Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন খালেদা জিয়া

বাংলাদেশ

ইউএনবি
07 June, 2025, 08:15 am
Last modified: 07 June, 2025, 08:15 am

Related News

  • ট্রল করে, অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী
  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • ঈদুল আযহার দিন বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে?
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: আদেশের একদিন পরই লাভলু মোল্লার জামিন বাতিল
  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন খালেদা জিয়া

ঈদের দিন বিকেলে খালেদা জিয়া ফিরোজায় তার ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটাবেন।
ইউএনবি
07 June, 2025, 08:15 am
Last modified: 07 June, 2025, 08:15 am
খালেদা জিয়া। ফাইল ছবি

এবার পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গুলশানের নিজ বাসভবন 'ফিরোজা'য় নিকট আত্মীয়দের সঙ্গে সময় কাটাবেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, 'বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসভবনে ঈদ উদযাপন করবেন।'

তিনি জানান, ফিরোজায় বেগম জিয়া এবং তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একটি গরু কোরবানি দেওয়া হবে।

এছাড়া, বগুড়ার গাবতলীতে জিয়া পরিবারের সদস্যদের পক্ষ থেকে আরও একটি পশু কোরবানি দেওয়া হবে বলে জানান জাহিদ।

তিনি বলেন, দেশের বিভিন্ন জেলায়ও বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়া, তারেক রহমান ও তাদের পরিবারের সদস্যদের নামে কোরবানি দেবেন। ঈদের দিন বিকালে খালেদা জিয়া ফিরোজায় তার ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটাবেন।

জাহিদ বলেন, 'তার বোন সেলিনা রহমান, ছোট ভাই শামীম এস্কান্দার এবং তাদের পরিবারের সদস্যসহ অন্যান্য নিকট আত্মীয়রা খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানাতে ফিরোজায় আসবেন। এটি একটি ব্যক্তিগত পারিবারিক মিলনমেলা হবে, যেখানে চেয়ারপারসন শুধুমাত্র তার ঘনিষ্ঠজনদের সঙ্গে সময় কাটাবেন।'

তিনি আরও জানান, খালেদা জিয়া তার আত্মীয়দের সঙ্গে বাসায় মধ্যাহ্নভোজ করবেন।

সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্যরা চেয়ারপারসনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

জাহিদ জানান, যুক্তরাজ্যে একদিন আগে ঈদ হওয়ায় শুক্রবার তারেক রহমান লন্ডনে ঈদ উদযাপন করেছেন। ঈদের নামাজ শেষে তিনি মায়ের সঙ্গে ফোনে কথা বলে ঈদের শুভেচ্ছা জানান।

তিনি আরও বলেন, খালেদা জিয়া তার পুত্রবধূ জুবাইদা রহমান ও নাতিদের সঙ্গেও কথা বলেছেন।

তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জায়মা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান ও তাদের দুই কন্যা জাহিয়া ও জাফিয়া রহমান লন্ডনে একসঙ্গে ঈদ উদযাপন করছেন।

জুবাইদা রহমান বৃহস্পতিবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনে পৌঁছান। আর কোকোর স্ত্রী প্রায় ১০ দিন আগে লন্ডনে ফিরে যান।

দীর্ঘ চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা গ্রহণ শেষে খালেদা জিয়া গত ৬ মে দেশে ফেরেন। তখন তার দুই পুত্রবধূ তার সঙ্গে ছিলেন।

জাহিদ জানান, খালেদা জিয়া দেশবাসী এবং দেশ-বিদেশে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের কাছে নিজের ও দেশের কল্যাণ কামনায় দোয়া চেয়েছেন।

চিকিৎসা প্রসঙ্গে জাহিদ বলেন, 'আলহামদুলিল্লাহ, তিনি বর্তমানে স্থিতিশীল আছেন। লন্ডন থেকে ফেরার সময় যেমন ছিলেন, এখনও তেমনই আছেন। চিকিৎসা বোর্ড প্রতিদিন তার স্বাস্থ্য পর্যবেক্ষণ করছে এবং নিয়মিত শারীরিক পরীক্ষা চলছে।'

গত ঈদুল ফিতর লন্ডনে তারেক রহমানের বাসায় পুত্রবধূ ও নাতিদের সঙ্গে উদযাপন করেছিলেন খালেদা জিয়া।

 

Related Topics

টপ নিউজ

খালেদা জিয়া / ঈদুল আজহা উদযাপন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • ট্রল করে, অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী
  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • ঈদুল আযহার দিন বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে?
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: আদেশের একদিন পরই লাভলু মোল্লার জামিন বাতিল
  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]