Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
ডিসিসিআইয়ে মতবিনিময় সভা: আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত পুনরুদ্ধারের আহ্বান ব্যবসায়ী নেতাদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 May, 2025, 03:25 pm
Last modified: 21 May, 2025, 03:27 pm

Related News

  • কঠোর মুদ্রানীতিতে বেসরকারি খাতমুখী বাজেটের সুফল ম্লান হতে পারে: ডিসিসিআই
  • বৈদ্যুতিক গাড়ি পরিবহন ব্যয় ৭৫% কমায়, তবে রয়েছে কাঠামোগত বাধা: ডিসিসিআই
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব, বাস্তবায়নের সক্ষমতা নিশ্চিত করাই চ্যালেঞ্জ: ডিসিসিআই 
  • দেশের আইনশৃঙ্খলার চরম অবনতিতে সংসদে তীব্র ক্ষোভ ও অসন্তোষ রুমিন ফারহানার

ডিসিসিআইয়ে মতবিনিময় সভা: আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত পুনরুদ্ধারের আহ্বান ব্যবসায়ী নেতাদের

সরকারের পতনের পর আইনশৃঙ্খলাসহ সব ক্ষেত্রে উন্নতির আশা করা হলেও বাস্তবে পরিস্থিতির অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন ডিসিসিআই-এর সভাপতি তাসকিন আহমেদ।
টিবিএস রিপোর্ট
21 May, 2025, 03:25 pm
Last modified: 21 May, 2025, 03:27 pm
ছবি: সংগৃহীত

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা। জনসাধারণের নিরাপত্তা ও বাণিজ্য-বিনিয়োগের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন তারা।

তারা বলেন, চাঁদাবাজি এখন ব্যবসায়ীদের জন্য 'একটি ক্যান্সারে' পরিণত হয়েছে।

আজ (২১ মে) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) আয়োজিত 'ব্যবসা-বাণিজ্য সহজীকরণে উন্নত আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার অত্যাবশ্যকীয়তা' শীর্ষক এক আলোচনাসভায় এসব কথা বলেন তারা।

গত বছর সরকারের পতনের পর আইনশৃঙ্খলাসহ সব ক্ষেত্রে উন্নতির আশা করা হলেও বাস্তবে পরিস্থিতির অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ।

সভায় জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আজাজ এবং বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর পুলিশের (অপরাধ ও অভিযান) অতিরিক্ত কমিশনার এসএন মো. নাজরুল ইসলামের। তবে রাজধানীর 'চলমান পরিস্থিতির' কারণে তারা উপস্থিত থাকতে পারেননি বলে জানান ডিসিসিআই সভাপতি।

তাসকিন আহমেদ বলেন, "বর্তমানে ব্যবসায়িক পরিবেশ চাঁদাবাজি, অনলাইন প্রতারণা, পরিবহণ ঝুঁকি, প্রতারণামূলক কার্যক্রম এবং সাইবার হুমকির মতো সমস্যা দ্বারা জর্জরিত। এতে শুধু ব্যবসা পরিচালনাই বিঘ্নিত হচ্ছে না, বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে এবং উদ্যোক্তাদের মধ্যে দীর্ঘমেয়াদি আস্থা নষ্ট হচ্ছে।"

তিনি আরও বলেন, "এ অবস্থায় ব্যবসায়ীদের যৌক্তিক ও স্পষ্ট প্রত্যাশা—নিরাপদ, স্বচ্ছ এবং নির্বিঘ্নভাবে ব্যবসা পরিচালনার সুযোগ নিশ্চিত করা।"

তিনি আরও বলেন, "যখন পোশাক খাতে কোনো ঘটনা ঘটে, তখন আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়। কিন্তু ৫০-১০০ কর্মী নিয়োজিত থাকা ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর জন্য তেমন সহায়তা পায় না।"

অনুষ্ঠানে সাবেক ডিসিসিআই সহ-সভাপতি আবদুস সালাম বলেন, "রাজনৈতিক পরিবর্তনের পর যে ইতিবাচক পরিবর্তনের আশা ছিল, বাস্তবে তা দেখা যাচ্ছে না। বরং পরিস্থিতি দিনকে দিন আরও খারাপ হচ্ছে।"

আরেক সাবেক সহ-সভাপতি আবু হুরায়রা বলেন, "যদি আইনশৃঙ্খলার আরও অবনতি হয়, তবে ব্যবসা চালানো অসম্ভব হয়ে পড়বে।"

বাংলাদেশ ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. গোলাম মাওলা বলেন, "দেশের সকল স্থল বন্দর থেকে ট্রাক ভাড়া করতে হচ্ছে দালালদের মাধ্যমে। প্রতিটি ট্রাকে ৮ থেকে ১০ হাজার টাকা দালালি খরচ দিতে হয়। এ ছাড়া চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে।"

বাংলাদেশ চিনিকল ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসেম বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর মানুষ রাতে বাইরে বেরোতে ভয় পাচ্ছে। ছিনতাইয়ের ভয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিভিন্ন খাতে। এমনকি হাইওয়েতে চিনির ট্রাকও ছিনতাই হচ্ছে।

মোহাম্মদপুর টাউন হল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি লুৎফর রহমান বাবর বলেন, মোহাম্মদপুরে প্রকাশ্যে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। পুলিশ কোনো সমাধান দিচ্ছে না। ব্যবসায়ীরা এই পরিস্থিতি থেকে মুক্তি চান।

সভায় উপস্থিত একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, চিনি ও ভোজ্যতেল বাজার কিছু সংখ্যক কোম্পানির নিয়ন্ত্রণে। তারা সরকারকে আমদানি উন্মুক্ত করার দাবি জানান।

ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেন, "রাজনৈতিক পরিবর্তনের পর সিন্ডিকেট ভাঙার যে আশা ছিল, তা বাস্তবে দেখা যায়নি। এখন চিনির বাজার মাত্র তিনটি কোম্পানির হাতে। এই অবস্থায় চিনির আমদানি পুরোপুরি উন্মুক্ত করা উচিত।"

Related Topics

টপ নিউজ

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি / ডিসিসিআই / ব্যবসায় নেতা / মতবিনিময় সভা / আইনশৃঙ্খলা পরিস্থিতি / অবনতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • কঠোর মুদ্রানীতিতে বেসরকারি খাতমুখী বাজেটের সুফল ম্লান হতে পারে: ডিসিসিআই
  • বৈদ্যুতিক গাড়ি পরিবহন ব্যয় ৭৫% কমায়, তবে রয়েছে কাঠামোগত বাধা: ডিসিসিআই
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব, বাস্তবায়নের সক্ষমতা নিশ্চিত করাই চ্যালেঞ্জ: ডিসিসিআই 
  • দেশের আইনশৃঙ্খলার চরম অবনতিতে সংসদে তীব্র ক্ষোভ ও অসন্তোষ রুমিন ফারহানার

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]