Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
যারা আ. লীগকে পুনর্বাসন করতে চাইবে, তাদেরকেই শত্রুজ্ঞান করব: হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 March, 2025, 08:30 pm
Last modified: 24 March, 2025, 08:31 pm

Related News

  • সরকারি সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান
  • শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম ‎ ‎
  • আইনানুগ ও বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার সুনিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দল হিসেবে আ.লীগের বিচার নিশ্চিতের দাবি
  • এই স্টান্টবাজ শিক্ষামন্ত্রী আমরা চাই না: হাসনাত আবদুল্লাহ

যারা আ. লীগকে পুনর্বাসন করতে চাইবে, তাদেরকেই শত্রুজ্ঞান করব: হাসনাত আবদুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘কোনো ইনস্টিটিউশনের প্রতি আমাদের নেগেটিভ দৃষ্টিভঙ্গি নেই, বাংলাদেশ সেনাবাহিনী ৫ আগস্ট ছাত্র-নাগরিকের সঙ্গে আওয়ামী বিরোধী অবস্থান নিয়েছিল। তবে একই সঙ্গে আমরা এটিও বলতে চাই আপনারা (সেনাবাহিনী) জনগণের বিরুদ্ধে কখনোই অবস্থান নেবেন না।’
টিবিএস রিপোর্ট
24 March, 2025, 08:30 pm
Last modified: 24 March, 2025, 08:31 pm
সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। ছবি: টিবিএস

যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে তাদেরকেই শত্রুজ্ঞান করব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, '১০টা ফিরাউনকে একত্র করলেও শেখ হাসিনার মতো এত দুর্ধর্ষ, এত জুলুমকারী হতে পারবে না। যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করতে চাইবে, যারা ভালো আওয়ামী লীগ এবং খারাপ আওয়ামী লীগের বয়ান মার্কেটে আনতে চাইছেন- আমাদের শত্রুজ্ঞান তাকেই করব, যারা আওয়ামী লীগকে বন্ধুজ্ঞান করবে।'

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতের পরিবারের সদস্য ও আহতদের সম্মানে জাতীয় নাগরিক পার্টির কসবা উপজেলা শাখা এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।

হাসনাত আবদুল্লাহ বলেন, 'কোনো ইনস্টিটিউশনের প্রতি আমাদের নেগেটিভ দৃষ্টিভঙ্গি নেই, বাংলাদেশ সেনাবাহিনী ৫ আগস্ট ছাত্র-নাগরিকের সঙ্গে আওয়ামী বিরোধী অবস্থান নিয়েছিল। তবে একই সঙ্গে আমরা এটিও বলতে চাই আপনারা (সেনাবাহিনী) জনগণের বিরুদ্ধে কখনোই অবস্থান নেবেন না।'

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, 'আপনারা সংস্কার-সংস্কার বলছেন। কতদিনের মধ্যে আপনারা দৃশ্যমান সংস্কার করবেন, সেটির রোডম্যাপ স্পষ্ট করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা হলে আমরা ধরে নেব আওয়ামী লীগের দোসররা এখনও পর্যন্ত সক্রিয় রয়েছে। প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাব বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে চিরদিনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে।'

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠক আশরাফুল ইসলাম সুমন ও জিনান মাহমুদ প্রমুখ।

Related Topics

টপ নিউজ

হাসনাত আবদুল্লাহ / আওয়ামী লীগ / পুনর্বাসন / জাতীয় নাগরিক পার্টি / সেনাবাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • সরকারি সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান
  • শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম ‎ ‎
  • আইনানুগ ও বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার সুনিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দল হিসেবে আ.লীগের বিচার নিশ্চিতের দাবি
  • এই স্টান্টবাজ শিক্ষামন্ত্রী আমরা চাই না: হাসনাত আবদুল্লাহ

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]