Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
এখনও হদিস মেলেনি ইউক্রেন যুদ্ধে নিহত আকরামের মরদেহের, শোকে বিহ্বল পরিবার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 April, 2025, 07:20 pm
Last modified: 22 April, 2025, 07:41 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে

এখনও হদিস মেলেনি ইউক্রেন যুদ্ধে নিহত আকরামের মরদেহের, শোকে বিহ্বল পরিবার

মরদেহের অবস্থান শনাক্ত করতে না পারায় সরকারিভাবেও কোনো উদ্যোগ নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া।
টিবিএস রিপোর্ট
22 April, 2025, 07:20 pm
Last modified: 22 April, 2025, 07:41 pm
রাশিয়ার হয়ে যুদ্ধ অংশ নিয়ে নিহত হওয়া আকরাম হোসেন। ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে রুশ বাহিনীর হয়ে যুদ্ধে অংশ নিয়ে নিহত বাংলাদেশি যুবক আকরাম মিয়ার (২৫) মরদেহের এখনও কোনো হদিস মেলেনি। মৃত্যুর ৯ দিন পার হয়ে গেলেও ইউক্রেন সীমান্ত থেকে তার মরদেহ উদ্ধার করতে পারেনি রুশ বাহিনী। 

এছাড়া, মরদেহের অবস্থান শনাক্ত করতে না পারায় বাংলাদেশ থেকে সরকারিভাবেও কোনো উদ্যোগ নেওয়া যাচ্ছে না। এ অবস্থায় শোকে বিহ্বল আকরামের পরিবার।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের লালপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মোরশেদ মিয়ার ছেলে আকরাম মিয়া পাঁচ ভাই-বোনের মধ্যে সবার বড়। বাবা কৃষিকাজ করে সংসার চালান। অভাবের সংসারে নুন আনতেই পান্তা ফুরানোর মতো অবস্থা। তাই পরিবারের সবার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে ধার-দেনা করে পাড়ি জমান রাশিয়া।

এজন্য নরসিংদীর পলাশ উপজেলার আমতলা এলাকায় একটি বেসরকারি ট্রেনিং সেন্টার থেকে ওয়েল্ডিংয়ের কাজ শেখেন আকরাম। বিদেশে যেতে প্রায় ১০ লাখ টাকা দেন ট্রেনিং সেন্টার কর্তৃপক্ষকে। প্রথমে পোল্যান্ড যাওয়ার কথা থাকলেও ভিসা মেলেনি। পরবর্তীতে ট্রেনিং সেন্টার কর্তৃপক্ষের মাধ্যমে গত ৯ মাস আগে রাশিয়ায় গিয়ে একটি চীনা কোম্পানিতে কাজ নেন আকরাম।

আকরামের স্বজনরা জানান, প্রথম ৪ মাস ঠিকমতো বেতন দিলেও হঠাৎ করেই বেতন বন্ধ করে দেয় চীনা কোম্পানি। একদিকে পরিবারের সবার ভরণপোষণ, অন্যদিকে বিদেশযাত্রার জন্য করা ঋণের বোঝা; সবমিলিয়ে দিশেহারা হয়ে পড়েন আকরাম। এক সময় ওই চীনা কোম্পানি আকরামসহ আরও কয়েকজন বাংলাদেশিকে বিক্রি করে দেয় রুশ বাহিনীর কাছে। এরপর তাদেরকে পাঠানো হয় যুদ্ধে। ইউক্রেন সীমান্তে যুদ্ধের মাঠেই গত ১৪ এপ্রিল নিহত হন আকরাম। তার সহযোদ্ধা মেরাজ ফোন করে মৃত্যুর খবর জানান।

সংসারে সচ্ছলতা আনতে রাশিয়ায় পাড়ি, যুদ্ধে অংশ নিয়ে নিহত বাংলাদেশি যুবক

আকরামের বাবা মোরশেদ মিয়া বলেন, 'মেরাজের বাড়ি ময়মনসিংহে। সে আমার ছেলের সঙ্গে রুশ বাহিনীতে ঢুকেছে। আমার ছেলে যখন মারা যায়, তখনও তারা একসঙ্গে ছিল। ভাগ্যক্রমে মেরাজ বেঁচে ফিরেছে।'

তিনি বলেন, 'সেখানে প্রতিমুহূর্তে মৃত্যু ভয়। গতকাল ক্যাম্প কমান্ডার আমার ছেলের মরদেহ আনতে ঘটনাস্থলে গিয়েছিল বলে মেরাজ ফোন করে জানিয়েছে। কিন্তু মরদেহ না এনেই ফিরে আসে ওরা। ঠিক কোন জায়গায় মরদেহ পড়ে আছে, কী অবস্থায় আছে- সে সম্পর্কে কিছু বলতে পারেনি মেরাজ।'

তিনি আরও বলেন, 'আকরামের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না ওর মা। একটু পর পর হাউমাউ করে কেঁদে উঠে সন্তানকে খুঁজছে।'

আকরামের মা মবিনা বেগম বলেন, 'আমার ছেলে পুরো সংসারটা নিজের কাঁধে তুলে নিয়েছিল। ছেলেটাকে হারালম। এখনও ঋণ পরিশোধ করতে পারিনি। কীভাবে সংসার চলবে আর কীভাবে ঋণ পরিশোধ করব- কিছুই বুঝতে পারছি না। সন্তানের মরদেহ দেখতে পারব কীনা তাও জানি না। ছেলেকে তো আর ফিরে পাব না, তাও যদি ছেলের মরদেহ দেখতে পারতাম'!

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া বলেন, 'আকরামের মরদেহের অবস্থান সম্পর্কে জানতে না পারায় সরকারিভাবে কিছু করা যাচ্ছে না। তবে ইতোমধ্যে পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। আকরামের পরিবারকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মন্ত্রণালয়ে যেতে বলা হয়েছে।'

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / বাংলাদেশি নিহত / আকরাম মিয়া / রাশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
    বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়
  • ছবি: সংগৃহীত
    এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
খেলা

বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়

3
ছবি: সংগৃহীত
খেলা

এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?

4
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]