Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
বকেয়া বেতন-বোনাসের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 April, 2025, 04:15 pm
Last modified: 17 April, 2025, 04:42 pm

Related News

  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
  • মানবিক দৃষ্টান্ত: বন্যার্তদের সহায়তায় গাজীপুরের ৫ এমপি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দান
  • এআই ও স্মার্ট প্রযুক্তিতে সাজছে গাজীপুর: ১৬০ কোটি টাকায় শুরু হচ্ছে ‘সেফ সিটি’ প্রকল্প
  • বকেয়াসহ জুলাই মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিত দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি

বকেয়া বেতন-বোনাসের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

আন্দোলনরত শ্রমিকরা জানায়, কারখানার গত ফেব্রুয়ার ও মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়াও ঈদ বোনাস, উৎসব ভাতা সঠিক সময়ে পরিশোধ করা হয় না। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরও কারখানা কর্তৃপক্ষ বিষয়টি সমাধানে কোনো উদ্যোগ নেয়নি।
টিবিএস রিপোর্ট
17 April, 2025, 04:15 pm
Last modified: 17 April, 2025, 04:42 pm
সকাল সাড়ে ৯টার দিকে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেডের কর্মীরা অবরোধ করলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: সংগৃহীত

প্রায় আড়াই ঘণ্টা পর বেলা ১২টার দিকে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। এর আগে আজ (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার থেকে বকেয়া বেতনের দাবিতে জেলার শ্রীপুরের জৈনাবাজার এলাকায় একটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখে।

পরে সেনাবাহিনী সেখানে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকার এইচডিএফ অ্যাপারেলস্ লিমিটেড কারখানার শ্রমিকদের দুই মাসের বেতন ও বোনাস বকেয়া রয়েছে।সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। বৃষ্টি উপক্ষো করে বকেয়া বেতনের দাবিতে প্রায় আড়াই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা।

এদিকে, শ্রমিকরা সড়ক অবরোধের  ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, র‌্যাব, শিল্পপুলিশ এবং সেনা সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। 

আন্দোলনরত শ্রমিকরা জানায়, কারখানার গত ফেব্রুয়ার ও মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়াও ঈদ বোনাস, উৎসব ভাতা সঠিক সময়ে পরিশোধ করা হয় না। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরও কারখানা কর্তৃপক্ষ বিষয়টি সমাধানে কোনো উদ্যোগ নেয়নি। তাই তারা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন।

আয়েশা আক্তার নামের কারখানার এক শ্রমিক বলেন, 'আমাদের দুই মাসের বেতন ও বিভিন্ন ভাতা মালিক পরিশোধ করছেন না। আগেও বেতন-ভাতা নিয়ে মালিকপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে, কিন্তু আমাদের পাওনা পরিশোধ করেননি। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। পেটের দায়ে বৃষ্টির মধ্যে ভিজে আন্দোলন করছি।'

এইচডিএফ অ্যাপারেলসের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শিপু চৌধুরী বলেন, 'শ্রমিকদের বেতনভাতা পরিশোধের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। এর মধ্যেই তারা (শ্রমিকেরা) মহাসড়ক অবরোধে নামেন।'

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল জানান, মহাসড়ক অবরোধ করা পরপরই শ্রীপুর থানা পুলিশ, র‌্যাব, শিল্প ও হাইওয়ে পুলিশ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। কিন্তু শ্রমিকরা তাদের দাবিতে অনড় থাকায়, সেনাবাহিনী ঘটনাস্থলে এসে তাদের সঙ্গে কথা বলে। এরপরই শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেয়। পরে বেলা ১২টার দিকে যান চলাচল শুরু হয়, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।'

Related Topics

টপ নিউজ

গাজীপুর / মহাসড়ক অবরোধ / পোশাক শ্রমিক / বকেয়া বেতন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
  • মানবিক দৃষ্টান্ত: বন্যার্তদের সহায়তায় গাজীপুরের ৫ এমপি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দান
  • এআই ও স্মার্ট প্রযুক্তিতে সাজছে গাজীপুর: ১৬০ কোটি টাকায় শুরু হচ্ছে ‘সেফ সিটি’ প্রকল্প
  • বকেয়াসহ জুলাই মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিত দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]