Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
গাজীপুরে ফ্ল্যাট বাসা থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার, মা আটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 April, 2025, 07:35 pm
Last modified: 18 April, 2025, 07:40 pm

Related News

  • হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৩
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • ৩৭ মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্প্রসারণের উদ্যোগ
  • রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যার ঘটনায় ২ জন আটক
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা

গাজীপুরে ফ্ল্যাট বাসা থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার, মা আটক

আজ বিকেলে আব্দুল বাতেন বাসার বাইরে যান। এ সময় দুই শিশুকে নিয়ে মা সালেহা বেগম বাসায় ছিলেন।
টিবিএস রিপোর্ট
18 April, 2025, 07:35 pm
Last modified: 18 April, 2025, 07:40 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর রূপবানেরমার টেক এলাকায় একটি ফ্ল্যাট বাসা থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

নিহত দুই শিশুর নাম মালিহা (৬) ও আব্দুল্লাহ (৪)। তাদের বাবা আব্দুল বাতেন মিয়া। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামে। তিনি রূপবানেরমার টেকের এলাকার জনৈক আনোয়ার মিয়ার আটতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

শিশুদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশু দুটি ভাই-বোন। শুক্রবার বিকেলে আব্দুল বাতেন বাসার বাইরে যান। এ সময় দুই শিশুকে নিয়ে মা সালেহা বেগম বাসায় ছিলেন। কিছুক্ষণ পর বাসায় ফিরে আব্দুল বাতেন ঘরের মেঝেতে দুই শিশুর রক্তাক্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে মা সালেহা বেগমকে থানায় নিয়ে আনা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
 
Related Topics

টপ নিউজ / সারাদেশ

শিশু / পুলিশ / আটক / মরদেহ / গাজীপুর / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৩
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • ৩৭ মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্প্রসারণের উদ্যোগ
  • রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যার ঘটনায় ২ জন আটক
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]