Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, ডেপুটি রেজিস্ট্রার সাময়িক বরখাস্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 May, 2025, 10:10 pm
Last modified: 20 May, 2025, 10:11 pm

Related News

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে আবার চালু হলো ‘জোবাইক’ সেবা
  • ডিএফপিতে জুলাই আন্দোলনের তথ্যচিত্র নির্মাতার ওপর হামলা, অভিযুক্ত চিত্রগ্রাহক সাময়িক বরখাস্ত
  • সড়ক সংস্কারে অনিয়ম: ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • রাজসাক্ষী করতে প্রসিকিউশনের ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে: চিফ প্রসিকিউটর আমিনুল
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিবাদ, আমাদের জবাব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, ডেপুটি রেজিস্ট্রার সাময়িক বরখাস্ত

ভিডিওতে দেখা যায়, গোলাম কিবরিয়া চবির অগ্রণী ব্যাংকে এক ব্যক্তির সঙ্গে প্রবেশ করে নগদ অর্থ উত্তোলন করেন। তিনি এক লাখ টাকা গ্রহণ করেন এবং বাকি অর্থ নিয়ে দর কষাকষি করেন।
টিবিএস রিপোর্ট
20 May, 2025, 10:10 pm
Last modified: 20 May, 2025, 10:11 pm
ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম কিবরিয়া। ছবি: টিবিএস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিরাপত্তা প্রধান ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম কিবরিয়াকে ঘুষ লেনদেনের অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২০ মে) দুপুরে ঘুষের বিনিময়ে অস্থায়ী নিয়োগ দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এই সিদ্ধান্ত নেয়া হয়।

ভিডিওতে দেখা যায়, গোলাম কিবরিয়া চবির অগ্রণী ব্যাংকে এক ব্যক্তির সঙ্গে প্রবেশ করে নগদ অর্থ উত্তোলন করেন। তিনি এক লাখ টাকা গ্রহণ করেন এবং বাকি অর্থ নিয়ে দর কষাকষি করেন।

জানা গেছে, 'জেরিন গ্রুপ' নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদের সঙ্গে চুক্তি অনুযায়ী চবির নিরাপত্তা দপ্তরে অস্থায়ী নিয়োগের কথা বলে কয়েকজনের কাছ থেকে ঘুষ নেন তিনি।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত আদেশে গোলাম কিবরিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়। আদেশে বলা হয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি বরখাস্ত থাকবেন এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী জীবিকা ভাতা পাবেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

এ বিষয়ে চবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন টিবিএসকে বলেন, 'একটি ভিডিও দেখে আমরা নিরাপত্তা প্রধানের কাছ থেকে প্রাথমিকভাবে জানতে পেরেছি যে, তিনি ঘুষ লেনদেনের সঙ্গে জড়িত। আমরা তাকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করেছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এ অপরাধের বিচার নিশ্চিত করা হবে।'

এ বিষয়ে জানতে অভিযুক্ত গোলাম কিবরিয়ার সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

Related Topics

টপ নিউজ

চবি / চট্টগাম বিশ্ববিদ্যালয় / রেজিস্ট্রার / সাময়িক বরখাস্ত / ঘুষ লেনদেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে আবার চালু হলো ‘জোবাইক’ সেবা
  • ডিএফপিতে জুলাই আন্দোলনের তথ্যচিত্র নির্মাতার ওপর হামলা, অভিযুক্ত চিত্রগ্রাহক সাময়িক বরখাস্ত
  • সড়ক সংস্কারে অনিয়ম: ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • রাজসাক্ষী করতে প্রসিকিউশনের ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে: চিফ প্রসিকিউটর আমিনুল
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিবাদ, আমাদের জবাব

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]