Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
ভারতে সাক্ষাৎ হতে পারে শেখ হাসিনা ও তার ছেলে জয়ের: ভারতীয় গণমাধ্যম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 May, 2025, 04:35 pm
Last modified: 18 May, 2025, 04:54 pm

Related News

  • শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
  • তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার নিয়ে যা বলছে পুলিশ
  • তুরাগ নদীতে ৭ আ.লীগ ও ছাত্রলীগ কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ সদরদপ্তর  
  • ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • ভারতে ট্রাম্পের নামে সড়কের নামকরণ, ধন্যবাদ জানালেন আপ্লুত মার্কিন প্রেসিডেন্ট

ভারতে সাক্ষাৎ হতে পারে শেখ হাসিনা ও তার ছেলে জয়ের: ভারতীয় গণমাধ্যম

ভারতের নিউজ১৮.কম এক অজ্ঞাত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতাকে উদ্ধৃত করে জানায়, এই সম্ভাব্য সফরে জয় তার মায়ের সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করতে পারেন এবং কলকাতাও যেতে পারেন। 
টিবিএস রিপোর্ট
18 May, 2025, 04:35 pm
Last modified: 18 May, 2025, 04:54 pm
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ফাইল ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য শিগগিরই তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতে আসতে পারেন বলে একাধিক সূত্রের বরাতে জানা গেছে।

ভারতের নিউজ১৮.কম এক অজ্ঞাত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতাকে উদ্ধৃত করে জানায়, এই সম্ভাব্য সফরে জয় তার মায়ের সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করতে পারেন এবং কলকাতাও যেতে পারেন। 

নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রী বলেন, 'আমরা আশাবাদী যে তিনি [জয়] শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন এবং নির্বাসনে থাকা নেতাদের সঙ্গেও কথা বলবেন। অন্তর্বর্তী সরকার অনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এটি আসন্ন নির্বাচনে দলটিকে অংশগ্রহণ করতে না দেওয়ার কৌশলের অংশ।'

যদি সত্যিই জয় এই সফর করেন, তবে এটি হবে গত বছরের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের ফলে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তার সঙ্গে তার ছেলের প্রথম সাক্ষাৎ।

আজ (১৮ মে) ফেসবুকে দেওয়া এক পোস্টে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি তারিক চয়ন ভারতীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি জয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন। বাংলাদেশ সরকার তার আগের পাসপোর্ট বাতিল করার পর তিনি নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন, যার মাধ্যমে তিনি একজন মার্কিন নাগরিক হিসেবে ভারতে ভ্রমণের সুযোগ পাবেন।

আওয়ামী লীগের নির্বাসিত নেতারা জয়ের সম্ভাব্য সফর নিয়ে আশাবাদী।

এমন এক সময়ে তিনি ভরিত সফর করবেন, যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে।

গত ১২ মে, নির্বাচন কমিশন (ইসি) আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে। তাই শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ কার্যত আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে না। আগামী বছরের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনের নিবন্ধন থাকা বাধ্যতামূলক।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর ধারা-১৮(১) এ প্রদত্ত ক্ষমতাবলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত এগুলো যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা সমীচীন। 

আরও জানায়, তাই আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো।

মন্ত্রণালয় আরও জানায়, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হলো।

২০২৪ সালের ৫ আগস্ট তীব্র জনরোষের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে তিনি ভারতে নির্বাসনে আছেন। তার ছেলের সঙ্গে দীর্ঘ কয়েক বছর ধরে তার সরাসরি দেখা হয়নি।

সম্প্রতি পর্যন্ত শেখ হাসিনা জুম এবং অন্যান্য ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।

তবে সর্বশেষ সরকারি নির্দেশনার পর দলের কার্যক্রমের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

ভারত / শেখ হাসিনা / সজীব ওয়াজেদ জয় / আওয়ামী লীগ / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
    দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

Related News

  • শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
  • তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার নিয়ে যা বলছে পুলিশ
  • তুরাগ নদীতে ৭ আ.লীগ ও ছাত্রলীগ কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ সদরদপ্তর  
  • ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • ভারতে ট্রাম্পের নামে সড়কের নামকরণ, ধন্যবাদ জানালেন আপ্লুত মার্কিন প্রেসিডেন্ট

Most Read

1
দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
বাংলাদেশ

দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির

3
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

4
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

5
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]