Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ব্যাংককে ইউনূস-মোদি দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 March, 2025, 06:50 pm
Last modified: 28 March, 2025, 06:57 pm

Related News

  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা মোদির, দিলেন একসঙ্গে কাজ করার বার্তা
  • জ্বালানি বেচতে হঠাৎ করেই ভারত সফরে রুবিও
  • টফি আর সেলফি: ইতালি-ভারত দ্বিপক্ষীয় বৈঠকে স্পটলাইট কাড়ল 'মেলোডি' জুটি
  • এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের
  • ভারত ‘পূর্ণ দৃঢ়তার সঙ্গে’ ইসরায়েলের পাশে রয়েছে: নেসেটে ভাষণে মোদি

ব্যাংককে ইউনূস-মোদি দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

আজ শুক্রবার (২৮ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
টিবিএস রিপোর্ট
28 March, 2025, 06:50 pm
Last modified: 28 March, 2025, 06:57 pm
ড. মুহাম্মদ ইউনূস (বাঁয়ে) ও নরেন্দ্র মোদি। ছবি: বাসস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক হবে না বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদি কেবল থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

আজ শুক্রবার (২৮ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আগামী ৩ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে প্রধানমন্ত্রী মোদি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার জন্য বৈঠক করবেন। এটিই হবে মোদির একমাত্র দ্বিপক্ষীয় বৈঠক।

সম্মেলনের ফাঁকে অধ্যাপক ইউনূসের সঙ্গে মোদির বৈঠকের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল।

নরেন্দ্র মোদি বিমসটেক সম্মেলনে যোগ দিতে ৩ এপ্রিল থাইল্যান্ড সফরে যাচ্ছেন। পরদিন তিনি ব্যাংকক থেকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় যাবেন। বিবৃতিতে বলা হয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়কের আমন্ত্রণে মোদি ৪ থেকে ৬ এপ্রিল সে দেশে সফর করবেন।

দ্বিপক্ষীয় বৈঠক না হলেও ব্যাংককে অধ্যাপক ইউনূসের সঙ্গে মোদির সৌজন্য সাক্ষাৎ হবে কি না, সে বিষয়ে সরকারি বিবৃতিতে কিছু বলা হয়নি। তবে সরকারি সূত্রের বরাতে জানা গেছে, একই অনুষ্ঠানে থাকার কারণে দুই নেতার মধ্যে সৌজন্য বিনিময় হতে পারে। একান্তে কিছু আলাপচারিতাও হলেও, সেটি হবে অনানুষ্ঠানিক।

গত বছরের আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক পালাবদল হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ইউনূস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বার্ষিক সম্মেলনে দুই নেতার দেখা হয়নি, কারণ মোদি দেশে ফেরার পর ইউনূস নিউইয়র্কে পৌঁছান।

অধ্যাপক ইউনূস দায়িত্ব গ্রহণের পর প্রায় আট মাস পেরিয়ে গেলেও দুই নেতা মুখোমুখি হননি। তবে ক্ষমতা গ্রহণের পর মোদি ইউনূসকে অভিনন্দন জানিয়েছিলেন এবং গত ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে চিঠি লিখে শুভেচ্ছা জানান।

এদিকে, ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী স্পষ্ট করেছেন যে, বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় বৈঠক হবে। অধ্যাপক ইউনূস প্রথম সফরে ভারত যেতে চেয়েছিলেন। তবে ভারতের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে তার প্রেস সচিব শফিবুল আলম ভারতের সংবাদপত্র দ্য হিন্দুকে জানান। ড. ইউনূস বর্তমানে চীনে রয়েছেন।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক আয়োজন করতে বাংলাদেশ ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছে বলে ভারতের বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি এএনআইকে বলেন, 'বিমসটেক সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। এ নিয়ে আমরা ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছি।'

২০২২ সালে বিমসটেকের পঞ্চম সম্মেলন ভার্চুয়ালি শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত হয়েছিল। এবার ব্যাংককে ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিমসটেকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবে বাংলাদেশ।

শীর্ষ সম্মেলনে পারস্পরিক ও আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ এবং নিরাপত্তা প্রসারে আলোচনার পাশাপাশি জলবায়ু পরিবর্তন নিয়েও আলোকপাত করা হবে। বিমসটেকের সদস্যদেশগুলো হলো—বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার ও থাইল্যান্ড।

Related Topics

টপ নিউজ

বিমসটেক / ইউনূস-মোদি / ইউনূস / নরেন্দ্র মোদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা মোদির, দিলেন একসঙ্গে কাজ করার বার্তা
  • জ্বালানি বেচতে হঠাৎ করেই ভারত সফরে রুবিও
  • টফি আর সেলফি: ইতালি-ভারত দ্বিপক্ষীয় বৈঠকে স্পটলাইট কাড়ল 'মেলোডি' জুটি
  • এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের
  • ভারত ‘পূর্ণ দৃঢ়তার সঙ্গে’ ইসরায়েলের পাশে রয়েছে: নেসেটে ভাষণে মোদি

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]