Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
শোলাকিয়ার ঈদের জামাতে অংশগ্রহণকারী মুসল্লিদের জন্য এবারো থাকছে ঈদ স্পেশাল ট্রেন

বাংলাদেশ

বাসস
30 March, 2025, 03:35 pm
Last modified: 30 March, 2025, 03:39 pm

Related News

  • প্রায় ৬ লাখ মুসল্লির অংশগ্রহণে ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত
  • ঈদ জমায়েত ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
  • তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ১০ রুটে চলবে স্পেশাল ট্রেন
  • তারেক রহমানের দেশে ফেরা: নেতাকর্মী আনতে ৭ রুটে স্পেশাল ট্রেনের আবেদন বিএনপির
  • ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাতে মুসল্লিদের ঢল

শোলাকিয়ার ঈদের জামাতে অংশগ্রহণকারী মুসল্লিদের জন্য এবারো থাকছে ঈদ স্পেশাল ট্রেন

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও কিশোরগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার খলিলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
বাসস
30 March, 2025, 03:35 pm
Last modified: 30 March, 2025, 03:39 pm
বাংলাদেশ রেলওয়ের একটি রেলগাড়ি। ফাইল ছবি: বাসস

ঈদুল ফিতরের জামাতে অংশগ্রহণকারী বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মুসল্লিদের নিয়ে 'শোলাকিয়া ঈদ স্পেশাল' নামে দুটি ট্রেন ময়মনসিংহ ও ভৈরব থেকে কিশোরগঞ্জ যাতায়াত করবে।

প্রতি বছরের মতো এবারও শোলাকিয়ার মুসল্লিদের সুখবর দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেন দুটির মধ্যে একটি ট্রেন ময়মনসিংহ থেকে ছেড়ে ঈদ জামাত শেষে আবার ময়মনসিংহে ফিরবে। অন্যটি ভৈরব থেকে কিশোরগঞ্জে এসে জামাত শেষে আবার ভৈরবে ফিরে যাবে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও কিশোরগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার খলিলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ রেলওয়ে কিশোরগঞ্জ স্টেশন কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ জংশন থেকে 'শোলাকিয়া ঈদ স্পেশাল' নামে বিশেষ একটি ট্রেন ঈদের দিন ভোর পৌনে ৬টায় ছেড়ে সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জ স্টেশনে পৌঁছাবে এবং ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে ঈদের জামাত শেষে ওই ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন থেকে দুপুর ১২টায় ছেড়ে দুপুর ৩টায় ময়মনসিংহে পৌঁছাবে। ট্রেনটি চলাচলের পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটের শম্ভুগঞ্জ, বিসকা, গৌরিপুর, বোকাইনগর, ঈশ্বরগঞ্জ, সোহাগী, আঠারবাড়ী, নান্দাইল রোড, মুসুল্লি ও নীলগঞ্জ স্টেশনে দুই মিনিট করে যাত্রাবিরতি করবে।

অপরদিকে ভৈরব জংশন থেকে ভোর ৬টায় আরেকটি ঈদ স্পেশাল ট্রেন কিশোরগঞ্জ অভিমুখে ছেড়ে সকাল ৮টায় পৌঁছাবে এবং ঈদ জামাত শেষে দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে দুপুর ২টায় ভৈরব পৌঁছাবে। পথে কালিকাপ্রসাদ, ছয়সূতি, কুলিয়ারচর, বাজিতপুর, সরারচর, হালিম মকসুদপুর, মানিকখালি, গচিহাটা ও যশোদল স্টেশনে যাত্রাবিরতি করবে।

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে আগামীকাল সকাল দশটায় ১৯৮তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। দেশের সর্ববৃহৎ ঈদ জামাতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মুসল্লিদের অংশগ্রহণের সুবিধার্থে প্রতিবছর ঈদের দিন এমন বিশেষ ট্রেন চালু করে আসছে বাংলাদেশ রেলওয়ে।

Related Topics

টপ নিউজ

শোলাকিয়া / ঈদগাহ / ট্রেন সার্ভিস / শোলাকিয়া এক্সপ্রেস / স্পেশাল ট্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • প্রায় ৬ লাখ মুসল্লির অংশগ্রহণে ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত
  • ঈদ জমায়েত ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
  • তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ১০ রুটে চলবে স্পেশাল ট্রেন
  • তারেক রহমানের দেশে ফেরা: নেতাকর্মী আনতে ৭ রুটে স্পেশাল ট্রেনের আবেদন বিএনপির
  • ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাতে মুসল্লিদের ঢল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]