Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 March, 2025, 03:05 pm
Last modified: 25 March, 2025, 03:17 pm

Related News

  • ‘৮ যুদ্ধ মিটমাট করেছি, তবু নোবেল পেলাম না’: যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ট্রাম্প
  • ২৫০ বছরে আমেরিকা: একই সঙ্গে জৌলুস আর অবক্ষয়ের দোলাচল
  • অতীত নিয়ে পড়ে থাকলে এক চোখ অন্ধ, ভুলে গেলে দুই চোখই অন্ধ: প্রধানমন্ত্রী
  • স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • স্বাধীনতা দিবসে যশোর কারাগারে ১,৪৫৫ বন্দির জন্য বিশেষ খাবার ও বিনোদনের ব্যবস্থা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

প্রেস উইং জানিয়েছে, এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।
টিবিএস রিপোর্ট
25 March, 2025, 03:05 pm
Last modified: 25 March, 2025, 03:17 pm
ফাইল ছবি: টিবিএস

স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে আজ সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

আজ (২৫ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং জানিয়েছে, এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।

এদিকে আজ সকালে প্রধান উপদেষ্টা জাতীয় পর্যায়ে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাত বিশিষ্ট ব্যক্তির হাতে 'স্বাধীনতা পুরস্কার-২০২৫' তুলে দিয়েছেন।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক এই পুরস্কার প্রদান করেন তিনি।

এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একটি স্মারক ডাকটিকিটও অবমুক্ত করেন তিনি।

এদিকে, ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর চালানো নৃশংস হত্যাকাণ্ডের স্মরণে জাতি আজ 'গণহত্যা দিবস' পালন করছে।

এই দিনটি বাংলাদেশের ইতিহাসের অন্ধকারতম অধ্যায়ের স্মারক হয়ে আছে। এদিন পাকিস্তানি সামরিক বাহিনী নির্বিচারে ছাত্র, শিক্ষক এবং পুলিশসহ নিরস্ত্র বাঙালিদের হত্যা করেছিল।

দিবসটি উপলক্ষ্যে, প্রধান উপদেষ্টা ইউনূস গতকাল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তিনি বলেন, তাদের আত্মত্যাগই ৯ মাসব্যাপী মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের কষ্টার্জিত স্বাধীনতার পথ প্রশস্ত করেছে।

তিনি বলেন, 'নতুন বাংলাদেশ' একটি শক্তিশালী, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ হিসেবে আবির্ভূত হবে- গণহত্যা দিবসে এটাই আমাদের অঙ্গীকার।

Related Topics

টপ নিউজ

প্রধান উপদেষ্টা / জাতির উদ্দেশ্যে ভাষণ / স্বাধীনতা দিবস / ঈদুল ফিতর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • ‘৮ যুদ্ধ মিটমাট করেছি, তবু নোবেল পেলাম না’: যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ট্রাম্প
  • ২৫০ বছরে আমেরিকা: একই সঙ্গে জৌলুস আর অবক্ষয়ের দোলাচল
  • অতীত নিয়ে পড়ে থাকলে এক চোখ অন্ধ, ভুলে গেলে দুই চোখই অন্ধ: প্রধানমন্ত্রী
  • স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • স্বাধীনতা দিবসে যশোর কারাগারে ১,৪৫৫ বন্দির জন্য বিশেষ খাবার ও বিনোদনের ব্যবস্থা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]