Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে নির্বাচন আয়োজনে বরাদ্দ ২,১০০ কোটি টাকা

বাংলাদেশ

আবুল কাশেম
31 May, 2025, 04:35 pm
Last modified: 31 May, 2025, 04:42 pm

Related News

  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সামগ্রিক ব্যয় ২ হাজার কোটি টাকা কমলেও ২৭ মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে
  • দুর্যোগ ব্যবস্থাপনায় বরাদ্দ বাড়ছে, প্রস্তাব থাকছে ১০ হাজার ৩৫০ কোটি টাকা
  • এআই খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব থাকছে বাজেটে

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে নির্বাচন আয়োজনে বরাদ্দ ২,১০০ কোটি টাকা

২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের জন্য ওই অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখা হয়েছিল ২,৪০৬ কোটি টাকা। যদিও সে বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনের ব্যয় সংকুলান করতে সংশোধিত বাজেটে বরাদ্দ বাড়িয়ে ৪,৭৬৯ কোটি টাকা দেয় অর্থ মন্ত্রণালয়।
আবুল কাশেম
31 May, 2025, 04:35 pm
Last modified: 31 May, 2025, 04:42 pm
প্রতীকী ছবি

আগামী অর্থবছরের বাজেটে নির্বাচন আয়োজনের খরচ মেটানোর জন্য প্রায় ২,১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে এই অর্থ ব্যয় করবে নির্বাচন কমিশন।

আগামী অর্থবছরে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি সিটি করপোরেশন, উপজেলা-জেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদের সাধারণ, উপনির্বাচনসহ অন্তত আড়াই হাজার নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন হবে উল্লেখ করে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ৫৯২১.৭৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছিল নির্বাচন কমিশন।

বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি করে আসছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অবশ্য জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে। তবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হবে বলে অঙ্গীকার করেছেন।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা টিবিএসকে বলেন, আগামী অর্থবছরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে ধরে নিয়ে, তার ব্যয় নির্বাহের জন্য ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ২,০৮০ কোটি টাকা বরাদ্দ রেখেছে অর্থ মন্ত্রণালয়।

২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের জন্য ওই অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখা হয়েছিল ২,৪০৬ কোটি টাকা। ওই বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনের ব্যয় সংকুলান করতে সংশোধিত বাজেটে বরাদ্দ বাড়িয়ে ৪,৭৬৯ কোটি টাকা দেয় অর্থ মন্ত্রণালয়। নির্বাচনখাতে বরাদ্দ দেওয়া টাকা নির্বাচন পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা বিভিন্ন বাহিনীর খরচ হিসেবে ব্যয় করা হয়।

এর আগে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে বাজেটে এখাতে বরাদ্দ দেওয়া হয়েছিল প্রায় ১,০০০ কোটি টাকা, পরে সংশোধিত বাজেটে বরাদ্দ আরও বাড়ানো হয়।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা টিবিএসকে বলেন, আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাজেটে প্রায় ৫,৯২২ কোটি টাকা বরাদ্দ চেয়েছিল নির্বাচন কমিশন। প্রস্তাবিত বাজেটে এখাতে ২,০৮০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের স্বার্থে সংশোধিত বাজেটে এখাতে বরাদ্দ বাড়ানো হতে পারে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটে নির্বাচন কমিশন সচিবালয়ের অনুকূলে মোট ১,২৩০ কোটি টাকা বরাদ্দ ছিল। এর মধ্যে বিভিন্ন নির্বাচনের জন্য বরাদ্দের পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা।

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে নির্বাচনখাতে বরাদ্দসহ নির্বাচন কমিশনের অনুকূলে মোট বরাদ্দ দেওয়া হচ্ছে প্রায় ৩,৫০০ কোটি টাকা। গত অর্থবছর এখাতে বরাদ্দ দেওয়া হয় ২,৪০৬ কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আগামী অর্থবছরে 'নির্বাচন' খাতে ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ৫৯২১.৭৩ কোটি টাকার চাহিদা দিয়েছিল নির্বাচন কমিশন। এর মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন পরিচালনা ও আইনশৃঙ্খলা খাতে প্রায় ২,৮০০ কোটি টাকা বরাদ্দ চায়।

এছাড়া, স্থানীয় সরকার নির্বাচনের জন্য ২,৭৯৪ কোটি টাকা বরাদ্দ চায় কমিশন। এর বাইরে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র খাতে ৬৯ কোটি ২৫ লাখ টাকার চাহিদা ছিল।

Related Topics

টপ নিউজ

নির্বাচন / বরাদ্দ / বাজেট ২০২৫-২৬

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত
  • হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস
  • মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
    বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সামগ্রিক ব্যয় ২ হাজার কোটি টাকা কমলেও ২৭ মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে
  • দুর্যোগ ব্যবস্থাপনায় বরাদ্দ বাড়ছে, প্রস্তাব থাকছে ১০ হাজার ৩৫০ কোটি টাকা
  • এআই খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব থাকছে বাজেটে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত

4
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস

5
মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
বাংলাদেশ

বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]