Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তে বিএনপি আনন্দিত: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
11 May, 2025, 06:45 pm
Last modified: 11 May, 2025, 06:48 pm

Related News

  • সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল
  • রাজধানীর জলাবদ্ধতা মোকাবিলায় ৩ স্তরের কর্মপরিকল্পনা সরকারের: স্থানীয় সরকারমন্ত্রী
  • ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • ই-জিপিতে আ. লীগ আমলের ঠিকাদার ঠেকাতে পিপিএ-পিপিআর সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: ফখরুল
  • আমার কাছে মনে হয় গণতন্ত্র খুব বিপদে পড়েছে: মির্জা ফখরুল

আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তে বিএনপি আনন্দিত: মির্জা ফখরুল

বিএনপি দাবি করে, দীর্ঘদিন ধরে তারা আওয়ামী লীগকে ‘ফ্যাসিবাদী দল’ আখ্যা দিয়ে আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে আসছিল। ১০ ফেব্রুয়ারি ও ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে বিএনপি লিখিতভাবে এ দাবিও জানায়।
টিবিএস রিপোর্ট 
11 May, 2025, 06:45 pm
Last modified: 11 May, 2025, 06:48 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম 'বন্ধ রাখার' সিদ্ধান্ত নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার (১১ মে) এক বিবৃতিতে জানান, বিলম্বে হলেও সরকারের এ সিদ্ধান্ত যথাযথ। 

বিবৃতিতে তিনি বলেন, 'আমরা আনন্দিত যে, গতরাতে অন্তর্বর্তীকালীন সরকার মানবতাবিরোধী অপরাধের বিচারে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সব সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।' 

গত বৃহস্পতিবার (৮ মে) থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন শুরু হয়। ক্রমবর্ধমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার গতকাল শনিবার (১০ মে) রাতে জরুরি উপদেষ্টা পরিষদের বৈঠকে সন্ত্রাসবিরোধী আইনে দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।

বৈঠক শেষে রাত ১১টার দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতা-কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

সরকারের এমন সিদ্ধান্তে বিএনপি দাবি করে, দীর্ঘদিন ধরে তারা আওয়ামী লীগকে 'ফ্যাসিবাদী দল' আখ্যা দিয়ে আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে আসছিল। ১০ ফেব্রুয়ারি ও ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে বিএনপি লিখিতভাবে এ দাবিও জানায়।

মির্জা ফখরুল বলেন, 'আমরা সবসময় বলে আসছি, আইনি প্রক্রিয়াতেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। বিভিন্ন ফোরামে আমরা তা তুলে ধরেছি।'

তবে তিনি মন্তব্য করেন, সরকার যদি আগে থেকেই এ সিদ্ধান্ত নিত, তবে 'চাপের মুখে পদক্ষেপ নেওয়ার বিব্রতকর পরিস্থিতি' এড়ানো যেত।

এছাড়া, প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরোধিতা করে বিএনপি বলেছে, আগের ফ্যাসিবাদী সরকারের সময় জামায়াতে ইসলামীর ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্তেরও তারা বিরোধিতা করেছিল।

বিবৃতিতে দ্রুত নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, 'জনগণ ১৬ বছর ধরে ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য নিপীড়ন সহ্য করে আসছে, কিন্তু সেই দাবি এখনো পূরণ হয়নি।'

একইসঙ্গে তিনি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়ায় জনমনে অসন্তোষ সৃষ্টি হওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি সতর্ক হওয়ার আহ্বান জানান।

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর / বিএনপি মহাসচিব / আওয়ামী লীগ নিষিদ্ধ / অন্তর্বর্তী সরকার / নির্বাহী আদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল
  • রাজধানীর জলাবদ্ধতা মোকাবিলায় ৩ স্তরের কর্মপরিকল্পনা সরকারের: স্থানীয় সরকারমন্ত্রী
  • ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • ই-জিপিতে আ. লীগ আমলের ঠিকাদার ঠেকাতে পিপিএ-পিপিআর সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: ফখরুল
  • আমার কাছে মনে হয় গণতন্ত্র খুব বিপদে পড়েছে: মির্জা ফখরুল

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]