Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ছাত্র জোটের নারী কর্মীকে লাথি মারার ঘটনায় বহিষ্কৃত জামায়াত কর্মী আকাশ চৌধুরী গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 June, 2025, 06:15 pm
Last modified: 01 June, 2025, 07:10 pm

Related News

  • জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, ট্র্যাভেল এজেন্সির ৩ জন গ্রেপ্তার
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

ছাত্র জোটের নারী কর্মীকে লাথি মারার ঘটনায় বহিষ্কৃত জামায়াত কর্মী আকাশ চৌধুরী গ্রেপ্তার

গত ২৯ মে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক ছাত্র জোটের এক কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
01 June, 2025, 06:15 pm
Last modified: 01 June, 2025, 07:10 pm
ছবি: সৌজন্যে

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে এক নারী কর্মীকে লাথি মারার ঘটনায় জামায়াতে ইসলামীর বহিষ্কৃত কর্মী আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২ জুন) বিকেলে নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম টিবিএসকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলা পৌনে তিনটার দিকে আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আকাশ চৌধুরী সাতকানিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর নেসার উদ্দিন আহমেদ চৌধুরীর ছেলে। 

গত ২৯ মে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক ছাত্র জোটের এক কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এ কর্মসূচির আয়োজন করা হয়েছিল 'একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত' জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে খালাস দেওয়ার রায়ের প্রতিবাদে। কর্মসূচির শুরুতেই 'শাহবাগবিরোধী ঐক্য' ব্যানারে একটি মিছিল এসে সেখানে হাজির হয়। দুপুর সাড়ে তিনটার দিকে দুই পক্ষ মুখোমুখি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এবং পুলিশ উভয়পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

এ সময় 'শাহবাগবিরোধী ঐক্য'র সদস্যরা গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মীদের ওপর হামলা চালায়, যাতে অন্তত ১২ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে এবং দ্রুত বিচার আইনে মামলা করে, যাতে আকাশ চৌধুরীসহ অজ্ঞাতপরিচয় আরও ২০ জনকে আসামি করা হয়।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি পেছন থেকে এক নারীসহ দুজনকে লাথি মারছেন। পরবর্তীতে তদন্তে জানা যায়, ওই ব্যক্তির নাম আকাশ চৌধুরী। ভিডিওতে দেখা যায়, ছাত্র জোটের কর্মীরা প্রেস ক্লাবের পাশের একটি ভবনের নিচে আশ্রয় নেন, যেখানে পুলিশও উপস্থিত ছিল। পুলিশের চোখ ফাঁকি দিয়ে আকাশ চৌধুরী এক নারীকে এবং পরে আরেকজনকে লাথি মারেন।

ঘটনার পর ৩০ মে রাতে চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, নারীকে লাথি মারার ঘটনায় আকাশ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

গণতান্ত্রিক ছাত্র জোট / রাজনীতি / গ্রেপ্তার / চট্টগ্রাম / আকাশ চৌধুরী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, ট্র্যাভেল এজেন্সির ৩ জন গ্রেপ্তার
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]