Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 April, 2025, 08:50 pm
Last modified: 23 April, 2025, 08:54 pm

Related News

  • পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা
  • পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে উপাচার্যের অসন্তোষ, বহিষ্কৃত ১০
  • পুলিশের ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

গত ২২ এপ্রিল সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৬৮তম সভায় চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
টিবিএস রিপোর্ট
23 April, 2025, 08:50 pm
Last modified: 23 April, 2025, 08:54 pm
ফাইল ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। এদের মধ্যে রয়েছেন ৮ জন উপ-রেজিস্ট্রার ও একজন সহকারী রেজিস্ট্রার।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ এপ্রিল সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৬৮তম সভায় চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত উপ-রেজিস্ট্রাররা হলেন: মো. শাহ আলম ঢালী, মো. মোহসীন ইকবাল, প্রেমানন্দ শীল, মোহাম্মদ শামীম আলম মৃধা, মোছা. জিন্নাত আরা, অমিত কুমার দাম, মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও মো. মতিউর রহমান মোল্যা। সহকারী রেজিস্ট্রার হলেন কে এম বদরুল আলম।

ঢাকার ধানমন্ডিস্থ নগর কার্যালয়ে অনুষ্ঠিত ওই সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। সভায় আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের (ভার্চুয়ালি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম তালুকদার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও অন্যান্য সিন্ডিকেট সদস্যরা।  

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৩ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৩তম সভায় চাকরির মেয়াদ ২৫ বছর পূর্তিতে ঐচ্ছিক অবসর এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কোনো কর্মচারীকে অবসর দেওয়ার বিধান জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি সংবিধিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদিত হয়। পরবর্তী সময়ে ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশনে প্রস্তাবটি অনুমোদন পায়।  

উক্ত বিধি অনুসারে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে প্রয়োজন বিবেচনায় ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এর আগে গত ১৬ ডিসেম্বর সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও ১৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
 
Related Topics

টপ নিউজ

জাতীয় বিশ্ববিদ্যালয় / সিন্ডিকেট সভা / বাধ্যতামূলক অবসর / কর্মকর্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা
  • পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে উপাচার্যের অসন্তোষ, বহিষ্কৃত ১০
  • পুলিশের ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]