Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
শেখ হাসিনার হলফনামায় অসত্য তথ্য, ব্যবস্থা নিতে ইসিতে দুদকের চিঠি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 May, 2025, 05:35 pm
Last modified: 22 May, 2025, 05:43 pm

Related News

  • আ.লীগের মতো বর্তমান সরকারও দুদককে শক্তিশালী করার ব্যাপারে আন্তরিক নয়: রুমিন ফারহানা
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার হলফনামায় অসত্য তথ্য, ব্যবস্থা নিতে ইসিতে দুদকের চিঠি

আজ (২২ মে) দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন সংস্থার সেগুনবাগিচা কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
টিবিএস রিপোর্ট
22 May, 2025, 05:35 pm
Last modified: 22 May, 2025, 05:43 pm
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত

২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২২ মে) দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন সংস্থার সেগুনবাগিচা কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, শেখ হাসিনা নির্বাচনের আগে ইসিতে দাখিল করা হলফনামায় নিজের নামে থাকা কৃষিজমির পরিমাণ ৬ দশমিক ৫০ একর এবং ওই জমির মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা দেখান। অথচ দুদকে জমা দেওয়া তার সম্পদ বিবরণীতে দেখা যায়, শেখ হাসিনার নামে ২৮ দশমিক ৪১১ একর জমি রয়েছে, যার মধ্যে ক্রয়কৃত জমির মূল্য ৩৩ লাখ ৬৬ হাজার ১০ টাকা। সে হিসাবে হলফনামায় ২১ দশমিক ৯১ একর জমির তথ্য গোপন করেছেন তিনি এবং জমির মূল্যের ক্ষেত্রে ৩১ লাখ ১১ হাজার ১০ টাকা কম দেখিয়েছেন।

দুদক চেয়ারম্যান আরও বলেন, শেখ হাসিনা তৎকালীন মাগুরা-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মোহাম্মদ সিরাজুল আকবরের শুল্কমুক্ত কোটা ব্যবহার করে বেনামে ২ লাখ ৩০ হাজার ইউরো মূল্যে একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি আমদানি করেন। এলসির বিপরীতে ওই গাড়ির মূল্য বাবদ ব্যাংক থেকে পরিশোধ করা হয় ১ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা। গাড়িটি শেখ হাসিনা 'সুধা সদন', বাড়ি ৫৪, রোড ৫, ধানমন্ডি, ঢাকা ঠিকানা ব্যবহার করে রেজিস্ট্রেশন (ঢাকা মেট্রো-ঘ-১১-৬৩৬৪) করেন এবং তা নিজেই ব্যবহার করেন।

তবে প্রফেসর সিরাজুল আকবরের আয়কর নথি ও তার হলফনামায় এ গাড়ি সম্পর্কে কোনো তথ্য নেই এবং তিনি এটি কখনো ব্যবহারও করেননি বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়।

মোহাম্মদ আবদুল মোমেন বলেন, এসব তথ্য বিশ্লেষণ করে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর আওতায় শেখ হাসিনার বিরুদ্ধে হলফনামায় অসত্য তথ্য দেওয়ার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা / সাবেক প্রধানমন্ত্রী / দুদক / হলফনামা / সম্পদের তথ্য গোপন / নির্বাচন কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • আ.লীগের মতো বর্তমান সরকারও দুদককে শক্তিশালী করার ব্যাপারে আন্তরিক নয়: রুমিন ফারহানা
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]