Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
উপদেষ্টা পরিষদ থেকে ‘বিতর্কিতদের’ বাদ দেওয়ার দাবি জানিয়েছি: বৈঠক শেষে সালাহউদ্দিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 May, 2025, 07:35 pm
Last modified: 24 May, 2025, 10:09 pm

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ

উপদেষ্টা পরিষদ থেকে ‘বিতর্কিতদের’ বাদ দেওয়ার দাবি জানিয়েছি: বৈঠক শেষে সালাহউদ্দিন

টিবিএস রিপোর্ট
24 May, 2025, 07:35 pm
Last modified: 24 May, 2025, 10:09 pm
ছবি: টিবিএস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে 'বিতর্কিত' উপদেষ্টাদের বাদ দেওয়ার কথা বলেছেন। 

আজ শনিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি, আগেও জানিয়েছি। (প্রধান উপদেষ্টার) নিরাপত্তা উপদেষ্টা এবং আরও দুজন ছাত্র উপদেষ্টা (উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম) যাদের কারণে এ সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হচ্ছে, তাদের বাদ দেওয়ার জন্য আজকেও লিখিতভাবে আমরা জানিয়েছি।

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় এ বৈঠক শুরু হয়। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের আলোচনার মধ্যে মূল বিষয় আসছে সংস্কার, বিচার ও নির্বাচন। আমরা বলেছি একটির সঙ্গে আরেকটির সম্পর্ক নেই। কারণ সংস্কার চলমান বিষয়। এটা চলতে থাকবে। 

তিনি বলেন, আমরা আশা করছি এই সরকার সবার সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাব দেবে। সেটা চলমান থাকবে। ভবিষ্যতে জনগণ যদি আমাদের ক্ষমতায় বসায়, আমরা সেই সংস্কার চলমানভাবে বাস্তবায়নে প্রচেষ্টা অব্যাহত রাখব। 

বিএনপির এই নেতা বলেন, নির্বাচন যত বিলম্ব হবে আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। আর এর দায়-দায়িত্ব বর্তমান সরকার ও এর সঙ্গে সংশ্লিষ্টদের ওপর বর্তাবে।

তিনি বলেন, আমরা এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকাররে কর্তা-ব্যক্তিদের এবং যারা দায়ী তাদের বিচার চাই। 

নির্বাচনি রোডম্যাপ ঘোষণার সুনির্দিষ্ট তারিখের বিষয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, এই বিষয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়নি। আমরা আমাদের দাবি জানিয়েছি। এই বিষয়ে উনারা কী বলেন, তারপর আমরা আমাদের প্রতিক্রিয়া জানাব।

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

আরেক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে যে আলোচনা হয়েছে, তাতে তারা কোনো দ্বিমত পোষণ করেননি এবং নির্বাচনের ডিসেম্বরের আগেও হতে পারে, এই আলোচনাও হয়েছে।

বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। 

এর আগে আমীর খসরু জানিয়েছিলেন, বৈঠকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়টি আলোচনায় থাকবে।  

আজ (২৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, 'বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দেশ কোন দিকে যাবে, কীভাবে দ্রুত গণতান্ত্রিক ধারায় ফেরা যাবে—এটাই মূল বিষয়। সেটাই আলোচনায় থাকবে।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশের জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কীভাবে দ্রুত গণতান্ত্রিক ধারায় ফেরা যায়। আর তার জন্য এগিয়ে যেতে হলে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে। গণতান্ত্রিক ধারায় ফেরার জন্য নির্বাচন ছাড়া আর কোনো পথ নেই। নির্বাচনই মূল বিষয়, এবং আমি নিশ্চিত, এ বিষয়টি আলোচনায় আসবে।'

বিএনপির সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে এবং তারপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। 

Related Topics

টপ নিউজ

প্রধান উপদেষ্টা / বিএনপি / বৈঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]