Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
সাবেক সিটিটিসি কর্মকর্তা ইশতিয়াক আহমেদ মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 April, 2025, 08:45 pm
Last modified: 29 April, 2025, 08:50 pm

Related News

  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে

সাবেক সিটিটিসি কর্মকর্তা ইশতিয়াক আহমেদ মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাগারে

জুলাইতে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করতে রাজধানীর বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে তথ্য সংগ্রহ করে র‌্যাব, আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ ক্যাডারদের কাছে সরবরাহের অভিযোগ রয়েছে ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে।
টিবিএস রিপোর্ট
29 April, 2025, 08:45 pm
Last modified: 29 April, 2025, 08:50 pm
ফাইল ছবি: সংগৃহীত

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদকে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে রাঙামাটি থেকে গ্রেপ্তারের পর তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

জুলাইতে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করতে রাজধানীর বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে তথ্য সংগ্রহ করে র‌্যাব, আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ ক্যাডারদের কাছে সরবরাহের অভিযোগ রয়েছে ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে। এছাড়াও গুম ও নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইশতিয়াক স্বীকার করেছেন যে, তৎকালীন সিটিটিসি প্রধানের সরাসরি নির্দেশে তিনি জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি ও ভিডিও ধারণের জন্য ড্রোন ব্যবহার করেন। পরবর্তীতে ভিডিও মুছে ফেলার নির্দেশ এলে তিনি তা পালন করেন।

প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান সাংবাদিকদের জানান, ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে ছাত্র-জনতাকে হত্যা ও নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পুলিশ তাকে রাঙামাটি থেকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, সাবেক বিচারপতি আবু আহম্মেদ জমাদারের ছেলে ইশতিয়াক আহমেদ। আবু আহম্মেদ জমাদার গত সরকারের মেয়াদ শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
 
Related Topics

টপ নিউজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল / মানবতা বিরোধী অপরাধ / মামলা / জুলাই গণঅভ্যুত্থান / সিটিটিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]