Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
জুলাই অভ্যুত্থানের শুরু বেকার সমস্যা থেকে, কিন্তু বাজেটে এর সমাধানে উদ্যোগ নেই: নাহিদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 June, 2025, 08:25 pm
Last modified: 03 June, 2025, 08:51 pm

Related News

  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • সংসদে ঋণখেলাপি নিয়ে বিতর্ক: ব্যাংক খাতের সংকট নিয়ে সরকারের সমালোচনা
  • প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সময় শেষ হয়ে আসছে, পরিবর্তন না এলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান

জুলাই অভ্যুত্থানের শুরু বেকার সমস্যা থেকে, কিন্তু বাজেটে এর সমাধানে উদ্যোগ নেই: নাহিদ

বাজেট বাস্তবভিত্তিক হলেও নতুন বন্দোবস্ত ও অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা, সেটার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলেও উল্লেখ করেন নাহিদ। 
টিবিএস রিপোর্ট
03 June, 2025, 08:25 pm
Last modified: 03 June, 2025, 08:51 pm
ছবি: এনসিপির ফেসবুক পেজ থেকে নেওয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল বেকার সমস্যা থেকে। ফলে তরুণদের ব্যাপকভাবে প্রত্যাশা ছিল যে বাজেটে বেকার সমস্যা সমাধান এবং কর্মসংস্থানের জন্য উদ্যোগ থাকবে। কিন্তু বাজেটে আমরা সেটা দেখতে পাইনি।'

আজ মঙ্গলবার (৩ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, 'গত এক বছরে ২৬ লাখ বেকার বেড়েছে। কর্মসংস্থান বৃদ্ধির জন্য যে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন ছিল, সেই ধরনের নীতি গ্রহণ করা হয়নি। বরং ব্যাংকের ওপর যে নির্ভরশীলতা সেটা আগের আমলের মতো সেই ধারাবাহিকতা রয়েছে। ফলে এই বাজেট থেকে কর্মসংস্থান বৃদ্ধি হবে বা বেকার সমস্যা নিরসন হবে, তা আমরা মনে করছি না।'

তিনি বলেন, 'শিক্ষা, স্বাস্থ্য ও বিজ্ঞান প্রযু্ক্তি খাতেও বাজেট বরাদ্দে নতুনত্ব নেই।'

এনসিপির এই নেতা বলেন, 'বর্তমান সময়ের যেসব অর্থনৈতিক সমস্যা রয়েছে, সেগুলো তারা অ্যাড্রেস করতে পেরেছে। তবে আমরা যে বৈষম্যহীন সমাজের ভিশনের কথা বলছি, এ বাজেটে সেটা আসেনি।'

বাজেট বাস্তবভিত্তিক হলেও নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা, সেটার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলেও উল্লেখ করেন নাহিদ। 

তিনি বলেন, 'যেহেতু আগের যে অর্থনৈতিক কাঠামো, যে লুটপাটের অর্থনীতি ও ঋণগ্রস্ত অবস্থা ছিল, সেই অর্থনৈতিক বাস্তবতায় সরকারকে পরিচালিত হতে হচ্ছে এবং বাজেট প্রণয়ন করতে হয়েছে, তাই সেই আগের অর্থনৈতিক কাঠামোর অনেক ছাপ বাজেটের মধ্যে দেখা যাচ্ছে।' 

প্রবাসী শ্রমিকদের কথা উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, 'আমরা চেয়েছিলাম প্রবাসী শ্রমিকদের ব্যাপারে সরকারের নজর থাকবে এই বাজেটে। তাদের থেকে আমরা যে রেমিট্যান্স পাই, তা দেশের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু আমরা দেখেছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট কমানো হয়েছে। মন্ত্রণালয়টির বাজেট অর্ধেক করা হয়েছে। আমরা এর নিন্দা জানাই। আমরা মনে করি এখানের বাজেট কমানো উচিত না।  

তিনি আরও বলেন, 'ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের জন্য প্রণোদনা থাকবে, এটা আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু তারা লাভবান হবে সেটা আমরা দেখছি না এই বাজেটে। ই-কমার্স বা ডিজিটাল ট্রানজেকশনের ক্ষেত্রে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে। এটা ডিজিটাল ইকোনমির ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব তৈরি করবে।'

'প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা উচিত হয়নি। সরকার পরিবর্তনের পর এই প্রণোদনা দিয়েও কালো টাকা সাদা করার যে খুব সম্ভব হবে, সেটাও না। তাই কালো টাকাকে সাদা করার সুযোগটা বন্ধ করা উচিত', যোগ করেন নাহিদ।

Related Topics

টপ নিউজ

নাহিদ ইসলাম / এনসিপি / বাজেট ২০২৫-২৬ / প্রবাসী / জুলাই গণঅভ্যুত্থান / বেকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • সংসদে ঋণখেলাপি নিয়ে বিতর্ক: ব্যাংক খাতের সংকট নিয়ে সরকারের সমালোচনা
  • প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সময় শেষ হয়ে আসছে, পরিবর্তন না এলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]