Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
কর সংস্কারে সরকারের পদক্ষেপে বিদেশি বিনিয়োগকারীরা সন্তুষ্ট: ফিকি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 April, 2025, 09:30 pm
Last modified: 29 April, 2025, 09:33 pm

Related News

  • এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • ব্যবসায়িক ব্যাংক হিসাব খোলা, পরিচালনায় বিআইএন বাধ্যতামূলক করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি
  • প্রথম প্রান্তিকে দেশে নতুন বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ
  • এনবিআরের সবাই গিয়ারড আপ, রাজস্বের টার্গেট অর্জন হবে: অর্থমন্ত্রী
  • বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা

কর সংস্কারে সরকারের পদক্ষেপে বিদেশি বিনিয়োগকারীরা সন্তুষ্ট: ফিকি

ফিকি'র নির্বাহী পরিচালক টিআইএম নুরুল কবির বলেন, ‘আমরা এমন একটি নীতিমালা করতে যাচ্ছি, যেখানে কর অব্যাহতি প্রদানের ক্ষমতা জাতীয় সংসদের হাতে থাকবে।’
টিবিএস রিপোর্ট
29 April, 2025, 09:30 pm
Last modified: 29 April, 2025, 09:33 pm
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত

দেশে কর সংস্কারসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে বিদেশি বিনিয়োগকারীদের প্রতিনিধি দল।

আজ (২৯ এপ্রিল) এক সেমিনারে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)-এর নির্বাহী পরিচালক টিআইএম নুরুল কবির এই তথ্য জানান।  

'ম্যাক্রোইকোনমিক পার্সপেকটিভ অ্যান্ড ফিসকাল মেজার্স' শীর্ষক সেমিনারে তিনি বলেন, 'গত দশ মাসে ব্যাপক সংস্কার দেখা গেছে। এতে আমরা বিদেশি বিনিয়োগকারীরা উৎসাহিত বোধ করছি।'

তবে কর ব্যবস্থার জটিলতা, একাধিক ভ্যাট হার, কর্মকর্তাদের অতিরিক্ত বিবেচনাধিকার, আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং কর আদায়ে স্বয়ংক্রিয়তার ঘাটতির মতো কিছু চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি।  

বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, 'এই সময়ে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা প্রয়োজন… আমরা আশাবাদী, আগামী বাজেটে একটি পরিষ্কার দিকনির্দেশনা দেখা যাবে।'

তিনি আরও জানান, 'আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলো সরকারকে মোট রাজস্বের প্রায় ৩০ শতাংশ প্রদান করে।'

সেমিনারে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, 'আগামী বাজেটে আমরা ব্যবসায় সহজতর করার লক্ষ্যে ইতিবাচক পদক্ষেপ নেব। একই সঙ্গে অসাধু করদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

তিনি স্বীকার করেন, 'সৎ করদাতারা অনেক সময় নীতিগত পরিবর্তনের খেসারত দেন। আমরা ইতোমধ্যে কর কর্মকর্তাদের বিবেচনাধিকার কমিয়ে এনেছি।'

তিনি জানান, আগামী বাজেটে কর অব্যাহতি সুবিধা কমিয়ে আনা হবে।  

তিনি বলেন, 'আমরা এমন একটি নীতিমালা করতে যাচ্ছি, যেখানে কর অব্যাহতি প্রদানের ক্ষমতা জাতীয় সংসদের হাতে থাকবে।'

'এই নীতিমালা ব্যক্তিগত সম্পর্ক বা প্রভাব খাটিয়ে কর অব্যাহতি পাওয়ার পথ বন্ধ করবে,' বলেন এনবিআর চেয়ারম্যান।  

মূল প্রবন্ধে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ-এর চেয়ারম্যান ড. এম মাসরুর রেজা বলেন, 'কর কর্মকর্তাদের বিবেচনাধিকার এবং উচ্চপর্যায়ের অবাস্তব রাজস্ব লক্ষ্যমাত্রাই এনবিআরের সমস্যার মূল কারণ।'

তবে তিনি এনবিআরের প্রশংসা করে বলেন, 'সংস্থাটি ইতোমধ্যে প্রচলিত অডিট পদ্ধতি বন্ধ করার মতো পদক্ষেপ নিয়েছে, যা কর্মকর্তাদের বিবেচনাধিকার কমাতে সহায়ক।'

সেমিনারটি যৌথভাবে আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও ফিকি।

অনুষ্ঠানে ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম বক্তব্য রাখেন।

Related Topics

টপ নিউজ

কর ব্যবস্থা / কর অব্যাহতি সুবিধা / কর অটোমেশন / ফিকি / বিদেশি বিনিয়োগকারী / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • ব্যবসায়িক ব্যাংক হিসাব খোলা, পরিচালনায় বিআইএন বাধ্যতামূলক করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি
  • প্রথম প্রান্তিকে দেশে নতুন বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ
  • এনবিআরের সবাই গিয়ারড আপ, রাজস্বের টার্গেট অর্জন হবে: অর্থমন্ত্রী
  • বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]