Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
জামায়াতের নিবন্ধন নিয়ে আপিলের রায় রোববার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 May, 2025, 05:45 pm
Last modified: 31 May, 2025, 05:50 pm

Related News

  • দেশ ভালো নেই; যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দেশ এখন তার বিপরীতে হাঁটছে: শফিকুর রহমান
  • ১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে যোগ্যতার চেয়ে দলীয় আনুগত্যকে প্রাধান্য দেওয়া হয়েছে: গোলাম পরওয়ার
  • নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র আইভীর জামিন বহাল আপিল বিভাগের: ৫ মামলার রুল নিষ্পত্তির নির্দেশ
  • একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়: গোলাম পরওয়ার
  • জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সংসদে আইন পাসের মাধ্যমে স্বীকার করেছে বিরোধী দল: আইনমন্ত্রী

জামায়াতের নিবন্ধন নিয়ে আপিলের রায় রোববার

২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতকে সাময়িক নিবন্ধন দেয় নির্বাচন কমিশন।
টিবিএস রিপোর্ট
31 May, 2025, 05:45 pm
Last modified: 31 May, 2025, 05:50 pm
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের নিবন্ধন ও দলীয় প্রতীক ফিরে পেতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর করা আপিলের ওপর রায় দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামীকাল রোববার (১ জুন) এ রায় ঘোষণা করা হবে।

শনিবার (৩১ মে) বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত দৈনন্দিন কার্যতালিকায় দেখা গেছে, রোববারের শুরুতেই আপিল বিভাগের একটি বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করবেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চে এ রায় দেওয়া হবে।

এর আগে গত ১৪ মে চতুর্থ দিনের শুনানি শেষে আদালত রায়ের জন্য ১ জুন দিন নির্ধারণ করেন। শুনানিতে জামায়াতের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক ও মোহাম্মদ শিশির মনির। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং উত্তর মহানগরের আমির সেলিম উদ্দিন।

২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতকে সাময়িক নিবন্ধন দেয় নির্বাচন কমিশন।

পরের বছর বাংলাদেশ তরিকত ফেডারেশনের তৎকালীন সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকের পার্টির তৎকালীন মহাসচিব মুন্সি আবদুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসানসহ ২৫ জন নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন।

রিটে তৎকালীন জামায়াত আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং নির্বাচন কমিশনসহ চারজনকে বিবাদী করা হয়।

২০০৯ সালের ২৭ জানুয়ারি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. আবদুল হাইয়ের হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন।

এরপর জামায়াত একাধিকবার তাদের গঠনতন্ত্র সংশোধন করে এবং দলের নাম 'জামায়াতে ইসলামী, বাংলাদেশ' থেকে পরিবর্তন করে 'বাংলাদেশ জামায়াতে ইসলামী' রাখে।

২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেন।

বেঞ্চের নেতৃত্বে ছিলেন বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল-হক।

সংক্ষিপ্ত রায়ে বলা হয়, নিবন্ধনটি আইনগত কর্তৃত্ব বহির্ভূত। তবে জামায়াতকে আপিল করার অনুমতি দেওয়া হয়।

এরপর চেম্বার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ৫ আগস্ট জামায়াতের করা স্থগিতাদেশ আবেদন খারিজ করেন।

২ নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে জামায়াত আপিল করে।

২০২৩ সালের ১৯ নভেম্বর আপিল বিভাগ জামায়াতের আপিল খারিজ করে দেন।

ওইদিন রিটকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী তানিয়া আমীর ও আহসানুল করীম। জামায়াতের পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলীর হয়ে শুনানি করেন অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান।

জিয়াউর রহমান জানান, সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলীর ব্যক্তিগত অসুবিধা এবং অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীনের অনুপস্থিতির কারণে ছয় সপ্তাহ সময় চাওয়া হয়েছিল।

আইনজীবীরা উপস্থিত না থাকায় আদালত মামলাটি 'ডিসমিস ফর ডিফল্ট' (ডিফল্টের কারণে খারিজ) করেন। তবে মামলাটি পুনরায় শুনানির (রিস্টোর) সুযোগ রাখা হয়, যা আদালতের এখতিয়ার।

২০২৪ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ সরকার পুনর্নির্বাচিত হয়।

ওই বছরের জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়ে সরকার পতনের দাবিতে রূপ নেয়। ১ আগস্ট সরকার জামায়াতে ইসলামীসহ তাদের অঙ্গসংগঠনগুলো নিষিদ্ধ ঘোষণা করে।

তবে গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াত নিষিদ্ধ আদেশ বাতিলের উদ্যোগ নেয়। ২৮ আগস্ট সরকার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।

এরপর জামায়াত নিবন্ধন সংক্রান্ত মামলাটি পুনরায় শুনানির জন্য আবেদন করে। ২২ অক্টোবর আপিল বিভাগ বিলম্ব মার্জনা করে আপিলটি পুনরুজ্জীবিত (রিস্টোর) করেন।

এরপর ৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া শুনানি শেষ হয় গত ১৪ মে।

Related Topics

টপ নিউজ

জামায়াতে ইসলামী / জামায়াতের নিবন্ধন / আপিল বিভাগ / রাজনৈতিক দলের নিবন্ধন / রাজনৈতিক দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • দেশ ভালো নেই; যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দেশ এখন তার বিপরীতে হাঁটছে: শফিকুর রহমান
  • ১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে যোগ্যতার চেয়ে দলীয় আনুগত্যকে প্রাধান্য দেওয়া হয়েছে: গোলাম পরওয়ার
  • নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র আইভীর জামিন বহাল আপিল বিভাগের: ৫ মামলার রুল নিষ্পত্তির নির্দেশ
  • একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়: গোলাম পরওয়ার
  • জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সংসদে আইন পাসের মাধ্যমে স্বীকার করেছে বিরোধী দল: আইনমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]