Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
স্থানীয় সরকার নির্বাচনের জন্য ১৬ বছর ধরে আন্দোলন করিনি: সাইফুল হক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 May, 2025, 07:15 pm
Last modified: 21 May, 2025, 08:20 pm

Related News

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ

স্থানীয় সরকার নির্বাচনের জন্য ১৬ বছর ধরে আন্দোলন করিনি: সাইফুল হক

তিনি বলেছেন, ‘বিগত ১৬ বছর ধরে মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, ভোটের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবে। ১০ মাস পর এরকম অস্পষ্টতা থাকবে কেন। অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোনো সংস্কার করতে পারেন নাই।’
টিবিএস রিপোর্ট
21 May, 2025, 07:15 pm
Last modified: 21 May, 2025, 08:20 pm
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের জন্য ১৬ বছর ধরে আন্দোলন করেননি বলে জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেছেন, 'বিগত ১৬ বছর ধরে মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, ভোটের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবে। ১০ মাস পর এরকম অস্পষ্টতা থাকবে কেন? অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোনো সংস্কার করতে পারেন নাই।'

বুধবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবে 'ফ্যাসিবাদ, গণঅভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক' নামে নিজের লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) উদ্দেশ্য করে সাইফুল হক বলেন, 'নির্বাচন কমিশন ঘেরাও করছেন, নির্বাচন কমিশন নাকি পুনর্গঠন করতে হবে। আমরা বলেছি হাসিনার জামানার আইনে নির্বাচন কমিশন গঠন হয়েছে, সে আইনের পরিবর্তন দরকার। আমরা ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাব দিয়েছি। নির্বাচন কমিশনকে ঘেরাও করতে হচ্ছে কেন? কারণ নির্বাচন কমিশন উচ্চ আদালতের রায়কে সম্মান দিয়েছিল বলেই। এখন ইশরাক যেন শপথ গ্রহণ করতে না পারেন পক্ষপাতদুষ্ট হিসেবে সেটাকে বিবেচনা করা হচ্ছে।'

তিনি বলেন, 'গত ছয় মাস ধরে নির্বাচন কমিশনকে কোনো কিছু বললেন না। তার মানে সরকার ও সরকারের সমর্থক এবং আপনাদের চারপাশে যারা আছেন, আপনাদের মতামত দিলেই সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন ঠিক রাস্তায় আছেন। নির্বাচন কমিশন আইনগত দিক দিয়ে তার অবস্থানে থাকলে নির্বাচন কমিশনকে ঘেরাও করতে হবে।'

তিনি আরও বলেন, 'ইতোমধ্যে দেখছি একটা মব সন্ত্রাস করে, ভায়োলেন্স করে গোটা জায়গাটাকে পরিবর্তন করে ফেলা হচ্ছে। আগে সামাজিক নৈরাজ্যের জায়গায় এখন রাজনৈতিক নৈরাজ্যের মদদ যোগানো হচ্ছে। এই নৈরাজ্য যদি সরকার চলতে দেন, কোথায় তারা শেষ করবেন আমি জানি না। আমি ১০ মাস পর বলতে পারছি না বিচার কখন দৃশ্যমান হবে, সংস্কার কবে হবে সরকারও পরিষ্কার করে বলতে পারছেন না, রাজনৈতিক দলও বলতে পারছে না।'
 
Related Topics

টপ নিউজ

নির্বাচন / আন্দোলন / এনসিপি / সংস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]