Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
নারী নির্যাতন বন্ধে সমস্যার মূলে না গিয়ে আইন সংশোধনের প্রস্তাবে নারীপক্ষের উদ্বেগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 March, 2025, 07:05 pm
Last modified: 16 March, 2025, 07:23 pm

Related News

  • ২১ বছর আগে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
  • জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের মৃত্যুদণ্ড
  • জুলাই আন্দোলনে রামপুরায় দুজনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড
  • চট্টগ্রামে শিশু আয়াত হত্যা: প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড
  • মৃত্যুদণ্ড থেকে মুক্তি: ফাঁসির কাষ্ঠ থেকে ফেরা ও তার পরের জীবন

নারী নির্যাতন বন্ধে সমস্যার মূলে না গিয়ে আইন সংশোধনের প্রস্তাবে নারীপক্ষের উদ্বেগ

আজ রোববার (১৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানায় সংগঠনটি।
টিবিএস রিপোর্ট
16 March, 2025, 07:05 pm
Last modified: 16 March, 2025, 07:23 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর সংশোধনকল্পে দ্রুত বিচার এবং মৃত্যুদণ্ডের বিধান রেখে অন্তর্বর্তী সরকার যে অধ্যাদেশ জারি করতে যাচ্ছে, তা নিয়ে উদ্বেগ জানিয়েছে নারী অধিকার সংগঠন নারীপক্ষ।

আজ রোববার (১৬ মার্চ) সংগঠনটির আন্দোলন সম্পাদক সাফিয়া আজীমের সই করা এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানায় সংগঠনটি। 

বিবৃতিতে বলা হয়, এই উদ্যোগ আমাদের উদ্বিগ্ন ও শঙ্কিত করছে। সমস্যার মূলে না গিয়ে কেবল জনতুষ্টি আদায়ের জন্য তড়িঘড়ি আইন সংশোধন অবিবেচনা প্রসূত, যা নারী ও শিশু নির্যাতন এবং তাদের ওপর ধর্ষণ ও যৌন আক্রমণ বন্ধে কোনো সমাধান আনবে না। বরং অপরাধের সুবিচার নিশ্চিত করার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তৈরি করবে।

আরও বলা হয়, আইন-আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ড প্রদান রাষ্ট্র দ্বারা হত্যার শামিল এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। মৃত্যুদণ্ড দ্বারা কোনো অপরাধ দমন হয়েছে এমন কোনো প্রমাণ বিশ্বের কোথাও আজও মেলেনি। বিচারের দীর্ঘসূত্রিতা যেমন ন্যায় বিচার প্রাপ্তিতে প্রতিবন্ধকতা তৈরি করে, তেমন তড়িৎ বিচারের ফলে বিচারের ফলাফল ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে।

আইন সংশোধনে আলোচনা প্রয়োজন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে নারীর ওপর সহিংসতামূলক অপরাধ সংক্রান্ত আইন ও বিধিবিধান দণ্ডবিধির আওতায় আছে। তারপরেও বিভিন্ন সময়ে নারী নির্যাতনের বিষয়ে বিশেষ বিশেষ আইন প্রণীত হয়েছে। এখন আবার এই আইনে কোন ধরনের অপর্যাপ্ততার কারণে সংশোধনের প্রয়োজন দেখা দিয়েছে, সে বিষয়ে যথেষ্ট আলোচনা-পর্যালোচনা ও বিশ্লেষণ আবশ্যক।

আরও বলা হয়, নারী ও শিশুর প্রতি সহিংসতার মূল কারণ কেবল আইন-শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে নিহিত নয়, বরং নারী-পুরুষের মধ্যে বিরাজমান অসমতা ও ক্ষমতার দ্বন্দ্বের মধ্যে নিহিত। তাই নারী ও শিশুর ওপর সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার স্বল্প ও দীর্ঘমেয়াদি বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ, বাস্তবায়ন ও পরিবীক্ষণের মাধ্যমেই সম্ভব। নারীর প্রতি মানবিক মর্যাদার দৃষ্টান্ত স্থাপন এবং নারীকে নানা কায়দায় অবদমিত বা সঙ্কুচিত করার ঘটনাগুলো প্রতিরোধ করা রাষ্ট্রের অবশ্য দায়িত্ব ও কর্তব্য। নারীর পোশাকপরিচ্ছদ, চলাফেরা, পেশা, সম্পর্ক ইত্যাদির অজুহাতে 'মবসন্ত্রাস' বন্ধ করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। নারী ও শিশুর ওপর নির্যাতন, ধর্ষণ ও যৌন আক্রমণের বিরুদ্ধে সংগঠিত আন্দোলনগুলোর ওপর রাষ্ট্রীয় দমন-পীড়ন, হামলা-মামলা নারী-আন্দোলনকে অবদমিত করার ঘৃণ্য ষড়যন্ত্র। এটা অবশ্যই বন্ধ করতে হবে। যেকোনো অন্যায়, অপরাধ ও অবিচারের বিরুদ্ধে সংগঠিত হওয়া বা সংঘবদ্ধ আন্দোলন তৈরি করা নাগরিকের সাংবিধানিক অধিকার।

Related Topics

টপ নিউজ

নারীপক্ষ / বিবৃতি / মৃত্যুদণ্ড / মানবাধিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • ২১ বছর আগে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
  • জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের মৃত্যুদণ্ড
  • জুলাই আন্দোলনে রামপুরায় দুজনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড
  • চট্টগ্রামে শিশু আয়াত হত্যা: প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড
  • মৃত্যুদণ্ড থেকে মুক্তি: ফাঁসির কাষ্ঠ থেকে ফেরা ও তার পরের জীবন

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]