Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
এপ্রিলে ঢাকায় শীর্ষ বিনিয়োগ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বিডা 

বাংলাদেশ

জহির রায়হান
18 March, 2025, 10:35 am
Last modified: 18 March, 2025, 10:40 am

Related News

  • প্রথম প্রান্তিকে দেশে নতুন বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ
  • বিনিয়োগ বাড়াতে সুরক্ষা নীতি পরিহার ও বাস্তবায়নের ঘাটতি দূর করার তাগিদ বিডা প্রধানের
  • নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় ২০২৫-এর শেষ প্রান্তিকে বিদেশি বিনিয়োগ কমেছে ১৮%
  • বিদেশি বিনিয়োগ না এলে মূল্যস্ফীতি বাড়বে: লুৎফে সিদ্দিকী
  • বিদেশি বিনিয়োগ নিয়ে সরকারের দাবি বিভ্রান্তিকর, সুষ্ঠু নির্বাচনের ওপর নির্ভর করছে আস্থা: সাবেক ডিসিসিআই সভাপতি

এপ্রিলে ঢাকায় শীর্ষ বিনিয়োগ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বিডা 

কর্মকর্তারা জানান, বিশ্বের দুই অন্যতম ধনী ব্যক্তি এবং বিনিয়োগকারী — স্পেসএক্স ও স্টারলিঙ্কের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস — সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছেন।
জহির রায়হান
18 March, 2025, 10:35 am
Last modified: 18 March, 2025, 10:40 am

দেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বাড়াতে আগামী এপ্রিলে একটি শীর্ষ বিনিয়োগ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

বিডা কর্মকর্তারা টিবিএসকে জানিয়েছেন, ৪০টিরও বেশি দেশের ৩,০০০ এরও বেশি প্রতিনিধি ইতোমধ্যে 'বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫'-এ অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ৭ থেকে ১০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হবে এ সম্মেলন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ সম্মেলনের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বিনিয়োগের সুযোগ অনুসন্ধান, অংশীদারিত্ব গঠন এবং ব্যবসার ভবিষ্যৎ নির্ধারণকারী শীর্ষ সিদ্ধান্তগ্রহণকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেবে এ সম্মেলন।

বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, "বাংলাদেশে অপার সম্ভাবনা রয়েছে, এবং আমি বিশ্বাস করি আমরা তা উন্মোচনের পথেই আছি। একবার বিনিয়োগকারীরা এলে, আমরা চাই তারা খুশি হোক এবং বাংলাদেশের জন্য প্রতিনিধি হয়ে উঠুক।"

তিনি বলেন, "আমরা মূলত পাঁচটি প্রধান খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরব: নবায়নযোগ্য শক্তি; ডিজিটাল অর্থনীতি; পোশাক ও টেক্সটাইল; স্বাস্থ্যসেবা ও ফার্মা; এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ। প্রতিটি বিষয় আলাদা সেশনে আলোচনা করা হবে, যেখানে বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।"

রচি বলেন, "চীনসহ উত্তর এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের দেশগুলোর ব্যবসায়ীরা আগ্রহ প্রকাশ করেছেন। অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং এখানে দ্বিপাক্ষিক বৈঠক করার ইচ্ছা প্রকাশ করেছেন।"

কর্মকর্তারা আরও জানান, বিভিন্ন দেশ থেকে আসা বিনিয়োগকারীদের মধ্যে বিশেষভাবে জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং কোরিয়ার ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল উপস্থিত থাকবেন।

তারা জানান, বিশ্বের দুই অন্যতম ধনী ব্যক্তি এবং বিনিয়োগকারী — স্পেসএক্স এবং স্টারলিঙ্কের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস — সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছেন।

রোচি বলেন, "স্টারলিঙ্কের সাথে যতটুকু কাজ করা সম্ভব, তার সবটাই এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস চালু করা একটি ধারাবাহিক প্রক্রিয়া।"

নির্বাচিত অংশগ্রহণকারী বিনিয়োগকারীদের চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড, চট্টগ্রামের মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনে নিয়ে যাবে বিডা। 

সম্মেলনের সময় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিভিন্ন সেশনে আলোচনা অনুষ্ঠিত হবে।

দেশের প্রতিশ্রুতিশীল খাতে আরও স্থানীয় এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে বিডা সফল বিনিয়োগকারীদের 'এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫' প্রদানের উদ্যোগ নিয়েছে।

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

বিনিয়োগ সম্মেলন / বিদেশি বিনিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • প্রথম প্রান্তিকে দেশে নতুন বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ
  • বিনিয়োগ বাড়াতে সুরক্ষা নীতি পরিহার ও বাস্তবায়নের ঘাটতি দূর করার তাগিদ বিডা প্রধানের
  • নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় ২০২৫-এর শেষ প্রান্তিকে বিদেশি বিনিয়োগ কমেছে ১৮%
  • বিদেশি বিনিয়োগ না এলে মূল্যস্ফীতি বাড়বে: লুৎফে সিদ্দিকী
  • বিদেশি বিনিয়োগ নিয়ে সরকারের দাবি বিভ্রান্তিকর, সুষ্ঠু নির্বাচনের ওপর নির্ভর করছে আস্থা: সাবেক ডিসিসিআই সভাপতি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]