Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
ঈদে ৮ দিনে ১১০ সড়ক দুর্ঘটনায় ১৩২ মৃত্যু: বিআরটিএ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 April, 2025, 01:15 pm
Last modified: 06 April, 2025, 01:18 pm

Related News

  • কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের ৫ যুবকের মরদেহ দেশে পৌঁছেছে 
  • মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৬২২ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি
  • টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪
  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি

ঈদে ৮ দিনে ১১০ সড়ক দুর্ঘটনায় ১৩২ মৃত্যু: বিআরটিএ

বিআরটিএর তথ্যমতে, ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটে ঢাকা বিভাগে।
টিবিএস রিপোর্ট
06 April, 2025, 01:15 pm
Last modified: 06 April, 2025, 01:18 pm
ছবিতে দেখা যাচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া অংশে মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাস ও মাইক্রোবাস। দুর্ঘটনাটি ঘটে বুধবার, ২ এপ্রিল ২০২৫। ছবি: টিবিএস

ঈদুল ফিতরের আট দিনের ছুটিতে সারাদেশে ১১০টি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩২ জন নিহত এবং ২০৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিআরটিএর তথ্যমতে, ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটে ঢাকা বিভাগে। এই সময় ২৭টি দুর্ঘটনায় প্রাণ হারান ৩২ জন। দুর্ঘটনার সংখ্যার দিক থেকেও ঢাকা শীর্ষে রয়েছে।

চলতি বছর ঈদের ছুটি শুরু হয় ২৮ মার্চ এবং শেষ হয় ৫ এপ্রিল। প্রতিবছরের মতো এবারও ঈদযাত্রা ঘিরে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে।

তবে বিআরটিএ বলছে, আগের ঈদগুলোর তুলনায় এবার মৃত্যুর সংখ্যা কিছুটা কম। গত বছরের কোরবানির ঈদের (১১–২৩ জুন) ছুটিতে সারা দেশে ২৩৫টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২৩০ জন, আহত হয়েছিলেন ৩০১ জন।

এর আগের রোজার ঈদে (৪–২০ এপ্রিল ২০২৩) ১৭ দিনে ২৮৬টি দুর্ঘটনায় মারা যান ৩২০ জন এবং আহত হন ৪৬২ জন।

চলতি বছরের প্রতিবেদনে দেখা যায়, ঈদের দিন ৩১ মার্চই সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে। ওইদিন ১৮টি দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়। পরদিন ১ এপ্রিল প্রাণ হারান আরও ১৯ জন এবং ২ এপ্রিল মারা যান ২২ জন।

২ এপ্রিল চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে একসঙ্গে ১১ জন নিহত হন, যা এ বছরের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলোর একটি।

ঢাকার পর দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটে চট্টগ্রাম বিভাগে, যেখানে ৩১ জন মারা যান। অন্যান্য বিভাগগুলোর মধ্যে খুলনায় ২৩ জন, রাজশাহীতে ১৪ জন, রংপুরে ১১ জন এবং ময়মনসিংহে ১০ জন নিহত হন। সবচেয়ে কম প্রাণহানি হয়েছে সিলেট (৫ জন) ও বরিশাল (৬ জন) বিভাগে।

বিআরটিএ প্রতিদিন তাদের ওয়েবসাইটে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে থাকে।

Related Topics

টপ নিউজ

ঈদ / সড়ক দুর্ঘটনা / সড়ক দুর্ঘটনায় নিহত / বিআরটিএ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

Related News

  • কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের ৫ যুবকের মরদেহ দেশে পৌঁছেছে 
  • মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৬২২ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি
  • টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪
  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]