Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি হেফাজতে ইসলামের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 April, 2025, 06:10 pm
Last modified: 20 April, 2025, 06:13 pm

Related News

  • এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • শাপলা চত্বর মামলা: বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু
  • গণভোটের রায় বাস্তবায়নে তিন মাসের কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের
  • এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করল সরকার
  • আ.লীগ আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেয়া অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি হেফাজতে ইসলামের

হেফাজতে ইসলাম সংবিধান সংস্কার কমিশনের কয়েকটি প্রস্তাবেরও তীব্র বিরোধিতা করেছে। তারা ‘বহুত্ববাদ’ সংযুক্ত করার প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং সংবিধানে আল্লাহর ওপর ঈমান ও আস্থার পুনঃনিশ্চয়তার দাবি জানায়।
টিবিএস রিপোর্ট
20 April, 2025, 06:10 pm
Last modified: 20 April, 2025, 06:13 pm
ফাইল ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের গঠিত নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রোববার (২০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ঢাকার কাকরাইলের আইডিইবি ভবনে অনুষ্ঠিত এক বিশেষ নির্বাহী কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনায় ধর্মীয় আইন—বিশেষ করে ইসলামী উত্তরাধিকার ও পারিবারিক আইন—সম্পর্কে আপত্তিকর বক্তব্য রয়েছে বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম। তারা এসব প্রস্তাব বাতিলের পাশাপাশি কমিশনটি সম্পূর্ণরূপে বাতিলের দাবি জানায়।

বৈঠক শেষে হেফাজতে ইসলাম পাঁচ দফা দাবি তুলে ধরে। এসব দাবির মধ্যে রয়েছে শাপলা চত্বরে গণহত্যা ও মোদিবিরোধী আন্দোলনের সময় নিহতদের বিচার দ্রুত সম্পন্ন করা এবং হেফাজত নেতাদের বিরুদ্ধে দায়ের করা 'মিথ্যা মামলা' প্রত্যাহার।

হেফাজতে ইসলাম সংবিধান সংস্কার কমিশনের কয়েকটি প্রস্তাবেরও তীব্র বিরোধিতা করেছে। তারা 'বহুত্ববাদ' সংযুক্ত করার প্রস্তাব প্রত্যাখ্যান করে এসব বাতিলের আহ্বান জানায় এবং সংবিধানে আল্লাহর ওপর ঈমান ও আস্থার পুনঃনিশ্চয়তার দাবি জানায়।

এ ছাড়া, ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে, দেশটির সদ্য পাস হওয়া ওয়াকফ সংশোধনী আইন বাতিল করতে ভারত সরকারের কাছে অন্তর্বর্তী সরকারকে দাবি জানানোর কথা বলেছে সংগঠনটি।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যারও নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম এবং বিশ্ব নেতাদের এ নিষ্ঠুরতা বন্ধে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান জানান, বৈঠকে সর্বসম্মতভাবে ৩ মে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে বিভিন্ন দাবি উপস্থাপন করা হবে।

এ প্রসঙ্গে মাওলানা মামুনুল হক বলেন, মহাসমাবেশ সফল করতে ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করা হবে।
 
Related Topics

টপ নিউজ

হেফাজতে ইসলাম / মামুনুল হক / বাতিল / সংস্কার কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • শাপলা চত্বর মামলা: বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু
  • গণভোটের রায় বাস্তবায়নে তিন মাসের কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের
  • এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করল সরকার
  • আ.লীগ আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেয়া অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]