Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
লক্ষ্মীপুরে হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৯, এএসআই ক্লোজড

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 May, 2025, 10:00 pm
Last modified: 25 May, 2025, 10:02 pm

Related News

  • সিলেটে অটোরিকশায় যাত্রীকে পৌঁছে দেওয়ার কথা বলে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
  • চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট, গ্রেপ্তার ৮
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে
  • নরসিংদীর রেলস্টেশনে হামলা ও লুটের শিকার সেই বৃদ্ধার মৃত্যুর ঘটনায় ৬ জন গ্রেপ্তার
  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 

লক্ষ্মীপুরে হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৯, এএসআই ক্লোজড

রোববার (২৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রকিবুল হাসান। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টিবিএস রিপোর্ট
25 May, 2025, 10:00 pm
Last modified: 25 May, 2025, 10:02 pm
ছবি: টিবিএস

লক্ষ্মীপুরের কমলনগরে হাতকড়াসহ উপজেলা আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রদীপ চন্দ্র শীলকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

রোববার (২৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রকিবুল হাসান। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে শনিবার (২৪ মে) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ চরকাদিরা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তারেরা হলেন—দক্ষিণ চরকাদিরা গ্রামের মৃত অনিল বরন দাসের ছেলে ত্রীকুট চন্দ্র দাস (৫২), মৃত দয় চন্দ্র দাসের ছেলে সনজিৎ চন্দ দাস (৪২), মৃত সুদর্শন চন্দ্র দাসের ছেলে সেম্ভু চন্দ্র দাস (৬৬) ও তার স্ত্রী ইরা দাস (৫০), মৃত আশরাফ উল্লার ছেলে মো. মিলন (৪৭), আবুল কালামের ছেলে আবদুর রহিম (২৭), মৃত ইসহাক মাঝির ছেলে নুর আলম (৫৫), আহম্মদ মুন্সির ছেলে আব্বাস উদ্দিন (৪০), আব্দুল গনির ছেলে মো. হেলাল উদ্দিন (৩২)। পুলিশ জানায়, তারা সবাই রাজুর অনুসারী।

পুলিশ জানায়, শনিবার দুপুরে চরকাদিরা ইউনিয়নের দক্ষিণ চরকাদিরা গ্রাম থেকে আশরাফ উদ্দিন রাজন রাজুকে গ্রেপ্তার করা হলে স্থানীয় লোকজন পুলিশের উপস্থিতিতে তাকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। পরে হাতকড়া উদ্ধার করা গেলেও রাজুকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে কমলনগর থানার উপ-সহকারী পরিদর্শক প্রদীপ চন্দ্র শীল বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা করেছেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, 'আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।'

উল্লেখ্য, শনিবার দুপুরে চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামের নিজ বাড়ির সামনে থেকে উপজেলা আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার শতাধিক অনুসারী নারী-পুরুষ পুলিশের সামনে বিক্ষোভ শুরু করেন এবং এক পর্যায়ে তাকে হাতকড়াসহ ছিনিয়ে নিলে রাজু ঘটনাস্থল থেকে পালিয়ে যান। রাজু চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।

Related Topics

টপ নিউজ

আ.লীগ নেতা / এএসআই ক্লোজড / গ্রেপ্তার / লক্ষ্মীপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • সিলেটে অটোরিকশায় যাত্রীকে পৌঁছে দেওয়ার কথা বলে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
  • চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট, গ্রেপ্তার ৮
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে
  • নরসিংদীর রেলস্টেশনে হামলা ও লুটের শিকার সেই বৃদ্ধার মৃত্যুর ঘটনায় ৬ জন গ্রেপ্তার
  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]