Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
আ.লীগ ঘনিষ্ঠ কর্মকর্তাদের পদোন্নতি-পদায়ন বাতিলের দাবি বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 April, 2025, 09:45 am
Last modified: 20 April, 2025, 09:48 am

Related News

  • ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • সরকারি কর্মকর্তাদের গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে কোনো আইনি বাধা নেই: আলী রীয়াজ
  • আ.লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ: ৫ দিনের রিমান্ডে মেজর সাদিক
  • কোনো কর্মকর্তার বদলি বা ছুটি প্রয়োজন হলে লাগবে নির্বাচন কমিশনের সম্মতি
  • ফরিদপুরে গাছ ফেলে ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ, সাড়ে ৪ ঘণ্টা পর যান চলাচল শুরু

আ.লীগ ঘনিষ্ঠ কর্মকর্তাদের পদোন্নতি-পদায়ন বাতিলের দাবি বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের

সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি শুক্রবার (১৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরে।
টিবিএস রিপোর্ট
20 April, 2025, 09:45 am
Last modified: 20 April, 2025, 09:48 am

আওয়ামী লীগ সরকারের সময়ে যেসব কর্মকর্তাকে সচিব, সচিব পদমর্যাদার কিংবা বিভিন্ন সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের পদোন্নতি ও পদায়ন বাতিলের দাবি জানিয়েছে 'বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম'।

সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি শুক্রবার (১৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরে। সংগঠনের সভাপতি এ বি এম আব্দুস সাত্তার লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি জানান, ২০১৮ সালে যুগ্ম সচিব থাকাকালে তৎকালীন সরকার তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে। সেই অবস্থায়ই তিনি অবসর গ্রহণ করেন। সরকার পরিবর্তনের পর তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, "জনপ্রশাসনে যারা স্বৈরাচারী সরকারের দোসর বা দুর্নীতিপরায়ণ, তাদের অবিলম্বে চাকরি থেকে অপসারণ করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। প্রশাসনের সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে বঞ্চিত ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তাদের সচিবসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিতে হবে।"

তিনি আরও বলেন, "যারা ফ্যাসিস্ট আমলের সুবিধাভোগী, তাদের পদোন্নতি ও পদায়নে যারা পৃষ্ঠপোষকতা করছেন, তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।"

সাবেক এ কর্মকর্তা অভিযোগ করেন, আওয়ামী ঘনিষ্ঠ আমলারা এখনও অগ্রাধিকার ভিত্তিতে পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাচ্ছেন। উদাহরণ দিয়ে তিনি বলেন, ২৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের অনেক কর্মকর্তা যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেলেও ব্যাচের ১৮৫ জন কর্মকর্তাকে রহস্যজনকভাবে বাদ রাখা হয়েছে। এছাড়া, জেলা প্রশাসক বা তৎকালীন মন্ত্রীদের পিএস হিসেবে দায়িত্ব পালনকারী অন্তত ২২ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব করা হয়েছে।

তিনি বলেন, "জনপ্রশাসনে আওয়ামী আস্থাভাজন কর্মকর্তাদের অপসারণ না করা গেলে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও পেশাদার আমলাতন্ত্র গড়ে তোলা সম্ভব নয়।"

লিখিত বক্তব্যে আরও বলা হয়, গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতনের পর বঞ্চিত কর্মকর্তারা আশা করেছিলেন, এবার তাদের প্রতি বৈষম্যের অবসান ঘটবে। কিন্তু সরকার কিছু ইতিবাচক পদক্ষেপ নিলেও, এর আট মাস পেরিয়ে গেলেও অনেকেই এখনো বঞ্চনার শিকার।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, "আওয়ামী আমলের সুবিধাভোগীরা এখনো নানা কৌশলে পদোন্নতি-পদায়ন বাগিয়ে নিচ্ছেন এবং মিথ্যা তথ্য দিয়ে উপদেষ্টাদের বিভ্রান্ত করছেন। কিছু উপদেষ্টা এসব পক্ষপাতদুষ্ট তথ্যের ভিত্তিতে বঞ্চিত কর্মকর্তাদের উপেক্ষা করে আওয়ামী ঘনিষ্ঠদের পক্ষে ডিও লেটার দিচ্ছেন।"

সংগঠনটির পক্ষ থেকে অবিলম্বে পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলা হয়, দাবি বাস্তবায়ন না হলে শিগগিরই কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ / আওয়ামীপন্থী কর্মকর্তা / সরকারি কর্মকর্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • সরকারি কর্মকর্তাদের গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে কোনো আইনি বাধা নেই: আলী রীয়াজ
  • আ.লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ: ৫ দিনের রিমান্ডে মেজর সাদিক
  • কোনো কর্মকর্তার বদলি বা ছুটি প্রয়োজন হলে লাগবে নির্বাচন কমিশনের সম্মতি
  • ফরিদপুরে গাছ ফেলে ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ, সাড়ে ৪ ঘণ্টা পর যান চলাচল শুরু

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]