষ্টা লন্ডনে যে হোটেলে থাকছেন, সেখানে এসে তাঁর সাথে দেখা করেন জনাথন পাওয়েল।

যুক্তরাজ্যে সরকারি সফরের দ্বিতীয় দিনে আজ (বুধবার) ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। দিনভর রাজনীতি ও কূটনীতির নানা গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নিচ্ছেন তিনি।

আজ বিকেলে ইউনুসের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে চ্যাথাম হাউসের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ড. চিয়েতিগজ বাজপেই-এর। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

চ্যাথাম হাউসে গুরুত্বপূর্ণ ভাষণ

জনকূটনীতির অংশ হিসেবে, প্রধান উপদেষ্টা আজ লন্ডনের বিখ্যাত থিঙ্ক-ট্যাংক চ্যাথাম হাউস-এ একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। স্থানীয় সময় সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত চ্যাথাম হাউসের প্রধান হলে এ ভাষণ অনুষ্ঠিত হবে। এটি আংশিকভাবে গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে এবং সরাসরি সম্প্রচার করা হবে।

পরে ড. ইউনূসের সম্মানে চ্যাথাম হাউস একটি আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করেছে, যেখানে আন্তর্জাতিক নীতিনির্ধারক ও কূটনীতিকদের উপস্থিত থাকার কথা রয়েছে।

রাজা চার্লসের ডিনারে অংশগ্রহণ

সন্ধ্যায় ড. ইউনুস অংশ নেবেন ব্রিটিশ রাজা চার্লস তৃতীয় আয়োজিত এক বিশেষ নৈশভোজে। লন্ডনের ঐতিহাসিক সেন্ট জেমস প্রাসাদে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দ্য কিংস ফাউন্ডেশন-এর ৩৫ বছর পূর্তি উপলক্ষে।

শান্তি, পরিবেশ এবং মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠায় আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে, রাজা চার্লস তৃতীয় ড. মুহাম্মদ ইউনূসকে 'কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫'-এর জন্য মনোনীত করেছেন।

বাসস জানায়, আগামী ১২ জুন একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে। টেকসই উন্নয়ন ও মানবিক কাজে অনন্য অবদানের জন্য ১৯৯০ সালে প্রতিষ্ঠিত দ্য কিংস ফাউন্ডেশন প্রতি বছর এই সম্মাননা প্রদান করে।

চারদিনের সরকারি সফরে বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস লন্ডনে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।

এই সফরে যুক্তরাজ্যের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নবায়ন, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি বলেন, এই সফরে ইউনুস ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মারের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা আছে।

প্রধান উপদেষ্টার আগামী ১৪ জুন দেশে ফেরার কথা রয়েছে।

Related Topics

টপ নিউজ

যুক্তরাজ্য সফর / প্রধান উপদেষ্টা / ড. মুহাম্মদ ইউনূস / জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদনের আদেশ ১২ জুলাই
  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • নির্বাচনের দুই দিন আগে বিশেষ গেজেট, এক বছরের জন্য ভিভিআইপি ড. ইউনূস
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]