Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
আরও ৭৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত: বিজিবি মহাপরিচালক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 May, 2025, 08:10 pm
Last modified: 12 May, 2025, 08:16 pm

Related News

  • ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু
  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে
  • পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মোদি আমার ‘বড় ভাইয়ের’ মতো: ভারতের সঙ্গে ১০০ চুক্তি সইয়ের পর জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি

আরও ৭৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত: বিজিবি মহাপরিচালক

আরও ২০০ থেকে ৩০০ জনকে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে পাঠানোর চেষ্টা করছে বিএসএফ।
টিবিএস রিপোর্ট
12 May, 2025, 08:10 pm
Last modified: 12 May, 2025, 08:16 pm
গত ৭ মে পুশ ইন করা কয়েকজনকে এখানে দেখা যাচ্ছে। ছবি: ইউএনবি

ভারত আবারও ৭৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে এবং আরও ২০০ থেকে ৩০০ জনকে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে পাঠানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

আজ সোমবার (১২ মে) আইন-শৃঙ্খলা পরামর্শ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমরা তথ্য পাচ্ছি যে খাগড়াছড়ির ওপারে আরও ২০০-৩০০ জনকে জমায়েত করে রাখা হয়েছে, যাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার প্রস্তুতি রয়েছে। তবে বাংলাদেশে সীমান্তে নজরদারি জোরদার করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের পাঠাতে পারছে না।

তিনি আরও বলেন, বিএসএফ এরইমধ্যে সুন্দরবনের কাছে মন্দারমণি এলাকায় ৭৮ জনকে ফেলে রেখে গেছে।

বিজিবি মহাপরিচালক জানান, এর আগে ৭ ও ৮ মে খাগড়াছড়ি, পানছড়ি ও কুড়িগ্রামের রৌমারীর নির্জন এলাকায় ২০০ জনকে জোর করে বাংলাদেশে পাঠানো হয়।

তবে বিজিবির পক্ষ থেকে যাচাই-বাছাই করে দেখা গেছে, এদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক, যারা গত দুই-তিন বছর কিংবা তারও আগে ভারতে পাড়ি জমিয়েছিলেন।

"এদের বিরুদ্ধে পুলিশ ও বিশেষ শাখার (এসবি) মাধ্যমে তথ্য যাচাই করে দেখা গেছে, অনেকেই ভারতে গিয়ে আধার কার্ডসহ বিভিন্ন ভারতীয় কাগজপত্র তৈরি করেছিলেন," বলেন বিজিবি ডিজি।

তিনি জানান, সংশ্লিষ্ট ব্যক্তিদের তাদের স্থায়ী ঠিকানায় ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

এদিকে, ভারতের ঠেলে দেওয়া এসব মানুষের মধ্যে ৩৯ জন রোহিঙ্গাও রয়েছে, যারা আগে বাংলাদেশ থেকে ভারতে চলে গিয়েছিল। এদের মধ্যে ৫ জনের কাছে ভারতে ইউএনএইচসিআর-এর দেওয়া পরিচয়পত্র পাওয়া গেছে।

এই বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হবে, জানান বিজিবি মহাপরিচালক। তিনি বলেন, যদিও "বিএসএফ এই বিষয়টিকে স্বাভাবিকভাবে নিচ্ছে না।"

Related Topics

টপ নিউজ

ভারত / পুশ ইন / বাংলাদেশ / সীমান্ত / বিজিবি মহাপরিচালক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • কোলাজ: টিবিএস
    ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
    বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

Related News

  • ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু
  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে
  • পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মোদি আমার ‘বড় ভাইয়ের’ মতো: ভারতের সঙ্গে ১০০ চুক্তি সইয়ের পর জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি

Most Read

1
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

3
কোলাজ: টিবিএস
খেলা

ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
বাংলাদেশ

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]